×
Home National Politics Business Bangladesh International Sports Entertainment Law & Justice More News Capital News Health Features Business Icon Technology Media Features Economy Education Literature Quran & Hadish Photo Gallery Editorial Religion Tours & Travels Tourism Guide Editors Corner Campus Youth Popular Organizations Country Wide Life Style Jobs Prism Notice History & Culture Messages Op-ed Wildlife Activities Foreign relation Accident Environment Asia Videoes Analysis Energy Book Reviews Literature Others KSA Arab World Cricket Football More Banking Corporate Global economy Real Estate Entrepreneur Start-up Telecom Summit Travel Art and Culture Food Book Fourth Estate View Letters to Editor Political Icon Diplomat Scholarship Career Job
☰
Thursday 22nd of October 2026 E-paper
* কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২   * ধলেশ্বরীর ভাঙন হুমকিতে নানা স্থাপনা, বিলীন কবরস্থান-বসতভিটা   * ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৪টি হামলা সেনাবাহিনীর, ২০০ হুথি যোদ্ধা নিহত   * মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ৩৪   * ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র   * হরমুজে মাইন বিস্ফোরণে ২ তেলবাহী ট্যাংকারে আগুন   * রংপুরে শতবর্ষী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী   * সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী   * 14 killed as bus, truck collide head-on in Natore   * ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে হুথিদের হামলা, ৫৮ জন নিহত  
   বাংলা সংবাদ
  ধলেশ্বরীর ভাঙন হুমকিতে নানা স্থাপনা, বিলীন কবরস্থান-বসতভিটা

মানিকগঞ্জের ধলেশ্বরী নদীর ভাঙনে একের পর এক বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও কবরস্থান। ইতোমধ্যে গ্রামের একমাত্র কবরস্থানের প্রায় অর্ধেক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হারিয়ে গেছে দুই শতাধিক কবর। ভাঙনের হুমকিতে রয়েছে আমতলী ফেদু শেখ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্থাপনা। শেষ সম্বলটুকুও হারানোর আশঙ্কায় দিন কাটছে নদীপাড়ের মানুষের।

জানা যায়, মানিকগঞ্জের দৌলতপুরের যমুনা নদীর শাখা থেকে উৎপত্তি হয়ে ধলেশ্বরী নদী জিয়নপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কালীগঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে। দীর্ঘদিন ধরে এ নদীতে ভাঙন অব্যাহত থাকায় জিয়নপুর ইউনিয়নের লাউতারা গ্রামের মানুষের বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান ও কবরস্থান হুমকির মুখে পড়েছে। গ্রামের প্রায় ৫ হাজার মানুষের একমাত্র কবরস্থানটি রয়েছে ৪০ শতাংশ জমির ওপর। এরই মধ্যে নদীভাঙনে কবরস্থানের প্রায় অর্ধেক জায়গা নদীগর্ভে বিলীন হয়েছে। এতে প্রায় ২০০ থেকে ২৫০টি কবরও নদীতে হারিয়ে গেছে। বর্তমানে অবশিষ্ট জায়গাটুকুতেও ভাঙন অব্যাহত থাকায় সেটিও বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, নদীভাঙনের কবলে পড়ে লাউতারা গ্রামের অনেক পরিবার দুই থেকে তিনবার পর্যন্ত বসতভিটা হারিয়েছেন। ঘরবাড়ি ও জমিজমা হারিয়ে অনেকেই এখন নিঃস্ব হওয়ার পথে। শেষ সম্বলটুকু রক্ষায় প্রতিনিয়ত আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তারা। একইসঙ্গে কবরস্থানটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় মৃত স্বজনদের কবর জিয়ারত ও দোয়া করতে গিয়েও দুর্ভোগ পোহাতে হচ্ছে স্বজনদের।

এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত নদীভাঙন রোধ করা না গেলে কবরস্থানের অবশিষ্ট অংশটুকুও বিলীন হয়ে যেতে পারে। এতে ভবিষ্যতে গ্রামের মৃতদের দাফনের জন্য নতুন জায়গা পাওয়া নিয়েও সংকট তৈরি হবে। পাশাপাশি লাউতারা এলাকার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান আমতলী ফেদু শেখ উচ্চ বিদ্যালয়টিও নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে। প্রতিষ্ঠানটি নদীগর্ভে বিলীন হলে প্রায় ৭০০ শিক্ষার্থীর পড়াশোনা অনিশ্চয়তার মধ্যে পড়বে। তাই কবরস্থান, বসতভিটা ও বিদ্যালয় রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

নদীভাঙনে শুধু কবরস্থান নয়, বিলীন হয়েছে আশ্রয়ণ প্রকল্প, বসতভিটা ও বিঘার পর বিঘা আবাদি জমি। ভাঙনের ঝুঁকিতে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, হাটবাজারসহ বিভিন্ন স্থাপনা।

নদীভাঙনে হারিয়ে যাচ্ছে মানুষের শেষ আশ্রয়স্থল, বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। ঝুঁকিতে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা স্থাপনা। ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি এলাকাবাসীর।

রিনা বেগম নামের এক গৃহবধূ বলেন, ১৫ দিন ধরে নদীভাঙনে ঘরবাড়ি ভেঙে রাস্তায় জিনিসপত্র নিয়ে পড়ে আছি। এখন আমাদের থাকার কোনো জায়গা নেই। সব জমিজমা নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙতে ভাঙতে একেবারে শেষ মাথায় এসে ঠেকেছি। এখন আর যাওয়ার মতো কোনো জায়গা নেই।

নদীভাঙনের শিকার স্থানীয় বাসিন্দা মো. শহীদ মোল্লা বলেন, গত পাঁচ বছরে তিনবার বাড়ি ভাঙনের শিকার হয়েছি। আগে বাড়ি ওই পাশে ছিল। একটু একটু করে ভাঙতে থাকায় এপাশে এসে বাড়ি করেছি। এখন এখান থেকেও সরে অন্য কোথাও যাব, সেই জমিজমাও আর নেই। আশা করি, সরকার আমাদের পাশে দাঁড়াবে। এখানে একটা বাঁধ নির্মাণ করে দিলে যে সামান্য জায়গাটুকু আছে, সেখানে অন্তত বসবাস করতে পারতাম।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, নদীতে আমার দুই বিঘা জমি চলে গেছে। এখন অন্যের জমিতে বর্গাচাষ করে কোনো মতে সংসার চলছে।

আমতলী ফেদু শেখ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিরাঞ্জন কুমার সরকার বলেন, এই নদী ভাঙনের কারণে স্কুলের কার্যক্রম ব্যাহত হচ্ছে। পারাপারের সমস্যা হচ্ছে। আমাদের এলাকা খুব গরীব অঞ্চল। এই অঞ্চলের মানুষ শিক্ষার প্রতি খুবই আগ্রহ। যদি নদীতে এই স্কুলটি ভেঙে যায় তাহলে এই এলাকার গরীব মানুষের ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারবে না। এই স্কুলটি যদি নদী ভাঙন রোধ করে শিক্ষার ব্যবস্থা করে দেয় তাহলে পুরো অঞ্চলের মানুষ এই গরিব মানুষগুলো শিক্ষার আলো পাবে, শিক্ষা বান্ধব পরিবেশ পাবে। সরকারের কাছে অনুরোধ করব এই স্কুলটির পাশে বাদ দিয়ে যাতে স্কুলের ভাঙন রোধ হয় এই আশা রাখছি।

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান বলেন, বর্ষা মৌসুমের শেষ সময়ে নদীভাঙনের তীব্রতা বাড়লেও বর্তমান পরিস্থিতি খুব বেশি বিপজ্জনক নয়। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও সার্ভে কার্যক্রম চলমান রয়েছে। দ্রুত ব্যবস্থা নিয়ে শুষ্ক মৌসুমে ভাঙনকবলিত এলাকা ও প্রতিষ্ঠানগুলো রক্ষা করা হবে।



