×
Home National Politics Business Bangladesh International Sports Entertainment Law & Justice More News Capital News Health Features Business Icon Technology Media Features Economy Education Literature Quran & Hadish Photo Gallery Editorial Religion Tours & Travels Tourism Guide Editors Corner Campus Youth Popular Organizations Country Wide Life Style Jobs Prism Notice History & Culture Messages Op-ed Wildlife Activities Foreign relation Accident Environment Asia Videoes Analysis Energy Book Reviews Literature Others KSA Arab World Cricket Football More Banking Corporate Global economy Real Estate Entrepreneur Start-up Telecom Summit Travel Art and Culture Food Book Fourth Estate View Letters to Editor Political Icon Diplomat Scholarship Career Job

Tuesday 8th of September 2026 E-paper
* সৌদিতে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত   * বাঁধনের ওপর হামলায় জড়িতদের আমরা ছাড়বো না: জাহেদ উর রহমান   * রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ   * কুমিল্লায় বাস খাদে পড়ে মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত   * বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ   * PM seeks Japan’s special envoy’s role for Rohingya repatriation   * পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা   * অটোরিকশার জন্য আসছে কিউআর কোড-ডিজিটাল ট্র্যাকিং   * জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল  
   বাংলা সংবাদ
  সোশ্যাল মিডিয়া-ইন্টারনেট গেমে আসক্তি মাদকের মতোই ক্ষতিকর

পুলিশের মহাপরিদর্শক (আইজি) মো.আলী হোসেন ফকির সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত পুলিশ সদস্যদের সন্তানদের মাঝে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অর্থায়নে এ মেধাবৃত্তি দেওয়া হয়েছে।

অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বক্তব্য রাখেন।স্বাগত বক্তব্য দেন এআইজি মো. ইসমাইল হোসেন। অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, অভিভাবকরা এবং বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, আজ তোমাদেরকে যে সম্মাননা দেওয়া হচ্ছে, তা শুধু একটি পুরস্কার নয়; এটি তোমাদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি, ভবিষ্যতের প্রতি আমাদের বিশ্বাস এবং তোমাদের সম্ভাবনার প্রতি আমাদের আস্থার প্রতীক।

তিনি বলেন, মেধা মানুষকে এগিয়ে দেয়, কিন্তু সততা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ মানুষকে সত্যিকারের মহান করে তোলে। তাই তোমাদের শুধু ভালো শিক্ষার্থী হলে চলবে না, ভালো মানুষও হতে হবে। জ্ঞান অর্জনের পাশাপাশি বিনয়, সহমর্মিতা, দায়িত্ববোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে।

আইজিপি আশা প্রকাশ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের আজকের কৃতিত্বই যেন আগামী দিনের একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি হয়ে ওঠে।

পুলিশ প্রধান শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, সাময়িক কৌতূহল বা কোনো প্ররোচনায় মাদকের ভয়াল থাবা যেন তোমাদেরকে স্পর্শ করতে না পারে সেজন্য সবসময় সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে, মাদক একটি মরণফাঁদ। একই সাথে মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট গেমে অতিরিক্ত আসক্তি, অন্যান্য নেশাজাত দ্রব্যের আসক্তির মতোই ক্ষতিকর।

তিনি বলেন, প্রযুক্তিকে তোমরা ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকবে। দেশের নাগরিক হিসেবে দেশের আইন মেনে চলবে ও অন্যদের আইন মেনে চলতে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন কাজী মো.তানান হোসেন, সৈয়দা সাবিহা মুশাররাত মুমু, মো. আদনান জাওয়াদ ও মুস্তাইনা মঞ্জুর। মেধাবী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা মেধাবৃত্তি প্রদানের প্রশংসনীয় উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।

মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি শম্পা ইয়াসমিন এবং পুলিশ পরিদর্শক শেখ ফারুকুজ্জামান।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, অব্যাহত সাফল্যের জন্য তোমাদেরকে নিরলস পরিশ্রম করতে হবে। জীবনে উন্নতি করতে হলে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি স্ক্রিন টাইম কমিয়ে পড়ালেখায় গভীর মনোনিবেশের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে মেধার স্বাক্ষর রেখে এগিয়ে যেতে হবে। সকল খারাপ কাজ থেকে নিজেকে বিরত রেখে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।

তিনি শিক্ষার্থীদেরকে জ্ঞানার্জনের পাশাপাশি মানসিক ও শারীরিক বিকাশে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করার পরামর্শ দেন।

