×
Home National Politics Business Bangladesh International Sports Entertainment Law & Justice More News Capital News Health Features Business Icon Technology Media Features Economy Education Literature Quran & Hadish Photo Gallery Editorial Religion Tours & Travels Tourism Guide Editors Corner Campus Youth Popular Organizations Country Wide Life Style Jobs Prism Notice History & Culture Messages Op-ed Wildlife Activities Foreign relation Accident Environment Asia Videoes Analysis Energy Book Reviews Literature Others KSA Arab World Cricket Football More Banking Corporate Global economy Real Estate Entrepreneur Start-up Telecom Summit Travel Art and Culture Food Book Fourth Estate View Letters to Editor Political Icon Diplomat Scholarship Career Job
☰
Thursday 22nd of October 2026 E-paper
* কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২   * ধলেশ্বরীর ভাঙন হুমকিতে নানা স্থাপনা, বিলীন কবরস্থান-বসতভিটা   * ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৪টি হামলা সেনাবাহিনীর, ২০০ হুথি যোদ্ধা নিহত   * মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ৩৪   * ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র   * হরমুজে মাইন বিস্ফোরণে ২ তেলবাহী ট্যাংকারে আগুন   * রংপুরে শতবর্ষী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী   * সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী   * 14 killed as bus, truck collide head-on in Natore   * ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে হুথিদের হামলা, ৫৮ জন নিহত  
   বাংলা সংবাদ
  ফ্রান্সে সেনা মোতায়েনের প্রস্তুতি, ব্যর্থতা স্বীকার সরকারের

গত সপ্তাহের দাঙ্গা ও লুটপাটের রেশ কাটিয়ে উঠতে না উঠতেই ফ্রান্সে নতুন করে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। আগামী শনিবারের এই বিক্ষোভ ঘিরে পুলিশকে সহায়তা করতে সেনা মোতায়েন ও ব্যাপক নিরাপত্তাব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে সরকার। একই সঙ্গে সহিংসতা মোকাবিলায় নিজেদের ব্যর্থতার কথাও স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (২০ অক্টোবর) ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু বলেন, ‘আগামী শনিবার ব্যাপক পরিসরে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে।’ গত ১৭ অক্টোবর প্যারিস, মার্সেই, লিয়নসহ বিভিন্ন শহরে দাঙ্গা ও লুটপাটের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার।

সংসদে বিতর্কের সময় স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানান, পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও কাজে লাগানো হবে। শহরের কেন্দ্রস্থলগুলোতে নিরাপত্তার ঘাটতি নিয়ে সমালোচনার মুখে নিরাপত্তা কার্যক্রমের কৌশল পরিবর্তনেরও প্রতিশ্রুতি দিয়েছে সরকার।

কারফিউয়ে কমেছে উত্তেজনা

প্রধানমন্ত্রী লেকর্নু পরিস্থিতিকে ‘সহিংসতা ও প্রজাতন্ত্রের মধ্যে একটিকে বেছে নেওয়ার’ বিষয় হিসেবে তুলে ধরেন। তিনি অস্থিরতার জন্য উগ্র বামপন্থী গোষ্ঠীগুলোকে দায়ী করেন। তবে এসব গোষ্ঠীর অভিযোগ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও জনসেবার মান কমে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, সরকার তা যথাযথভাবে আমলে নেয়নি।

সহিংসতার ব্যাপকতা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ব্যর্থতা ফ্রান্সে উদ্বেগ তৈরি করেছে। আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে রাজনৈতিক উত্তেজনাও বেড়েছে। জনমত জরিপে উগ্র ডানপন্থী ও কট্টর বামপন্থী প্রার্থীরা ভালো অবস্থানে রয়েছেন।

সহিংসতাপ্রবণ কয়েকটি এলাকায় স্থানীয়ভাবে কারফিউ জারি করার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। সরকারের দাবি, এসব পদক্ষেপের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। কয়েকটি এলাকায় ১৮ বছরের কম বয়সীদের চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মঙ্গলবার রাত পর্যন্ত এসব কারফিউ বহাল রাখার কথা জানিয়েছে পুলিশ।

লেকর্নু স্বীকার করেন, গত সপ্তাহে পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা তথ্য সংগ্রহে ঘাটতি ছিল। আগে থেকে নির্ধারিত পুলিশ সদস্যদের ছুটি বাতিল না করাও ছিল ভুল।

