×
Home National Politics Business Bangladesh International Sports Entertainment Law & Justice More News Capital News Health Features Business Icon Technology Media Features Economy Education Literature Quran & Hadish Photo Gallery Editorial Religion Tours & Travels Tourism Guide Editors Corner Campus Youth Popular Organizations Country Wide Life Style Jobs Prism Notice History & Culture Messages Op-ed Wildlife Activities Foreign relation Accident Environment Asia Videoes Analysis Energy Book Reviews Literature Others KSA Arab World Cricket Football More Banking Corporate Global economy Real Estate Entrepreneur Start-up Telecom Summit Travel Art and Culture Food Book Fourth Estate View Letters to Editor Political Icon Diplomat Scholarship Career Job

Sunday 16th of August 2026 E-paper
* কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর   * লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী   * ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি   * বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী   * ১৫ আগস্ট কেন্দ্র করে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা   * সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯   * সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল   * ডজনে ১০ টাকা কমেছে ডিমে, আগের দামেই মাছ-মাংস   * মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র   * ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধের হুমকিতে বাড়লো তেলের দাম  
   বাংলা সংবাদ
  মির্জা ফখরুল ও অলি মনোনয়নপত্র দাখিল করবেন আজ

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমাদান আজ (১৩ আগস্ট) সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ক্ষমতাসীন বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঘোষণা না করলেও দলীয় সূত্রমতে তাদের রাষ্ট্রপতি প্রার্থী হচ্ছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রার্থী চূড়ান্ত করতে আজ দুপুরে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই বৈঠকেই রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করা হবে। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বিএনপির প্রার্থীর নাম। এরপর দলের পক্ষ থেকে বেলা ২টার দিকে তার মনোনয়নপত্র জমা দেওয়ার কথা। এদিকে, বিরোধী দল জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে। আজ বেলা ১১টায় তার মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে, ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাইবাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ২০ আগস্ট। এদিন বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।

১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালে দেশে সংসদীয় পদ্ধতির সরকার গঠিত হয়। ওই বছরের ৮ অক্টোবর রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ভোটদানে বিরত ছিলেন জাতীয় পার্টি ও জামায়াতের সংসদ সদস্যরা।

১৯৯১ সালে পঞ্চম সংসদ নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করে। বিরোধী দলে ছিল আওয়ামী লীগ। সেবার রাষ্ট্রপতি নির্বাচনে দুই দলের প্রার্থী থাকায় প্রথমবারের মতো সংসদকক্ষে ভোট হয়। বিএনপি প্রার্থী আবদুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। আওয়ামী লীগের প্রার্থী সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট। পঞ্চম সংসদে বিএনপি ১৪০, আওয়ামী লীগ ৮৮, জাতীয় পার্টি ৩৫, জামায়াত ১৮, বাকশাল পাঁচ, সিপিবি পাঁচ, ইসলামী ঐক্যজোট এক, ন্যাপ (মোজাফফর) এক, গণতন্ত্রী পার্টি এক, এনডিপি এক, জাসদ (শাজাহান সিরাজ) এক ও ওয়ার্কার্স পার্টি একটি আসন পেয়েছিল। সেবার ৩০০ সাধারণ আসনের পাশাপাশি সংরক্ষিত আসন ছিল ৩০টি। সব মিলিয়ে (নির্বাচিত ও সংরক্ষিত) ৩৩০ জনের মধ্যে জাতীয় পার্টি, জামায়াতসহ ৬৬ জন সংসদ সদস্য ভোটদানে বিরত ছিলেন।

১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচনে পোলিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন যুগ্ম সচিব হিসেবে অবসরে যাওয়া ইসির কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ।