  
Share Button
  

    
সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা
.............................................................................................
কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
.............................................................................................
ফ্রান্সে সেনা মোতায়েনের প্রস্তুতি, ব্যর্থতা স্বীকার সরকারের
.............................................................................................
ধলেশ্বরীর ভাঙন হুমকিতে নানা স্থাপনা, বিলীন কবরস্থান-বসতভিটা
.............................................................................................
ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৪টি হামলা সেনাবাহিনীর, ২০০ হুথি যোদ্ধা নিহত
.............................................................................................
মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ৩৪
.............................................................................................
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
.............................................................................................
৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
.............................................................................................
হরমুজে মাইন বিস্ফোরণে ২ তেলবাহী ট্যাংকারে আগুন
.............................................................................................
আ.লীগ যা করত, তা এখন বিএনপি করছে: জামায়াত
.............................................................................................
সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি
.............................................................................................
রংপুরে শতবর্ষী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী
.............................................................................................
হরমুজের তলদেশের ইন্টারনেট সংযোগকে লক্ষ্যবস্তু করার হুমকি দিলো ইরান
.............................................................................................
বিক্ষোভে ফুঁসে উঠেছে ইন্দোনেশিয়া, রাজধানীতে ৯ হাজারের বেশি পুলিশ মোতায়েন
.............................................................................................
শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত
.............................................................................................
প্রধানমন্ত্রীর টোকিও সফর নিয়ে সংবাদ সম্মেলন
.............................................................................................
ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি
.............................................................................................
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
.............................................................................................
টানা ৫ দিনের ছুটি: ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে ভিড়
.............................................................................................
ফ্রান্সে প্যারিসসহ কয়েকটি শহরে কারফিউ জারি
.............................................................................................
ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে হুথিদের হামলা, ৫৮ জন নিহত
.............................................................................................
রংপুরের পথে প্রধানমন্ত্রী
.............................................................................................
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪
.............................................................................................
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
.............................................................................................
জুলাইকে ধারণ না করায় বিরোধী দল আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে অংশ নেয়নি
.............................................................................................
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো বাধা নেই
.............................................................................................
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন: ডা. জুবাইদা রহমান
.............................................................................................
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, মামলা ৫৩
.............................................................................................
রসুনের এই উপকারিতাগুলো জানতেন?
.............................................................................................
হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পতনে সৌদিতে ৬ জন আহত
.............................................................................................
খাবারের আকুতি জানানো সাজু শেখের স্ত্রী আর নেই
.............................................................................................
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর বিমানবন্দর সড়কে চলছে সাজসজ্জা
.............................................................................................
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ জেলের কারাদণ্ড
.............................................................................................
আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
.............................................................................................
উত্তাল ফ্রান্সে একদিনে গ্রেপ্তার ২ হাজার ৪০০, হাজারের বেশি পুলিশ আহত
.............................................................................................
দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক হোসেন
.............................................................................................
কক্সবাজারে রিসোর্টে আগুন : দুই মেয়েসহ যশোরের দম্পতি নিখোঁজ
.............................................................................................
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
.............................................................................................
পাশাপাশি তিন কবর, মা-সন্তানদের শেষ ঠিকানা একসঙ্গে
.............................................................................................
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
.............................................................................................
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি
.............................................................................................
দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার
.............................................................................................
বিক্ষোভে উত্তাল ফ্রান্সের রাজধানী প্যারিস
.............................................................................................
কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার
.............................................................................................
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
.............................................................................................
সৌদি আরবে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর
.............................................................................................
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
.............................................................................................
সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ
.............................................................................................
কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত
.............................................................................................
ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
.............................................................................................
Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press, 219, Fakirapul, Dhaka-1000
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com
2022 @ All Right Reserved By www.themuslimtimes-bd.com