উল্লেখ্য, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৮০১ জন এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ২৭২ জন এবং ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৮৪৫ জন এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১৯৫ জন শিক্ষার্থী মেধাবৃত্তি লাভ করেছে। ২০২৪ ও ২০২৫ এ দুই বছরে বাংলাদেশ পুলিশের মেধাবৃত্তি পেয়েছে সর্বমোট ২ হাজার ১১৩ জন মেধাবী শিক্ষার্থী। তাদের মধ্যে আজ আনুষ্ঠানিকভাবে ঢাকাস্থ ৩৬০ জনকে বৃত্তি দেওয়া হয়েছে। অন্যান্যদের সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপার কার্যালয়ের মাধ্যমে মেধাবৃত্তি দেওয়া হবে।

Share Button
  
কুমিল্লায় পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
.............................................................................................
সৌদিতে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
.............................................................................................
স্ত্রীকে কখনো নিজের মেয়ে, আবার কখনো ভাতিজি বলে বিয়ে দিতেন স্বামী
.............................................................................................
সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৩
.............................................................................................
বাঁধনের ওপর হামলায় জড়িতদের আমরা ছাড়বো না: জাহেদ উর রহমান
.............................................................................................
রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
.............................................................................................
হঠাৎ ঘন কুয়াশায় ঢাকা পড়ল পঞ্চগড়
.............................................................................................
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
.............................................................................................
কুমিল্লায় বাস খাদে পড়ে মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত
.............................................................................................
বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর
.............................................................................................
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
.............................................................................................
শিশুর নাম পরিবর্তন করলে কি নতুন আকিকা দিতে হবে?
.............................................................................................
সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, জাতির সম্পদ: রুহুল কবির রিজভী
.............................................................................................
রাজবাড়ীতে নৌকা বাইচ উপভোগ করল হাজারো মানুষ
.............................................................................................
পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা
.............................................................................................
অটোরিকশার জন্য আসছে কিউআর কোড-ডিজিটাল ট্র্যাকিং
.............................................................................................
জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল
.............................................................................................
আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত : রোড সেফটি ফাউন্ডেশন
.............................................................................................
কেপ ভার্দেতে বাস খাদে, ২৫ শিশু-কিশোরের মৃত্যু
.............................................................................................
সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি
.............................................................................................
হরমুজ নিয়ে ইরানের নতুন পরিকল্পনা
.............................................................................................
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
.............................................................................................
যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
.............................................................................................
১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি!
.............................................................................................
গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নারীসহ নিহত ৩
.............................................................................................
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
.............................................................................................
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
.............................................................................................
রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা
.............................................................................................
লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী
.............................................................................................
৩ কোটি টাকার জমি দেড় কোটিতে রেজিস্ট্রি, দুদকের অভিযান
.............................................................................................
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ
.............................................................................................
মানুষের অর্থ চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের পকেটে যাচ্ছে: জামায়াতে আমির
.............................................................................................
৬ দফা না মানলে এক দফার হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর
.............................................................................................
প্রকাশ্যে এলো ইয়াশ রোহান ও তটিনীর ‘কাবিননামা’
.............................................................................................
আঘাত দিলে পাল্টা আঘাত আসবে : নাহিদ ইসলাম
.............................................................................................
সোশ্যাল মিডিয়া-ইন্টারনেট গেমে আসক্তি মাদকের মতোই ক্ষতিকর
.............................................................................................
ভূমি প্রশাসনে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি
.............................................................................................
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: ডা. শফিকুর রহমান
.............................................................................................
ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি
.............................................................................................
ভারতে রাতের অন্ধকারে ভেঙে ফেলা হলো দেড়শ বছরের পুরোনো মসজিদ
.............................................................................................
নেপালে পাহাড়ধসে আটকে গেছে নদী, যে কোনো সময় নামতে পারে বন্যা
.............................................................................................
বাসায় গ্যাস-বিদ্যুৎ পাবো এমন কার্ড থাকলে দেন: আসিফ মাহমুদ
.............................................................................................
বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী
.............................................................................................
কৌশলগত ‘চিকেনস নেক’-এ নতুন মহাসড়ক বানাচ্ছে ভারত
.............................................................................................
ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা
.............................................................................................
২০২২ সালের পর বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম সর্বোচ্চ: জাতিসংঘ
.............................................................................................
শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু
.............................................................................................
‘প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতে সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে’
.............................................................................................
মাছ-সবজির দামে অস্বস্তিতে ক্রেতা
.............................................................................................
নেপালের সেই বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর ২ শ্রমিক উদ্ধার
.............................................................................................
Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press, 219, Fakirapul, Dhaka-1000
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com
2022 @ All Right Reserved By www.themuslimtimes-bd.com