×
Home National Politics Business Bangladesh International Sports Entertainment Law & Justice More News Capital News Health Features Business Icon Technology Media Features Economy Education Literature Quran & Hadish Photo Gallery Editorial Religion Tours & Travels Tourism Guide Editors Corner Campus Youth Popular Organizations Country Wide Life Style Jobs Prism Notice History & Culture Messages Op-ed Wildlife Activities Foreign relation Accident Environment Asia Videoes Analysis Energy Book Reviews Literature Others KSA Arab World Cricket Football More Banking Corporate Global economy Real Estate Entrepreneur Start-up Telecom Summit Travel Art and Culture Food Book Fourth Estate View Letters to Editor Political Icon Diplomat Scholarship Career Job

Wednesday 17th of June 2026 E-paper
* ECNEC approves 5 projects involving Tk 7,003 cr   * ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন করল একনেক   * বাজারে অধিকাংশ নিত্যপণ্যের দাম স্থিতিশীল: প্রতিমন্ত্রী শরীফুল আলম   * ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান   * সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই   * Vance says US expects Hormuz strait to reopen `toll-free   * বিশ্ববাজারে কমলো তেলের দাম, শেয়ারবাজারে বড় উত্থান   * ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক   * Media has become representative of business groups: Fakhrul   * Addl 20MW electricity export to Bangladesh blocked by India  
   বাংলা সংবাদ
  লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ

লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি সভাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইস্ট লন্ডন মসজিদ-সংলগ্ন মায়েদা গ্রিল রেস্টুরেন্টে এনসিপি ইউকে অ্যালায়েন্স আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন হাসনাত আবদুল্লাহ।

সভা শুরু হওয়ার আগে থেকেই সেখানে বিক্ষোভ করতে শুরু করেন যুক্তরাজ্যপ্রবাসী আওয়ামী লীগ (বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ) ও তাদের ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা। এনসিপির নেতা-কর্মীরাও সেখানে অবস্থান নেন। একপর্যায়ে এনসিপির সমর্থক ও কর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সভা শুরু হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন এবং বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে পুলিশি নিরাপত্তার মধ্যেই তিনি স্থান ত্যাগ করেন।

সভা এলাকায় বিক্ষোভ ও উত্তেজনার প্রেক্ষাপটে লন্ডন পুলিশ অন্তত তিনজনকে আটক করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আটক ব্যক্তিদের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন। তাঁকে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে তুলতে দেখা যায়। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে, হাসনাত আবদুল্লাহ ও তাঁর সহযোগীরা পার্ক এলাকায় হাঁটার সময় কয়েকজন তাঁদের অনুসরণ করে বিভিন্ন মন্তব্য করতে থাকেন। একপর্যায়ে হাসনাত আবদুল্লাহ পাশের একটি রেস্তোরাঁয় আশ্রয় নেন। এ সময় তাঁর সঙ্গে থাকা কয়েকজনের দিকে ডিম নিক্ষেপ করা হয়।

ভিডিওতে দেখা যায়, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হকের গায়ে ডিম লাগে। পরে তাঁর সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীমের বাগ্‌বিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এনসিপি ইউকে অ্যালায়েন্স এক বিবৃতিতে দাবি করেছে, স্থানীয় সময় সোমবার বিকেলে এলেম পার্ক এলাকায় হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হকের সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কিছু কর্মী বিশৃঙ্খলা ও উসকানিমূলক আচরণের চেষ্টা করেন।

বিবৃতিতে বলা হয়, ‘তাদের কর্মকাণ্ড ছিল একই সঙ্গে কাপুরুষোচিত এবং প্রত্যাশিত। আড়াল থেকে এসে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়ার মুখে দ্রুত সরে পড়া—এটি আবারও প্রমাণ করেছে যে আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি এখনো ভয়ভীতি প্রদর্শন, অসহিষ্ণুতা এবং সন্ত্রাসী মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারেনি।’

এনসিপি ইউকে মনে করে, বাংলাদেশের জনগণ জুলাই বিপ্লবের মাধ্যমে ঠিক এই রাজনৈতিক সংস্কৃতিকেই প্রত্যাখ্যান করেছিল। গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অবজ্ঞা, বিরোধী মতের প্রতি অসহিষ্ণুতা এবং ক্ষমতার অহংকারই শেষ পর্যন্ত শেখ হাসিনার শাসনের পতন ডেকে এনেছিল এবং তাকে অপমানজনকভাবে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছিল। স্বৈরাচারী রাজনীতির শক্তিগুলো তখন পরাজিত হয়েছিল, আজও পরাজিত হয়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে তারা এখন রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক এবং ইতিহাসের ভুল পাশে অবস্থান করছে।

