×
Home National Politics Business Bangladesh International Sports Entertainment Law & Justice More News Capital News Health Features Business Icon Technology Media Features Economy Education Literature Quran & Hadish Photo Gallery Editorial Religion Tours & Travels Tourism Guide Editors Corner Campus Youth Popular Organizations Country Wide Life Style Jobs Prism Notice History & Culture Messages Op-ed Wildlife Activities Foreign relation Accident Environment Asia Videoes Analysis Energy Book Reviews Literature Others KSA Arab World Cricket Football More Banking Corporate Global economy Real Estate Entrepreneur Start-up Telecom Summit Travel Art and Culture Food Book Fourth Estate View Letters to Editor Political Icon Diplomat Scholarship Career Job
☰
Saturday 7th of November 2026 E-paper
* গণহত্যাকারী আওয়ামী লীগের আর কোনো স্থান এ দেশে হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী   * রাষ্ট্রীয় মর্যাদায় সেনাসদস্য তিতাসের দাফন, বাকরুদ্ধ বাবা-মা   * Trump blames Democrats winning midterms for US stocks fall   * বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম   * ইরানকে ৯০টি আধুনিক ক্ষেপণাস্ত্র লঞ্চার দিচ্ছে রাশিয়া   * গাজায় ইসরায়েলের হামলায় শিশুসহ চারজন নিহত   * রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে ককটেল বিস্ফোরণ   * টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে গুলি বিনিময়ে সেনাসদস্য আহত, ৫৭ জন উদ্ধার   * ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী   * হামের টিকা ক্রয়ে বিলম্ব, অনিয়ম ও ব্যর্থতার কারণ জানাতে কমিশন গঠন  
   বাংলা সংবাদ
  রাষ্ট্রীয় মর্যাদায় সেনাসদস্য তিতাসের দাফন, বাকরুদ্ধ বাবা-মা

 

দেশের জন্য জীবন উৎসর্গকারী সাহসী সেনাসদস্য তিতাস শেখের (২৭) মরদেহ সামরিক হেলিকপ্টারে করে তার নিজ জন্মভূমি ফরিদপুরের নগরকান্দায় এনে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

টেকনাফে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারানো এই বীর সেনার দাফনকে কেন্দ্র করে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারে তিন সদস্যই সেনাসদস্য হওয়ার পরও একটি বুলেট কীভাবে পুরো পরিবারকে স্তব্ধ করে দিয়েছে, তা এখন লস্করদিয়া গ্রামের প্রতিটি মানুষের চোখে জল এনে দিচ্ছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ সামরিক হেলিকপ্টারে করে শহীদ তিতাস শেখের মরদেহ নগরকান্দার মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে পৌঁছায়। সেখানে পদ্মা সেনানিবাস ক্যাম্পের ১৫ আরই রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক মেজর সোহেল আহমেদের নেতৃত্বে একটি দল মরদেহ গ্রহণ করে। এরপর বিকেল ৫টার দিকে গাড়িতে করে মরদেহটি লস্করদিয়া আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে নেওয়া হয়। সেখানে মরদেহ নামানোর পরপরই এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। সন্তানের কফিনবন্দী মরদেহ দেখেই কান্নায় ভেঙে পড়েন বাকরুদ্ধ বাবা অবসরপ্রাপ্ত সেনাসদস্য আফজাল শেখ এবং শোকে পাগলপ্রায় মা রেখা বেগম।

ওই বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার মরদেহ সরাসরি কবরস্থানে নেওয়া হয়। তবে কবরস্থানে নেওয়ার পথে তিতাসের বাড়ির পাশের মোড়ে পরিবার ও স্বজনদের শেষ দেখার জন্য রাখা হয়। সেখানে তিতাসের বাবা-মা, স্ত্রীসহ স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। সেখানে আরও উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সামদানি আজাদ, সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা।

পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিতাসের মরদেহ কবরস্থানে নেওয়া হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে লস্করদিয়া পশ্চিমপাড়া কবরস্থানে তাকে নানির কবরের পাশে দাফন করা হয়।

দাফনের পর সেনাবাহিনীর পক্ষ থেকে এ অকুতোভয় সৈনিককে শেষ বিদায়ের গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সমাধিতে সেনাবাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সাতজন সৈনিক তিন দফায় ২১টি গুলি ছুড়ে সেনাসদস্যকে শেষ বিদায় জানান। এভাবেই শেষ হয় নিহত সৈনিক তিতাসের শেষ বিদায়ের অনুষ্ঠান।

সেখানে অনুষ্ঠিত জানাজার আগে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য দেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, দেশের জন্য কাজ করতে গিয়ে জীবন বাজি রেখে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন সেনাসদস্য তিতাস শেখ। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং মানবপাচারকারীদের মতো অপরাধ চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর এই বীর সেনার আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

জানাজায় আরও বক্তব্য দেন নিহতের মামা ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল তালুকদার এবং নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

