Friday 16th of October 2026
|
|
|
Headlines : * Indefinite Sajek road blockade begins   * হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু   * হরমুজ প্রণালির কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবলো দুই জাহাজ   * ৪৫তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৭০২ জন   * সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই   * হুথিদের হামলা ঠেকাতে কেন ব্যর্থ সৌদি আরব?   * নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত হচ্ছে রূপপুর   * Govt approves LNG purchases from five international suppliers   * New China-North Korea bridge to open on Thursday: Chinese state media   * Houthis strike Aramco hours after Saudi-led coalition hits Sanaa oil site  

   National
উন্নয়ন তুলে ধরে নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা
  Date : 19-10-2018

স্টাফ করেসপন্ডেন্ট:

জনগণের কাছে সরকারের উন্নয়ন বার্তা তুলে ধরে মতবিনিময়-নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের উপদেস্টা মণ্ডলীর সদস্য ও ঢাকা-৫ আসনের এমপি আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা। এ সময় তিনি বলেন, নির্বাচন এলেই কিছু সুবিধাবাদী দল চক্রান্ত শুরু করে একটি মহল। এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকাতে হবে। গতকাল বিকেলে দনিয়া ইউনিয়ন যুবলীগ আয়োজিত ‘নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা’ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

এ সময় সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে তিনি বলেন, সুবিধাবাদী চক্রান্তকারীদের সম্পর্কে দেশবাসীদের সতর্ক থাকাতে হবে। এদের তৎপরতার মানে হচ্ছে আগামী নির্বাচনকে বানচাল করা। তিনি বলেন, আগামী নির্বাচনের আগ পর্যন্ত আমরা সকলে মিলে সতর্ক থাকবো। নাশকতাকারীরা যেনো আর  কোন সংঘাত জঙ্গিবাদী কার্যক্রম চালাতে না পারে।

দনিয়া যুবলীগের সভাপতি শেখ মো. রুবেল’র সভাপতিত্বে মতবিনিময়-নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা। এ সময় বক্তব্যে রাখেন বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি  কৌশিক আহমেদ জসিম, আওয়ামী লীগ নেতা আবদুস সালাম বাবু, মোশারফ হোসেন বাচ্চু, ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের দফতর সম্পাদক এমদাদুল হক এমদাদ, ডেমরা-যাত্রাবাড়ি থানা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।



সংবাদটি পড়া হয়েছে মোট : 132        
  
  সর্বশেষ
New Yalu River Bridge a Major Milestone in China-DPRK Strategic Ties, Says Chinese Premier
Archaeologists Gather in Shanxi Under the Theme "History and Future of Archaeology"
140th Canton Fair Kicks Off with Record Displays of New and Green Products
President Xi Jinping Issues Directives to Tighten Full and Rigorous Party Self-Governance and Institutional Accountability

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com