×
Home National Politics Business Bangladesh International Sports Entertainment Law & Justice More News Capital News Health Features Business Icon Technology Media Features Economy Education Literature Quran & Hadish Photo Gallery Editorial Religion Tours & Travels Tourism Guide Editors Corner Campus Youth Popular Organizations Country Wide Life Style Jobs Prism Notice History & Culture Messages Op-ed Wildlife Activities Foreign relation Accident Environment Asia Videoes Analysis Energy Book Reviews Literature Others KSA Arab World Cricket Football More Banking Corporate Global economy Real Estate Entrepreneur Start-up Telecom Summit Travel Art and Culture Food Book Fourth Estate View Letters to Editor Political Icon Diplomat Scholarship Career Job
☰
Thursday 5th of November 2026 E-paper
* Political conspiracy behind violence in garment sector: Home Minister   * ট্রাম্পের ক্ষমতার মসনদে বড় ধাক্কা, কোন পথে যুক্তরাষ্ট্র   * Gazipur secured by 25 platoons of BGB   * Zelensky says dozens dead, missing in Russian attack days before US talks   * ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানে বিশাল বিলবোর্ড   * সাতসকালে রাজধানীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪   * প্রতিনিধি পরিষদে বিপুল ব্যবধানে এগিয়ে ডেমোক্র্যাটরা, সিনেটেও দাপট   * গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ   * Stolen watch worth $290,000 returned to Japan store with sorry note   * Short circuit ignites devastating fire in Sunamganj village  
   বাংলা সংবাদ
  উখিয়ায় নলকূপে গ্যাসের তীব্রতা বেড়েছে, চার দিনেও নেভেনি আগুন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে বেরিয়ে আসা গ্যাসে জ্বলে ওঠা আগুন চার দিনেও নেভেনি। বরং সময়ের সঙ্গে আগুনের তীব্রতা বাড়ছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহলের পাশাপাশি উদ্বেগও বাড়ছে। কেউ কেউ ঘটনাস্থলে প্রাকৃতিক গ্যাস বা মূল্যবান খনিজ সম্পদের মজুত থাকার সম্ভাবনা নিয়ে আশাবাদী হয়ে উঠেছেন। তবে গ্যাসের প্রকৃতি ও ভূগর্ভে এর মজুত সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পরিস্থিতি পর্যবেক্ষণ করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) জানিয়েছে, ভূগর্ভের সংশ্লিষ্ট স্তরে গ্যাসের প্রবাহ বন্ধ না হওয়া পর্যন্ত আগুন জ্বলতে পারে। জোর করে আগুন নেভানোর চেষ্টা করলে গ্যাস অন্য পথে বেরিয়ে বড় ধরনের বিপর্যয় ঘটাতে পারে। ঝুঁকি এড়াতে ঘটনাস্থলের আশপাশের ২০০ থেকে ২৫০ বর্গমিটার এলাকা বিচ্ছিন্ন রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

গত মঙ্গলবার সকাল ৭টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী মেরিন ড্রাইভের ছোট ব্রিজসংলগ্ন এলাকায় মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় গভীর নলকূপ খননের সময় আগুনের সূত্রপাত হয়। এরপর থেকে আগুন জ্বলছে। সময়ের সঙ্গে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাপেক্স, ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা দূর থেকে আগুনের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ভিড় করা লোকজনকে সরিয়ে দিচ্ছেন। উত্তর-পশ্চিম দিক থেকে আসা বাতাসে আগুনের শিখা দুলছিল। আগুন দেখতে দূরদূরান্ত থেকে মানুষ সেখানে ভিড় করছেন।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেল ৫টার পর আগুনের তীব্রতা বাড়তে শুরু করে। শুরুতে বালু ও পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ফায়ার সার্ভিস ও পুলিশ। স্থানীয় বাসিন্দারাও তাদের সহযোগিতা করেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হওয়ায় এবং পরিস্থিতির ঝুঁকি বিবেচনায় পরে সেই চেষ্টা বন্ধ রাখা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজারের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বৃহস্পতিবার বলেন, আগুনের তীব্রতা আরও বেড়েছে। বাপেক্স ও ফায়ার সার্ভিসের পর্যবেক্ষণ অনুযায়ী, ভূগর্ভের গ্যাসের প্রবাহ বন্ধ না হওয়া পর্যন্ত আগুন জ্বলতে দিতে হবে। গ্যাস অন্য কোনো পথে বেরিয়ে গেলে বড় ধরনের বিপদ হতে পারে।