বিবৃতিতে দেশপ্রেমিক বাংলাদেশির প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, উসকানি, ভয়ভীতি প্রদর্শন ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সোচ্চার হোন। জুলাই বিপ্লবের আত্মত্যাগের মাধ্যমে যে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, তা কোনোভাবেই তাদের দ্বারা ব্যাহত হতে দেওয়া হবে না।

Share Button
  
৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
.............................................................................................
ইরান ইস্যুতে ট্রাম্পের ওপর হতাশ নেতানিয়াহু
.............................................................................................
ভারতে সড়ক দুর্ঘটনায় রক্তাক্ত দম্পতি, উদ্ধারের বদলে আম লুটে ব্যস্ত জনতা
.............................................................................................
রামিসা হত্যাকাণ্ড: স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের
.............................................................................................
৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন করল একনেক
.............................................................................................
নদী ভাঙন রোধের দাবিতে পানি উন্নয়ন বোর্ড ঘেরাও
.............................................................................................
বানেশ্বর আমের হাট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
.............................................................................................
আলজেরিয়া ম্যাচের আগে মেসির নতুন বার্তা, উজ্জীবিত আর্জেন্টিনা
.............................................................................................
বাজারে অধিকাংশ নিত্যপণ্যের দাম স্থিতিশীল: প্রতিমন্ত্রী শরীফুল আলম
.............................................................................................
দুই ঘণ্টা পর তেজগাঁওয়ে সড়ক ছাড়লেন শ্রমিকরা, যানবাহনের চাপ
.............................................................................................
ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
.............................................................................................
মাধুরীকে নিয়ে রটেছিল বিয়ে ভাঙার গল্প
.............................................................................................
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত ভুল নয়: স্বাস্থ্যমন্ত্রী
.............................................................................................
সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই
.............................................................................................
উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব
.............................................................................................
নীরবতা ভাঙলেন সোহিনী
.............................................................................................
মোদিকে সর্বোচ্চ জাতীয় সম্মাননা দিলো স্লোভাকিয়া
.............................................................................................
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবককে হত্যা
.............................................................................................
বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, চলছে ব্যাপক প্রস্তুতি
.............................................................................................
যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন
.............................................................................................
লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ
.............................................................................................
অপু যেন অপরাজিতা ফুল
.............................................................................................
নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়েতে উল্টে গেল যাত্রীবাহী বাস
.............................................................................................
সীমান্ত হত্যা-পুশইনের প্রতিবাদে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল
.............................................................................................
ভোলায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
.............................................................................................
সব জায়গায় দুর্নীতি, ঘুরেফিরে দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী
.............................................................................................
দিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে কী ঘটেছিল
.............................................................................................
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনায় চালক ও ১১ যাত্রীর সবাই নিহত
.............................................................................................
‘‌‌চুক্তি কার্যকর রাখতে ইসরায়েলকে সমর্থন বন্ধ করতে হবে’
.............................................................................................
বিশ্ববাজারে কমলো তেলের দাম, শেয়ারবাজারে বড় উত্থান
.............................................................................................
মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু
.............................................................................................
এক লাফে সোনার দাম বাড়লো ৫৪৮২ টাকা
.............................................................................................
পাহাড় ধসের শঙ্কায় রাঙামাটিতে প্রশাসনের মাইকিং
.............................................................................................
ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
.............................................................................................
দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান : সংসদে ববি হাজ্জাজ
.............................................................................................
শাকিব কোন দলের সমর্থক, জানালেন অপু
.............................................................................................
সুইজারল্যান্ডে হচ্ছে জনসংখ্যা সীমিত রাখার গণভোট
.............................................................................................
তিনদিন ধরে শূন্যরেখায় নারী-পুরুষ-শিশুসহ ১২ জনের মানবেতর জীবন
.............................................................................................
আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
.............................................................................................
ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বাংলাদেশ ব্যাংক
.............................................................................................
আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে
.............................................................................................
বেনজীরকে দ্রুত দেশে আনা হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
.............................................................................................
আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী
.............................................................................................
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী
.............................................................................................
ব্রাজিলের হেক্সা মিশনের শুরুতে বাধা মরক্কো
.............................................................................................
বিরল তাপমাত্রার রেকর্ড ও জলবায়ু পর্যবেক্ষণ ব্যবস্থার ওপর হুমকির সতর্কতা
.............................................................................................
ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত
.............................................................................................
প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর আজ, উৎসবমুখর পরিবেশ
.............................................................................................
সুদানে ড্রোন হামলায় নিহত ২৩
.............................................................................................
পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক সন্দেহ, ভবন লকডাউন
.............................................................................................
Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press, 219, Fakirapul, Dhaka-1000
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com
2022 @ All Right Reserved By www.themuslimtimes-bd.com