×
Home National Politics Business Bangladesh International Sports Entertainment Law & Justice More News Capital News Health Features Business Icon Technology Media Features Economy Education Literature Quran & Hadish Photo Gallery Editorial Religion Tours & Travels Tourism Guide Editors Corner Campus Youth Popular Organizations Country Wide Life Style Jobs Prism Notice History & Culture Messages Op-ed Wildlife Activities Foreign relation Accident Environment Asia Videoes Analysis Energy Book Reviews Literature Others KSA Arab World Cricket Football More Banking Corporate Global economy Real Estate Entrepreneur Start-up Telecom Summit Travel Art and Culture Food Book Fourth Estate View Letters to Editor Political Icon Diplomat Scholarship Career Job
☰
Thursday 5th of November 2026 E-paper
* Political conspiracy behind violence in garment sector: Home Minister   * ট্রাম্পের ক্ষমতার মসনদে বড় ধাক্কা, কোন পথে যুক্তরাষ্ট্র   * Gazipur secured by 25 platoons of BGB   * Zelensky says dozens dead, missing in Russian attack days before US talks   * ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানে বিশাল বিলবোর্ড   * সাতসকালে রাজধানীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪   * প্রতিনিধি পরিষদে বিপুল ব্যবধানে এগিয়ে ডেমোক্র্যাটরা, সিনেটেও দাপট   * গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ   * Stolen watch worth $290,000 returned to Japan store with sorry note   * Short circuit ignites devastating fire in Sunamganj village  
   বাংলা সংবাদ
  ৩০০ বছরের পাটের হাটে দিনে কোটি টাকার লেনদেন

প্রতি বুধবার এলেই পাট বেচাকেনায় সরগরম হয়ে ওঠে মানিকগঞ্জের ঘিওর হাট। সপ্তাহের এই দিনে দূরদূরান্ত থেকে কৃষক ও ব্যবসায়ীরা আসেন পাট নিয়ে। দরদাম শেষে হাতবদল হয় হাজার হাজার মণ পাট, লেনদেন হয় কোটি টাকার। তবে বাজারে পাটের ভালো দাম থাকলেও আগের মতো সরবরাহ নেই। নতুন হাটবাজার গড়ে ওঠা, পাটের আবাদ কমে যাওয়া এবং নদীভাঙনে জায়গা সংকুচিত হওয়ায় ৩০০ বছরের বেশি পুরোনো এই ঐতিহ্যবাহী হাট হারাতে বসেছে তার অতীতের জৌলুস।

ধলেশ্বরী ও ইছামতী নদীর কাছাকাছি গড়ে ওঠা ঘিওর হাট একসময় পাট বেচাকেনার অন্যতম বড় কেন্দ্র ছিল। শুধু মানিকগঞ্জ নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকেও কৃষক ও ব্যবসায়ীরা এখানে পাট নিয়ে আসতেন। প্রতি বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে কেনাবেচা। এখান থেকে পাট কিনে নারায়ণগঞ্জ, খুলনা, যশোরসহ দেশের বিভিন্ন এলাকার পাটকলে সরবরাহ করেন পাইকারি ব্যবসায়ীরা।

হাট সংশ্লিষ্টরা জানান, ব্রিটিশ আমল থেকেই প্রতি বুধবার ঘিওরে হাট বসছে। একসময় হাটের পাশেই ছিল ছোটখাটো নদীবন্দর। মানিকগঞ্জ ছাড়াও ফরিদপুর, রাজবাড়ী, টাঙ্গাইল, ঢাকা ও পাবনাসহ বিভিন্ন এলাকা থেকে বড় বড় নৌকায় পাট নিয়ে আসতেন কৃষক ও ব্যবসায়ীরা। নৌকাভর্তি পাটের পাশাপাশি হাটের আশপাশের মাঠেও জমা হতো পাটের স্তূপ। সময়ের পরিবর্তনে যোগাযোগব্যবস্থা ও বাজারের ধরন বদলেছে। বিভিন্ন এলাকায় নতুন হাটবাজার গড়ে ওঠায় ঘিওর হাটে পাটের সরবরাহও কমেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর মানিকগঞ্জ জেলায় ৪ হাজার ৫৩০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় ২৫০ হেক্টর বেশি। এ বছর জেলায় পাট উৎপাদন হয়েছে ১৩ হাজার ৭৫০ মেট্রিক টন।