ঘটনাস্থল পরিদর্শন করা বাপেক্সের ব্যবস্থাপক ও ভূতাত্ত্বিক জরিপ দলের প্রধান এস এম নাফিফুর আরহাম বলেন, নলকূপ দিয়ে বেরিয়ে আসা গ্যাসের প্রবাহ বন্ধ না হওয়া পর্যন্ত আগুন জ্বলতে পারে। ভূগর্ভের সংশ্লিষ্ট স্তরে গ্যাসের মজুত শেষ হলে আগুন নিভে যাবে। জোর করে আগুন নেভানোর চেষ্টা করলে গ্যাস অন্যদিকে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

গ্যাসের মজুত শেষ না হওয়া পর্যন্ত আগুন জ্বলতে দেওয়ার পরামর্শ বাপেক্সের, বিদ্যুৎবিহীন ৮-৯ হাজার গ্রাহক
তিনি আরও বলেন, ঝুঁকি এড়াতে আগুনের আশপাশের ২০০ থেকে ২৫০ বর্গমিটার এলাকা বিচ্ছিন্ন রাখতে বলা হয়েছে। সেখানে লোকজনের বসবাস ও জনসমাগম করা যাবে না। আগুন নিভে যাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় আগুন অন্তত এক সপ্তাহ জ্বলতে পারে। আগুনের তীব্রতা বাড়ার পাশাপাশি গ্যাস বের হওয়ার নলকূপের মুখও ধীরে ধীরে বড় হচ্ছে। এর মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সংকেত এবং বাতাসের তীব্রতা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

গ্যাসের সম্ভাবনা নিয়ে স্থানীয়দের কৌতূহল

আগুনকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা আলোচনা চলছে। কেউ কেউ মনে করছেন, ঘটনাস্থলে প্রাকৃতিক গ্যাস বা অন্য কোনো খনিজ সম্পদের উপস্থিতি থাকতে পারে।

স্থানীয় বাসিন্দা ও শিক্ষক আব্দুল মান্নান বলেন, ‘হয়তো এবার বাংলাদেশ গ্যাস বা খনিজ সম্পদ পেতে যাচ্ছে। এমন কিছু পাওয়া গেলে দেশের গ্যাসসংকট অনেকটা কমতে পারে।’

স্থানীয় বাসিন্দা আমির হামজা বলেন, ‘এই চার দিনে অন্তত কোটি টাকার গ্যাস উড়ে গেছে। এই গ্যাস প্রযুক্তির মাধ্যমে কাজে লাগানো গেলে দেশের অর্থনীতিতে প্রভাব ফেলত।’

তবে ঘটনাস্থলে প্রাকৃতিক গ্যাসের বাণিজ্যিক মজুত বা অন্য কোনো মূল্যবান খনিজ সম্পদ রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজনীয় পরীক্ষা ও মূল্যায়ন জরুরি।

বিদ্যুৎবিহীন ৮-৯ হাজার গ্রাহক

আগুনের কারণে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় মেরিন ড্রাইভের প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে ৪৫টির বেশি রিসোর্ট ও রেস্তোরাঁসহ আশপাশের কয়েকটি গ্রামের প্রায় ৮ থেকে ৯ হাজার গ্রাহক দুর্ভোগে পড়েছেন। পাশাপাশি মেরিন ড্রাইভ থেকে ইনানী ও কোটবাজারে যাতায়াতের সড়কে যান চলাচলও সীমিত রাখা হয়েছে।

উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) কায়সার নূর বলেন, আগুন বৈদ্যুতিক খুঁটির তারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে ৮ থেকে ৯ হাজার গ্রাহক দুর্ভোগে পড়েছেন। বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চলছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উখিয়া স্টেশনের কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল ৭টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোট ব্রিজসংলগ্ন একটি বসতভিটায় গভীর নলকূপ খননের সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। এরপর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে সফল না হওয়ায় মঙ্গলবার বেলা ৩টার দিকে সেই তৎপরতা বন্ধ রাখা হয়।

