| ইসমাইল হোসেন স্বপন, ইতালি করেসপন্ডেন্ট :
লন্ডনে অবস্থানরত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানাকে ‘এক জীবন’ গানের এলবাম উপহার দিয়েছেন উপ-মহাদেশের বরেণ্য সুরকার ও সংগীতশিল্পী শাহনাজ সুমি । গত ২১ অক্টোবর রবিবার সন্ধ্যায় লন্ডনে একটি অনুষ্ঠানে সৌজন্য সাক্ষাত করে তিনি এ উপহার তুলে দেন।
এ সময় শেখ রেহানা তার সংগীত নিয়ে আলোচনা করেন এবং তাঁর প্রতিভার ভূয়সী প্রশংসা করেন।
সংগীত শিল্পী শাহনাজ সুমি ইতালী মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতিও দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসাবে গড়ে তোলার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। যুদ্ধাপরাধীদের বিচার কার্য যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
শেখ রেহানার সঙ্গে সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন লন্ডনে অবস্থানরত বিভিন্ন সামাজিক ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
|