হাটে পাট বিক্রি করতে আসা কৃষকরা জানান, পাটের ভালো দাম পেলেও উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের। বিশেষ করে পাট পচানোর জন্য প্রয়োজনীয় পানির অভাব বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এবার বৃষ্টিপাত কম হওয়ায় এবং বর্ষার পানি পর্যাপ্ত না থাকায় পাট পচাতে ভোগান্তি পোহাতে হয়েছে। এতে অনেক পাটের রং সোনালি হয়নি। অথচ বাজারে সোনালি রঙের উন্নত মানের পাটের দাম তুলনামূলক বেশি। এ ছাড়া দীর্ঘদিনের ঐতিহ্য থাকা সত্ত্বেও হাটে প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব রয়েছে। নদীভাঙনে হাটের জায়গাও দিন দিন কমে আসছে।

পাট ব্যাবসায়ী ও ক্রেতা সংশ্লিষ্টদের মতে, প্রতি বুধবার কোটি টাকার পাটের বেচাকেনায় এখনো নিজের গুরুত্ব ধরে রেখেছে ঘিওর হাট। তবে শুধু ভালো দাম নয়, এই হাটের ঐতিহ্য টিকিয়ে রাখতে প্রয়োজন পাটের সরবরাহ বাড়ানো, কৃষকদের উৎপাদন ও পাট পচানোর সমস্যা সমাধান এবং নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ। সময়মতো এসব সমস্যার সমাধান না হলে একসময় জৌলুস হারানো এই হাটের অস্তিত্বও হুমকির মুখে পড়তে পারে।

পাইকারি ব্যবসায়ী অসীম রায় বলেন, এ অঞ্চলে মূলত তোষা ও সাদা জাতের পাটের আবাদ বেশি হয়। গত হাটে প্রায় ৮০ টন পাট কেনাবেচা হয়েছে। বর্তমানে মানভেদে প্রতি মণ পাটের দাম ৪ হাজার ৬০০ থেকে ৫ হাজার ৩০০ টাকা। এবার কৃষকেরা পাটের ভালো দাম পাচ্ছেন। গত বছর ভালো মানের পাটের সর্বোচ্চ দাম ছিল প্রতি মণ ৪ হাজার ৫০০ টাকা। পরিবার তিন পুরুষ ধরে পাটের ব্যবসার সাথে যুক্ত আমরা।

ব্যবসায়ী উত্তম আইচ বলেন, আমার বাবা পাটের ব্যবসা করতেন। ১৯৮৬ সাল থেকে আমিও এ ব্যবসার সঙ্গে যুক্ত। একসময় নৌকায় করে ৭০০ থেকে এক হাজার মণ পাট কেনা হতো। এখন পাটের আবাদ কমে যাওয়ায় আগের মতো পাট পাওয়া যায় না। এরপরও প্রতি বুধবার ঘিওর হাটে গড়ে ৫ থেকে ৬ হাজার মণ পাট ওঠে।

টাঙ্গাইলের নাগরপুর এলাকার কৃষক লাল চান বলেন, ‘স্বাধীনতার আগে থিকাই আমি এই ঘিওর হাটে ধান, পাট আর সরিষা বেচতে আসি। বর্ষাকালে আমরা কয়েকজন কৃষক মিল্যা (মিলে) নৌকায় কইরা মালপত্র লইয়া হাটে আসি। এতে যাতায়াতের খরচ কমে, আবার মাল আনা নেওয়ার ঝামেলাও কম হয়।’

দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামের কৃষক জামাল উদ্দিন বলেন, এবার ছয় বিঘা জমিতে পাটের আবাদ করছিলাম। কিন্তু পাটের মান তেমন ভালো হয় নাই। মাসখানেক আগে এই হাটে মণপ্রতি ৩ হাজার ৭০০ টাকায় পাট বেচছিলাম। আজ ১০ মণ পাট নিয়া আইছি। প্রথমে মণপ্রতি ৫ হাজার টাকা দাম চাইছিলাম। কিন্তু ব্যাপারীরা ৪ হাজার ৭০০ টাকার বেশি দিতে চায় নাই। শেষমেশ ওই দামেই বেচে দিছি।

একই উপজেলার চরকাটারি গ্রামের কৃষক নূর ইসলাম বলেন, ‘আগে দেশের বিভিন্ন জায়গা থিকা (থেকে) বড় বড় নৌকাভর্তি পাট নিয়া ব্যবসায়ীরা এই ঘিওর হাটে আইত। নৌকাভর্তি পাট কেনাবেচা হইত। হাটের পাশের কলেজ মাঠেও পাটের বড় বড় স্তূপ দেখা যাইত। এখন আর আগের মতো সেই দৃশ্য নাই। বিভিন্ন জায়গায় নতুন নতুন হাটবাজার হওয়ায় এই হাটে পাটের আমদানি কমছে। তারপরও আশপাশের অন্য হাটের তুলনায় এখনো ঘিওরেই বেশি পাট ওঠে।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শাহজাহান সিরাজ বলেন, চলতি বছর মানিকগঞ্জ জেলায় ৪ হাজার ৫৩০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় ২৫০ হেক্টর বেশি। এ বছর জেলায় পাট উৎপাদন হয়েছে ১৩ হাজার ৭৫০ মেট্রিক টন। অনুকূল পরিবেশ, উন্নত জাতের পাটবীজ এবং সরকারি অনুদানের কারণে কৃষকেরা পাট চাষে আগ্রহী হচ্ছেন বলে জানান তিনি।