তিনি আরও বলেন, বর্তমানে বাপেক্সের নির্দেশনা অনুযায়ী, ভূগর্ভের গ্যাসের প্রবাহ বন্ধ না হওয়া পর্যন্ত আগুন জ্বলতে দিতে হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।



  
Share Button
  

    
গাজীপুরে শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল করছে সরকার
.............................................................................................
ট্রাম্পের ক্ষমতার মসনদে বড় ধাক্কা, কোন পথে যুক্তরাষ্ট্র
.............................................................................................
আমি নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
.............................................................................................
ইউক্রেনের এক স্কুলে ভয়াবহ বোমা হামলা রাশিয়ার : ৩৩ জন নিহত, ৫০ জন নিখোঁজ
.............................................................................................
জিয়াউর রহমানের সমাধিতে চীনের আন্তর্জাতিক মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
.............................................................................................
ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানে বিশাল বিলবোর্ড
.............................................................................................
চোরাই শুঁটকি হিমাগারে রাখতে গিয়ে আটক ৪
.............................................................................................
গাজীপুরে আজও শ্রমিক-পুলিশ সংঘর্ষ
.............................................................................................
সাতসকালে রাজধানীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
.............................................................................................
প্রতিনিধি পরিষদে বিপুল ব্যবধানে এগিয়ে ডেমোক্র্যাটরা, সিনেটেও দাপট
.............................................................................................
গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
.............................................................................................
‘হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে’
.............................................................................................
মিরপুরের কালশীতে একা পেয়ে পুলিশকে পেটালো আন্দোলনকারী
.............................................................................................
মিরপুরে সংঘর্ষের পর স্বাভাবিক যান চলাচল, সড়কে বাড়ছে গাড়ি
.............................................................................................
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
.............................................................................................
নোয়াখালীর সুন্দলপুর সাউথ-১ কূপে গ্যাসের সন্ধান
.............................................................................................
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন প্রয়োজন : হুমায়ুন কবির
.............................................................................................
গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন
.............................................................................................
মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনসমর্থনে ধস
.............................................................................................
কদমতলীতে শ্রাবণ পরিবহনের বাসে আগুন
.............................................................................................
ইউক্রেনে ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার বোমা হামলা, নিহত ২৬
.............................................................................................
সোলার এক্সপো-২০২৬ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
.............................................................................................
মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা
.............................................................................................
বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা
.............................................................................................
মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার
.............................................................................................
ভূমিকম্প প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
.............................................................................................
মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন স্থগিত চেয়ে আপিল
.............................................................................................
মিরপুরে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার
.............................................................................................
আশুলিয়ায় পুলিশ-শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া
.............................................................................................
গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর
.............................................................................................
ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত
.............................................................................................
গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
.............................................................................................
জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
.............................................................................................
‘গার্মেন্টসে অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগানো হচ্ছে’
.............................................................................................
নতুন অধ্যায়ে নাজনীন নীহা
.............................................................................................
ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাতে নিহত ৫
.............................................................................................
সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ থাকবে ৪ দিন, কমবে গ্যাসের চাপ
.............................................................................................
শিল্পাঞ্চল গাজীপুর ও সাভারে ২৭৭ কারখানায় ছুটি
.............................................................................................
‘ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়’
.............................................................................................
পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা
.............................................................................................
শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক : পুলিশ
.............................................................................................
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি
.............................................................................................
আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ২৫ কারখানায় ছুটি ঘোষণা
.............................................................................................
সাজেকে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি
.............................................................................................
সুস্পষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত, বন্দরে সতর্ক সংকেত
.............................................................................................
‘অভাবনীয় জবাব’ দেওয়া হবে, সতর্কতা ইরানের সশস্ত্র বাহিনীর
.............................................................................................
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা ২ ডিসেম্বর, সুযোগ পাবেন যারা
.............................................................................................
১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা লংমার্চের উদ্বোধন
.............................................................................................
ইটনায় পাচারের সময় নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ
.............................................................................................
৩০০ বছরের পাটের হাটে দিনে কোটি টাকার লেনদেন
.............................................................................................
Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press, 219, Fakirapul, Dhaka-1000
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com
2022 @ All Right Reserved By www.themuslimtimes-bd.com