×
Home National Politics Business Bangladesh International Sports Entertainment Law & Justice More News Capital News Health Features Business Icon Technology Media Features Economy Education Literature Quran & Hadish Photo Gallery Editorial Religion Tours & Travels Tourism Guide Editors Corner Campus Youth Popular Organizations Country Wide Life Style Jobs Prism Notice History & Culture Messages Op-ed Wildlife Activities Foreign relation Accident Environment Asia Videoes Analysis Energy Book Reviews Literature Others KSA Arab World Cricket Football More Banking Corporate Global economy Real Estate Entrepreneur Start-up Telecom Summit Travel Art and Culture Food Book Fourth Estate View Letters to Editor Political Icon Diplomat Scholarship Career Job

Tuesday 8th of September 2026 E-paper
* সৌদিতে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত   * বাঁধনের ওপর হামলায় জড়িতদের আমরা ছাড়বো না: জাহেদ উর রহমান   * রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ   * কুমিল্লায় বাস খাদে পড়ে মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত   * বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ   * PM seeks Japan’s special envoy’s role for Rohingya repatriation   * পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা   * অটোরিকশার জন্য আসছে কিউআর কোড-ডিজিটাল ট্র্যাকিং   * জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল  
   বাংলা সংবাদ
  সৌদিতে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দেশে ফেরার উদ্দেশ্যে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন প্রবাসীদের বহনকারী গাড়িটি। পথে দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই চালকসহ চারজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামের আব্দুল করিম ও খালিদ আহমদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল করিম ও খালিদ আহমদ দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করছিলেন। সম্প্রতি তারা দেশে ফেরার প্রস্তুতি নেন। দেশে ফেরার ফ্লাইট ধরতে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

প্রবাসীদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন বলেন, খবরটি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। নিহত দুজনই আমার ইউনিয়নের বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন এবং পরিবারের স্বচ্ছলতার জন্য প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। দেশে ফেরার প্রস্তুতির সময় এমন মর্মান্তিক দুর্ঘটনায় তাদের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। খবর পাওয়ার পর আমি তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি। পরিবার দুটির জন্য এ ক্ষতি অপূরণীয় এবং তাদের মৃত্যুতে পুরো ইউনিয়নের মানুষ শোকাহত।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় নিহত অপর দুই প্রবাসীর বাড়ি কোথায়, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়ভাবে একজন সুনামগঞ্জ ও অন্যজন মৌলভীবাজারের বাসিন্দা বলে জানা যাচ্ছে। আমার ইউনিয়নের নিহত দুজনের মরদেহ দেশে আনা হবে কি না, সে বিষয়েও পরিবার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তারা সিদ্ধান্ত নিলে মরদেহ দেশে আনা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সব ধরনের সহযোগিতা করতে স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে আমি প্রস্তুত আছি।

এদিকে দুই প্রবাসীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী বাংলাদেশি নিহত হন। সেই শোক কাটতে না কাটতেই জুলাই মাসে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান উপজেলার আরও এক প্রবাসী। এরই মধ্যে ফের সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের দুই প্রবাসীর মৃত্যুর খবর এলো। একের পর এক প্রবাসীর মৃত্যুর ঘটনায় স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। নতুন করে শোকের মাতম শুরু হয়েছে পুরো এলাকায়।

Share Button
  
কুমিল্লায় পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
.............................................................................................
সৌদিতে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
.............................................................................................
স্ত্রীকে কখনো নিজের মেয়ে, আবার কখনো ভাতিজি বলে বিয়ে দিতেন স্বামী
.............................................................................................
সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৩
.............................................................................................
বাঁধনের ওপর হামলায় জড়িতদের আমরা ছাড়বো না: জাহেদ উর রহমান
.............................................................................................
রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
.............................................................................................
হঠাৎ ঘন কুয়াশায় ঢাকা পড়ল পঞ্চগড়
.............................................................................................
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
.............................................................................................
কুমিল্লায় বাস খাদে পড়ে মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত
.............................................................................................
বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর
.............................................................................................
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
.............................................................................................
শিশুর নাম পরিবর্তন করলে কি নতুন আকিকা দিতে হবে?
.............................................................................................
সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, জাতির সম্পদ: রুহুল কবির রিজভী
.............................................................................................
রাজবাড়ীতে নৌকা বাইচ উপভোগ করল হাজারো মানুষ
.............................................................................................
পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা
.............................................................................................
অটোরিকশার জন্য আসছে কিউআর কোড-ডিজিটাল ট্র্যাকিং
.............................................................................................
জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল
.............................................................................................
আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত : রোড সেফটি ফাউন্ডেশন
.............................................................................................
কেপ ভার্দেতে বাস খাদে, ২৫ শিশু-কিশোরের মৃত্যু
.............................................................................................
সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি
.............................................................................................
হরমুজ নিয়ে ইরানের নতুন পরিকল্পনা
.............................................................................................
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
.............................................................................................
যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
.............................................................................................
১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি!
.............................................................................................
গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নারীসহ নিহত ৩
.............................................................................................
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
.............................................................................................
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
.............................................................................................
রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা
.............................................................................................
লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী
.............................................................................................
৩ কোটি টাকার জমি দেড় কোটিতে রেজিস্ট্রি, দুদকের অভিযান
.............................................................................................
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ
.............................................................................................
মানুষের অর্থ চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের পকেটে যাচ্ছে: জামায়াতে আমির
.............................................................................................
৬ দফা না মানলে এক দফার হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর
.............................................................................................
প্রকাশ্যে এলো ইয়াশ রোহান ও তটিনীর ‘কাবিননামা’
.............................................................................................
আঘাত দিলে পাল্টা আঘাত আসবে : নাহিদ ইসলাম
.............................................................................................
সোশ্যাল মিডিয়া-ইন্টারনেট গেমে আসক্তি মাদকের মতোই ক্ষতিকর
.............................................................................................
ভূমি প্রশাসনে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি
.............................................................................................
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: ডা. শফিকুর রহমান
.............................................................................................
ইতালিতে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড করলেন মেলোনি
.............................................................................................
ভারতে রাতের অন্ধকারে ভেঙে ফেলা হলো দেড়শ বছরের পুরোনো মসজিদ
.............................................................................................
নেপালে পাহাড়ধসে আটকে গেছে নদী, যে কোনো সময় নামতে পারে বন্যা
.............................................................................................
বাসায় গ্যাস-বিদ্যুৎ পাবো এমন কার্ড থাকলে দেন: আসিফ মাহমুদ
.............................................................................................
বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী
.............................................................................................
কৌশলগত ‘চিকেনস নেক’-এ নতুন মহাসড়ক বানাচ্ছে ভারত
.............................................................................................
ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা
.............................................................................................
২০২২ সালের পর বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম সর্বোচ্চ: জাতিসংঘ
.............................................................................................
শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু
.............................................................................................
‘প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতে সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে’
.............................................................................................
মাছ-সবজির দামে অস্বস্তিতে ক্রেতা
.............................................................................................
নেপালের সেই বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর ২ শ্রমিক উদ্ধার
.............................................................................................
Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press, 219, Fakirapul, Dhaka-1000
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com
2022 @ All Right Reserved By www.themuslimtimes-bd.com