পরিবার সূত্রে জানা যায়, ২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন তিতাস শেখ। তিনি সেনাবাহিনীর ১ বীর ইউনিটের সদস্য হিসেবে টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত থেকে দেশের সুরক্ষায় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন। চার বছর আগে পার্শ্ববর্তী গ্রামের সুমাইয়া আক্তারকে (২২) বিয়ে করেন তিনি। আগামী ডিসেম্বর মাসে স্ত্রীকে নিজের কর্মস্থলে নেওয়ার কথা ছিল। তার বাবা আফজাল শেখ অবসরপ্রাপ্ত সেনাসদস্য এবং ছোট ভাই আকরাম হোসেনও দেশের সেবায় বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার বিকেলে টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান চলাকালে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সেনাসদস্য তিতাস শেখ। পরে রামু সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। চার বছর আগে বিয়ে হওয়া তিতাসের আগামী ডিসেম্বরে স্ত্রীকে নিজের কর্মস্থলে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সন্ত্রাসীদের একটি বুলেট থামিয়ে দিল এই বীর সেনার পথচলা।



  
Share Button
  

    
সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার
.............................................................................................
গণহত্যাকারী আওয়ামী লীগের আর কোনো স্থান এ দেশে হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
.............................................................................................
রাষ্ট্রীয় মর্যাদায় সেনাসদস্য তিতাসের দাফন, বাকরুদ্ধ বাবা-মা
.............................................................................................
কেশম দ্বীপে মার্কিনিদের ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড
.............................................................................................
নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন
.............................................................................................
শীতের সবজিতে স্বস্তি, মাছের বাজার চড়া
.............................................................................................
বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম
.............................................................................................
তালায় বিপন্ন প্রজাতির বিড়াল উদ্ধার
.............................................................................................
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান
.............................................................................................
হারামাইনে আজ যারা জুমার নামাজ পড়াবেন
.............................................................................................
ইরানকে ৯০টি আধুনিক ক্ষেপণাস্ত্র লঞ্চার দিচ্ছে রাশিয়া
.............................................................................................
গাজায় ইসরায়েলের হামলায় শিশুসহ চারজন নিহত
.............................................................................................
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
.............................................................................................
রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে ককটেল বিস্ফোরণ
.............................................................................................
টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে গুলি বিনিময়ে সেনাসদস্য আহত, ৫৭ জন উদ্ধার
.............................................................................................
ইব্রাহিমের গোলে জয়ে সাফ শুরু বাংলাদেশের
.............................................................................................
ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
.............................................................................................
হামের টিকা ক্রয়ে বিলম্ব, অনিয়ম ও ব্যর্থতার কারণ জানাতে কমিশন গঠন
.............................................................................................
সৌদি আরবের সঙ্গে সিরিয়ার প্রতিরক্ষা চুক্তি সই
.............................................................................................
প্রধানমন্ত্রীর সফর ঘিরে বাগেরহাটে উৎসবের আমেজ
.............................................................................................
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধ, আশঙ্কাজনক ১
.............................................................................................
ভ্যান্সের বিলম্বিত বোধোদয়, ইসরায়েল প্রীতি ডুবিয়েছে আমাদের!
.............................................................................................
মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কর্মী পাঠানো যাবে না যে ১২ দেশে
.............................................................................................
ঢাকাই সিনেমায় বলিউডের মুকেশ ঋষি
.............................................................................................
সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, প্রথম দিন গেলেন ৮৩৬ পর্যটক
.............................................................................................
মোংলায় পৌঁছেছেন তারেক রহমান
.............................................................................................
ইকবাল সোবহান চৌধুরীকে হত‍্যা মামলায় গ্রেপ্তার দেখালো ডিবি
.............................................................................................
শান্ত গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকরা
.............................................................................................
গাজীপুরে শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল করছে সরকার
.............................................................................................
ট্রাম্পের ক্ষমতার মসনদে বড় ধাক্কা, কোন পথে যুক্তরাষ্ট্র
.............................................................................................
আমি নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
.............................................................................................
ইউক্রেনের এক স্কুলে ভয়াবহ বোমা হামলা রাশিয়ার : ৩৩ জন নিহত, ৫০ জন নিখোঁজ
.............................................................................................
জিয়াউর রহমানের সমাধিতে চীনের আন্তর্জাতিক মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
.............................................................................................
ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানে বিশাল বিলবোর্ড
.............................................................................................
চোরাই শুঁটকি হিমাগারে রাখতে গিয়ে আটক ৪
.............................................................................................
গাজীপুরে আজও শ্রমিক-পুলিশ সংঘর্ষ
.............................................................................................
সাতসকালে রাজধানীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
.............................................................................................
প্রতিনিধি পরিষদে বিপুল ব্যবধানে এগিয়ে ডেমোক্র্যাটরা, সিনেটেও দাপট
.............................................................................................
গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
.............................................................................................
‘হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে’
.............................................................................................
মিরপুরের কালশীতে একা পেয়ে পুলিশকে পেটালো আন্দোলনকারী
.............................................................................................
মিরপুরে সংঘর্ষের পর স্বাভাবিক যান চলাচল, সড়কে বাড়ছে গাড়ি
.............................................................................................
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
.............................................................................................
নোয়াখালীর সুন্দলপুর সাউথ-১ কূপে গ্যাসের সন্ধান
.............................................................................................
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন প্রয়োজন : হুমায়ুন কবির
.............................................................................................
গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন
.............................................................................................
মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনসমর্থনে ধস
.............................................................................................
কদমতলীতে শ্রাবণ পরিবহনের বাসে আগুন
.............................................................................................
ইউক্রেনে ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার বোমা হামলা, নিহত ২৬
.............................................................................................
সোলার এক্সপো-২০২৬ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
.............................................................................................
Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press, 219, Fakirapul, Dhaka-1000
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com
2022 @ All Right Reserved By www.themuslimtimes-bd.com