Thursday 24th of September 2026
|
|
|
Headlines : * রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে জাতিসংঘে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর   * জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের   * তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়   * রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী   * ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫, মামলা ৪৫   * ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট   * Depression over Bay, rain predicted across country in next 5-day   * Cocktails, bus fires cannot create crisis: Dr Zahed   * ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস   * সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী  

   Literature
আমার দাদু
  Date : 05-12-2018

সতীশ বিশ্বাস

আমার দাদুর বয়স একাশি
তবু মনে তিনি আধুনিক
অতীতের প্রতি শ্রদ্ধায়ও তিনি
পরম প্রাগৈতিহাসিক।

রাজাদের কথা জানেন এবং
চেনেন রাষ্ট্রপতিদের
হলিউডি হিরোইনের যেমন,
নাম জানা সব সতীদের।

কখনই দাদু বলেন না `আহা!
আমাদের ছিল সোনাযুগ!
আজকালকার ছেলেমেয়েগুলো 
নয় নম্র-নিয়মানুগ।

লেখেন যেমন সুদীর্ঘ চিঠি
প্রবাসী জ্যেষ্ঠ নাতিকে
বলেন তেমন সেলফোনে কথা,
ভোগেন না কোন বাতিকে।

গল্প শোনান সগর রাজার
ষাট হাজার ছেলে লুকানোর
তার পাশাপাশি উৎসাহ দেন
চাঁদে ঘরবাড়ি বানানোর।

সময়ের সাথে তাল রেখে তিনি
বদলে ফেলেন দাবিকে
সহজভাবেই দুই হাতে তুলে
নেন অবশ্যম্ভাবীকে।

ড্রয়িং-রুমটি সাজানোয় তিনি

যেটা আধুনিক তাই মেশান।
দাদুর জীবন দেখে মনে হয়-
এও এক গ্লোবালাইজেশান।



সংবাদটি পড়া হয়েছে মোট : 1126        
  
  সর্বশেষ
চীনের জাতীয় দিবসে শি জিনপিংকে জামায়াত আমিরের শুভেচ্ছা
যুক্তরাষ্ট্র থেকে ১১ বোয়িং বিমান ক্রয়ে আগাম অভিনন্দন রাষ্ট্রদূতের
রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে জাতিসংঘে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর
China Emphasizes Enhancing Production Capacity to Ensure Food Security

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com