৩৫ বছর আগের সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, সেবারই প্রথম প্রকাশ্য ভোট হয় রাষ্ট্রপতি নির্বাচনে। ভোটাররা প্রকাশ্যে ভোট দেন; ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তারা দূর থেকে তা প্রত্যক্ষ করেন। দুই প্রার্থীর পোলিং এজেন্টও দেখেন কে কাকে ভোট দিচ্ছেন। কে কে ভোট দিলেন তা নোটও নেন নিজ নিজ দলের এজেন্টরা। ভোটের পরদিন ৯ অক্টোবর গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জাতীয় পার্টি, জামায়াত, সিপিবি, ওয়ার্কার্স পার্টি ভোট দেয়নি। আবদুর রহমান বিশ্বাস প্রেসিডেন্ট নির্বাচিত হন।

৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিএনপির সব সংসদ সদস্য ভোট দিতে আসেন এবং দলীয় প্রার্থীকে ভোট দেন। স্বতন্ত্র সদস্য নূরুল ইসলাম মনি ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদও তাকে ভোট দেন। গণতন্ত্রী পার্টির সুরঞ্জিত সেনগুপ্ত ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরীকে। তবে আওয়ামী লীগের আখতারুজ্জামান বাবু ভোট দিতে সংসদে যাননি। জাতীয় পার্টি নির্বাচন বর্জন করে। জামায়াত ও সিপিবি সদস্যরা ভোটদানে বিরত ছিলেন। ন্যাপের আবদুল হাফিজ, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, এনডিপির সালাউদ্দিন কাদের চৌধুরী, জাসদের শাজাহান সিরাজ ও ইসলামী ঐক্যজোটের মাওলানা ওবায়দুল্লাহ ভোটদানে বিরত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ সেদিন সংসদে উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা করেন। সংসদকক্ষের ভিতরে চারটি কক্ষে একযোগে ভোট শুরু হয় বেলা ২টায়। বিরতি ছাড়াই ভোট চলে ৫টা পর্যন্ত।

বিএনপি চেয়ারপার্সন, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২টায় ভোট দেন। ভোট দিয়ে তিনি প্রধানমন্ত্রীর আসনে বসেন এবং দলীয় সদস্যদের ভোটদান প্রত্যক্ষ করেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভোট দেন ৩টা ৩৪ মিনিটে। বিকাল ৫টা বাজার সঙ্গে সঙ্গে ভোটদানের সময় শেষ ঘোষণা করেন সিইসি। ৫টা ৫ মিনিটে ভোট গণনা শুরু হয়। পৌনে ৬টায় গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। ওই দিনই ফলাফলের গেজেট প্রকাশ করে ইসি। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবদুর রহমান বিশ্বাস পেয়েছেন ১৭২ আর বদরুল হায়দার চৌধুরী ৯২ ভোট।

এদিকে দীর্ঘ প্রায় ৩৫ বছর পর আবারও হতে যাচ্ছে রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ। জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতার কারণে মনোনীত রাষ্ট্রপতি প্রার্থীর বিজয় নিশ্চিত হলেও বিরোধী দল জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য রাষ্ট্রপতি পদে প্রার্থী দিয়েছে।

ইসি জানিয়েছে, এবারে সংসদের ৩০০ আসনের মধ্যে একটিতে প্রার্থিতা বাতিল রয়েছে। সংরক্ষিত আসনে এমপি আছেন ৫০ জন। সব মিলিয়ে ত্রয়োদশ সংসদে এবার ৩৪৯ জন এমপি রয়েছেন, যাঁরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। এর মধ্যে সংরক্ষিত আসন মিলিয়ে বিএনপির সদস্য ২৪৭ আর জামায়াতের ৭৭ জন। এ ছাড়া স্বতন্ত্র আট, এনসিপির আট, বাংলাদেশ খেলাফত মজলিসের তিন, ইসলামী আন্দোলনের এক, বিজেপির এক, গণসংহতি আন্দোলনের এক, গণপরিষদের এক, খেলাফত মজলিসের এক ও জাগপার একজন সংসদ সদস্য রয়েছেন।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ১৯৯১ সালের পর দীর্ঘ বিরতিতে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ হচ্ছে ২০ আগস্ট। শুরুতে ভোটাভুটি সরাসরি সম্প্রচার (লাইভ টেলিকাস্ট) হবে এবং সাংবাদিকদের বসার ব্যবস্থা থাকবে।