  
Share Button
  

    
গাজীপুরে শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল করছে সরকার
.............................................................................................
ট্রাম্পের ক্ষমতার মসনদে বড় ধাক্কা, কোন পথে যুক্তরাষ্ট্র
.............................................................................................
আমি নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
.............................................................................................
ইউক্রেনের এক স্কুলে ভয়াবহ বোমা হামলা রাশিয়ার : ৩৩ জন নিহত, ৫০ জন নিখোঁজ
.............................................................................................
জিয়াউর রহমানের সমাধিতে চীনের আন্তর্জাতিক মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
.............................................................................................
ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানে বিশাল বিলবোর্ড
.............................................................................................
চোরাই শুঁটকি হিমাগারে রাখতে গিয়ে আটক ৪
.............................................................................................
গাজীপুরে আজও শ্রমিক-পুলিশ সংঘর্ষ
.............................................................................................
সাতসকালে রাজধানীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
.............................................................................................
প্রতিনিধি পরিষদে বিপুল ব্যবধানে এগিয়ে ডেমোক্র্যাটরা, সিনেটেও দাপট
.............................................................................................
গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
.............................................................................................
‘হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে’
.............................................................................................
মিরপুরের কালশীতে একা পেয়ে পুলিশকে পেটালো আন্দোলনকারী
.............................................................................................
মিরপুরে সংঘর্ষের পর স্বাভাবিক যান চলাচল, সড়কে বাড়ছে গাড়ি
.............................................................................................
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
.............................................................................................
নোয়াখালীর সুন্দলপুর সাউথ-১ কূপে গ্যাসের সন্ধান
.............................................................................................
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন প্রয়োজন : হুমায়ুন কবির
.............................................................................................
গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন
.............................................................................................
মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনসমর্থনে ধস
.............................................................................................
কদমতলীতে শ্রাবণ পরিবহনের বাসে আগুন
.............................................................................................
ইউক্রেনে ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার বোমা হামলা, নিহত ২৬
.............................................................................................
সোলার এক্সপো-২০২৬ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
.............................................................................................
মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা
.............................................................................................
বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা
.............................................................................................
মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার
.............................................................................................
ভূমিকম্প প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
.............................................................................................
মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন স্থগিত চেয়ে আপিল
.............................................................................................
মিরপুরে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার
.............................................................................................
আশুলিয়ায় পুলিশ-শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া
.............................................................................................
গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর
.............................................................................................
ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত
.............................................................................................
গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
.............................................................................................
জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
.............................................................................................
‘গার্মেন্টসে অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগানো হচ্ছে’
.............................................................................................
নতুন অধ্যায়ে নাজনীন নীহা
.............................................................................................
ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাতে নিহত ৫
.............................................................................................
সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ থাকবে ৪ দিন, কমবে গ্যাসের চাপ
.............................................................................................
শিল্পাঞ্চল গাজীপুর ও সাভারে ২৭৭ কারখানায় ছুটি
.............................................................................................
‘ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়’
.............................................................................................
পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা
.............................................................................................
শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক : পুলিশ
.............................................................................................
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি
.............................................................................................
আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ২৫ কারখানায় ছুটি ঘোষণা
.............................................................................................
সাজেকে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি
.............................................................................................
সুস্পষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত, বন্দরে সতর্ক সংকেত
.............................................................................................
‘অভাবনীয় জবাব’ দেওয়া হবে, সতর্কতা ইরানের সশস্ত্র বাহিনীর
.............................................................................................
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা ২ ডিসেম্বর, সুযোগ পাবেন যারা
.............................................................................................
১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা লংমার্চের উদ্বোধন
.............................................................................................
ইটনায় পাচারের সময় নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ
.............................................................................................
৩০০ বছরের পাটের হাটে দিনে কোটি টাকার লেনদেন
.............................................................................................
Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press, 219, Fakirapul, Dhaka-1000
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com
2022 @ All Right Reserved By www.themuslimtimes-bd.com