×
Home National Politics Business Bangladesh International Sports Entertainment Law & Justice More News Capital News Health Features Business Icon Technology Media Features Economy Education Literature Quran & Hadish Photo Gallery Editorial Religion Tours & Travels Tourism Guide Editors Corner Campus Youth Popular Organizations Country Wide Life Style Jobs Prism Notice History & Culture Messages Op-ed Wildlife Activities Foreign relation Accident Environment Asia Videoes Analysis Energy Book Reviews Literature Others KSA Arab World Cricket Football More Banking Corporate Global economy Real Estate Entrepreneur Start-up Telecom Summit Travel Art and Culture Food Book Fourth Estate View Letters to Editor Political Icon Diplomat Scholarship Career Job

Thursday 16th of July 2026 E-paper
* Ukraine PM resigns as Zelensky reshuffles government   * মার্কিন আগ্রাসনে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান   * বংশালে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০   * আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে উদ্যোক্তাদের পাশে থাকব: প্রধানমন্ত্রী   * PM urges youth to become entrepreneurs braving challenges   * এক মাসের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম   * প্রথমবার স্টার্টআপ ব্যর্থ হলে ও সম্ভাবনা থাকলে পরবর্তীতে অর্থ সহায়তা দেয়া হবে   * শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ   * কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলারডুবি, ৫ জেলের মৃত্যু   * বিস্তীর্ণ জঙ্গলে সেনা মহড়া ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী, দিলেন নির্দেশনা  
   বাংলা সংবাদ
  বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সফরে বরিশাল পৌঁছেছেন। সরকারি সফরে বরিশালে পৌঁছে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি।

সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার দিকে রাজধানীর গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়ে সকাল সাড়ে ৯টার দিকে সেখানে পৌঁছান তিনি। বরিশালে এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সফর।

সফরসূচি অনুযায়ী সকালে সড়কপথে বরিশালে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সরিকল-বাটাজোর খালপাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। সেখানে একযোগে প্রায় দুই হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন, যা শেষ মুহূর্তে সফরসূচিতে যুক্ত হয়েছে।

এরপর প্রধানমন্ত্রী বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকার বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালপাড়ে দ্বিতীয় দফায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সেখানে জিআই স্বীকৃত বরিশালের আমড়া গাছ ও নারিকেল গাছের চারা নিজ হাতে রোপণ করবেন। পাশাপাশি খালপাড়জুড়ে শতাধিক দেশীয় ফলজ, বনজ ও ফুলের গাছ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সভায় বরিশাল বিভাগের সাংগঠনিক নেতারা, স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী-প্রতিমন্ত্রী, বরিশাল সিটি করপোরেশন ও জেলা পরিষদের প্রশাসকসহ দলীয় শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দলীয়ভাবে কোনো তোরণ, ব্যানার বা ফেস্টুন ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা মেনেই আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী এক কর্মসূচি। গৌরনদী থেকে বরিশাল নগর পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কের দুই পাশে দাঁড়িয়ে মানবপ্রাচীর তৈরি করে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন বিএনপির নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় বাসিন্দারা।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের এটি প্রথম বরিশাল সফর। তাই নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। তবে জনদুর্ভোগ সৃষ্টি হয়-এমন কোনো আয়োজন করা হয়নি। সড়কের দুই পাশে শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হবে।

বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, প্রধানমন্ত্রীর সরকারি সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তা, যান চলাচল, বৃক্ষরোপণ কর্মসূচি এবং সার্বিক সমন্বয়ে সংশ্লিষ্ট সব দপ্তর কাজ করছে। শিল্পকলা একাডেমিতে রাজনৈতিক কর্মসূচির আয়োজন বিএনপির পক্ষ থেকে করা হলেও প্রশাসন প্রয়োজনীয় নিরাপত্তা ও লজিস্টিক সহায়তা প্রদান করবে।

প্রধানমন্ত্রীর প্রথম বরিশাল সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে বরিশালের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নতুন দিকনির্দেশনা আসবে।

কর্মসূচি শেষ করে আজ সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Share Button
  
বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
.............................................................................................
স্নিগ্ধ সাজে মায়াবী মধুমিতা
.............................................................................................
ভোলায় বৃষ্টিতে তলিয়ে গেছে আমনের বীজতলা
.............................................................................................
ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
.............................................................................................
ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
.............................................................................................
ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান
.............................................................................................
কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন
.............................................................................................
মার্কিন আগ্রাসনে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান
.............................................................................................
বংশালে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০
.............................................................................................
কক্সবাজারে নামছে বন্যার পানি, ক্ষতিগ্রস্ত ২ লাখ ৩৩ হাজার মানুষ
.............................................................................................
আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে উদ্যোক্তাদের পাশে থাকব: প্রধানমন্ত্রী
.............................................................................................
এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন
.............................................................................................
‘প্রতিদিন তিন হাজার টন বর্জ্য থেকে হবে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন’
.............................................................................................
মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল
.............................................................................................
এক মাসের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
.............................................................................................
রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ
.............................................................................................
সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ-নদীর পানি
.............................................................................................
সাবেক রাষ্ট্রপতি এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ
.............................................................................................
দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা
.............................................................................................
প্রথমবার স্টার্টআপ ব্যর্থ হলে ও সম্ভাবনা থাকলে পরবর্তীতে অর্থ সহায়তা দেয়া হবে
.............................................................................................
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ
.............................................................................................
দেশকে বড় সংকটের দিকে ঠেলে দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার
.............................................................................................
বিরূপ আবহাওয়াতেও চলবে এইচএসসি পরীক্ষা
.............................................................................................
কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলারডুবি, ৫ জেলের মৃত্যু
.............................................................................................
বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি, স্বস্তি ফিরছে জনজীবনে
.............................................................................................
শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, নিজেই তুললেন সেলফি
.............................................................................................
বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
.............................................................................................
বিস্তীর্ণ জঙ্গলে সেনা মহড়া ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী, দিলেন নির্দেশনা
.............................................................................................
আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
.............................................................................................
১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি
.............................................................................................
গভীর রাতে ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
.............................................................................................
সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে: প্রধানমন্ত্রী
.............................................................................................
বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে
.............................................................................................
জমির উদ্দিন সরকারকে শেষবারের মতো শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
.............................................................................................
ভারী বৃষ্টিতে কয়েক অঞ্চলে বন্যার শঙ্কা
.............................................................................................
বন্যার্তদের পাশে দাঁড়াতে তারকাদের আহ্বান
.............................................................................................
সাতক্ষীরার সীমান্তে বিজিবির গুলি, পালালো দুই ভারতীয়
.............................................................................................
সড়কে হাঁটু পানি, আজ সারা দিন বন্ধ নিউমার্কেট
.............................................................................................
সোমবার চট্টগ্রাম বাদে সব বোর্ডে এইচএসসি পরীক্ষা হবে
.............................................................................................
ফুটবলের উন্মাদনায় ট্রল ও আত্মহত্যা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
.............................................................................................
ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪
.............................................................................................
সাভারে বৃষ্টিতে পৌর এলাকায় জলাবদ্ধতা, স্থবির জনজীবন
.............................................................................................
সরকার পারছে না, এখন দোষ দিয়ে লাভ নেই : বন্যা প্রসঙ্গে নাহিদ ইসলাম
.............................................................................................
শেষ আষাঢ়ের বৃষ্টিতে ঢাকার সড়ক-অলিগলিতে জলাবদ্ধতা
.............................................................................................
৭৯ হাজার শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্টপুল ৩২ হাজার ৯৬৫
.............................................................................................
মানুষের জীবন ও সম্পদ রক্ষায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা
.............................................................................................
জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত
.............................................................................................
বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ নির্দেশনা
.............................................................................................
এবার কার মাথায় উঠল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?
.............................................................................................
চট্টগ্রামে বন্যাকবলিতদের সহায়তায় এগিয়ে এলো সেনাবাহিনী
.............................................................................................
Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press, 219, Fakirapul, Dhaka-1000
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com
2022 @ All Right Reserved By www.themuslimtimes-bd.com