Share Button
  
গ্যাস বাড়িতেও নেই গাড়িতেও নেই
.............................................................................................
সত্য সামনে আসবেই: সাদিয়া আয়মান
.............................................................................................
স্থায়ীভাবে গ্যাস-বিদ্যুতের সংকট কাটাতে দুই বছর লাগবে
.............................................................................................
সিরাজগঞ্জে এমপি আয়নুলের গাড়িতে হামলা-ভাঙচুর
.............................................................................................
আগামী ১০ বছরের জ্বালানি পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী
.............................................................................................
নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
.............................................................................................
কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর
.............................................................................................
ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প
.............................................................................................
লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী
.............................................................................................
গোপালগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন
.............................................................................................
ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
.............................................................................................
ইরানকে কোণঠাসা করতে ‘টানা’ অবরোধের ঘোষণা ট্রাম্পের
.............................................................................................
চন্দনাইশের বিখ্যাত কাঞ্চনপেয়ারা রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যে
.............................................................................................
পাঁচ বছর আগে ক্ষমতাগ্রহণ, যা বলছে আফগানিস্তানের বর্তমান সরকার
.............................................................................................
বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী
.............................................................................................
১৫ আগস্ট কেন্দ্র করে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা
.............................................................................................
ঈশ্বরদীতে মহানন্দা ট্রেনে শানটিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
.............................................................................................
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
.............................................................................................
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
.............................................................................................
সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল
.............................................................................................
ডজনে ১০ টাকা কমেছে ডিমে, আগের দামেই মাছ-মাংস
.............................................................................................
মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
.............................................................................................
কিবলার দিক থেকে কতটুকু ঘুরে গেলে নামাজ নষ্ট হয়?
.............................................................................................
বৃষ্টির বিকেলে চায়ের সঙ্গে জমবে শাকের পাকোড়া, রইলো রেসিপি
.............................................................................................
ঘরের সিলিং থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার
.............................................................................................
ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধের হুমকিতে বাড়লো তেলের দাম
.............................................................................................
দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার শঙ্কা, হতে পারে বৃষ্টি
.............................................................................................
টানেলে কাজ করার সময় দুর্ঘটনা, ৭ শ্রমিক নিহত
.............................................................................................
চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের
.............................................................................................
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ
.............................................................................................
তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল
.............................................................................................
মগবাজারে বিশাল সেন্টারের পাশের ভবনে আগুন
.............................................................................................
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট
.............................................................................................
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি
.............................................................................................
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়লেন ক্যারোলিন লিভিট
.............................................................................................
২৩ বছর পর ইরাক থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র
.............................................................................................
জিম্বাবুয়েতে অতিরিক্ত যাত্রীবোঝাই ফেরি ডুবে নিহত ৪৪, নিখোঁজ বহু
.............................................................................................
মির্জা ফখরুল ও অলি মনোনয়নপত্র দাখিল করবেন আজ
.............................................................................................
নতুন ইতিহাস গড়তে আসছেন মাধুরী দীক্ষিত
.............................................................................................
কোকোর জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে স্বেচ্ছাসেবক দলের দোয়া
.............................................................................................
বৃদ্ধাশ্রমে বাবার মৃত্যু, শেষবিদায়ে এলেন না ৩ মেয়ের কেউ!
.............................................................................................
গ্রামের পর এবার ঢাকায় রাতভর লোডশেডিং
.............................................................................................
গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
.............................................................................................
আজ দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
.............................................................................................
সাভারের সেই বাসায় বোমা তৈরি করছিলেন জেএমবি সদস্যরা: পুলিশ
.............................................................................................
খুলনায় রাতের আঁধারে যুবককে গুলি করে হত্যা
.............................................................................................
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
.............................................................................................
ভারত সরকারকে আতিফ আসলামের ধন্যবাদ
.............................................................................................
কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০
.............................................................................................
হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল
.............................................................................................
Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press, 219, Fakirapul, Dhaka-1000
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com
2022 @ All Right Reserved By www.themuslimtimes-bd.com