স্বরাষ্ট্রমন্ত্রী নুনেজ এ জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ‘যা ঘটেছে, তার জন্য আমি গভীরভাবে দুঃখিত। আমি আমার দায়িত্বের অংশটুকু স্বীকার করছি।’

সহিংসতার কারণ অনুসন্ধানে সংসদে তদন্ত কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। রাস্তায় সংঘটিত সহিংসতায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ২০০ জন তদন্তকারী নিয়োগ করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার মধ্য ফ্রান্সের লিমোজ শহরের একটি ঐতিহাসিক পৌর ভবনে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। দাঙ্গার সময় আগুনে ভবনটি ধ্বংস হয়ে যায়। কর্মকর্তাদের ভাষ্য, ওই ব্যক্তি আগে থেকেই নিরাপত্তা বাহিনীর নজরদারির তালিকায় ছিলেন এবং একটি উগ্র বামপন্থী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন।

প্যারিসের রেনেসাঁ পার্টির সংসদ সদস্য সিলভাঁ মায়ার রয়টার্সকে বলেন, কিছু অ্যাপ ‘দাঙ্গাকারী ও লুটেরাদের জন্য ওয়াকিটকির মতো যোগাযোগব্যবস্থায়’ পরিণত হয়েছে।

সহিংসতার প্রভাব পড়েছে ফ্রান্সের অর্থনীতিতেও। নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিনিয়োগকারীদের উদ্বেগ বেড়েছে। মঙ্গলবার দেশটির ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের সুদের হার গত ২৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

সুপারমার্কেট চেইন ক্যারেফুর জানিয়েছে, চুরি ও ভাঙচুরের কারণে তাদের কয়েক কোটি ইউরোর ক্ষতি হয়েছে। প্রতিষ্ঠানটি পরিস্থিতিকে ‘নজিরবিহীন’ বলে বর্ণনা করেছে।

শনিবার ফের বিক্ষোভের ডাক

ফ্রান্সের প্রধান ছাত্র সংগঠন ইউনেফ (UNEF) আগামী শনিবার আবারও বিক্ষোভের ডাক দিয়েছে। সংগঠনটির অভিযোগ, দেশটির শিক্ষাব্যবস্থার মান কমছে এবং প্রয়োজনীয় অর্থায়নের অভাব রয়েছে। এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সরকারের ওপর চাপ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। সামাজিক মাধ্যমে সংগঠনটি বলেছে, ‘আমরা আন্দোলন চালিয়ে যাব।’

এদিকে ‘ইয়েলো ভেস্ট’ বা ‘হলুদ জ্যাকেট’ নামে পরিচিত কয়েকটি গোষ্ঠী জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছে। ২০১৮ সালে মাখোঁর প্রথম মেয়াদে পেট্রলের ওপর কর বাড়ানোর পরিকল্পনার প্রতিবাদে এই আন্দোলনের সূচনা হয়েছিল। তখন কয়েক মাস ধরে সড়ক অবরোধ চলে এবং সরকারকে ব্যয়বহুল বিভিন্ন ছাড় দিতে হয়। সূত্র: রয়টার্স।



  
Share Button
  

    
সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা
.............................................................................................
কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
.............................................................................................
ফ্রান্সে সেনা মোতায়েনের প্রস্তুতি, ব্যর্থতা স্বীকার সরকারের
.............................................................................................
ধলেশ্বরীর ভাঙন হুমকিতে নানা স্থাপনা, বিলীন কবরস্থান-বসতভিটা
.............................................................................................
ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৪টি হামলা সেনাবাহিনীর, ২০০ হুথি যোদ্ধা নিহত
.............................................................................................
মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ৩৪
.............................................................................................
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
.............................................................................................
৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
.............................................................................................
হরমুজে মাইন বিস্ফোরণে ২ তেলবাহী ট্যাংকারে আগুন
.............................................................................................
আ.লীগ যা করত, তা এখন বিএনপি করছে: জামায়াত
.............................................................................................
সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি
.............................................................................................
রংপুরে শতবর্ষী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী
.............................................................................................
হরমুজের তলদেশের ইন্টারনেট সংযোগকে লক্ষ্যবস্তু করার হুমকি দিলো ইরান
.............................................................................................
বিক্ষোভে ফুঁসে উঠেছে ইন্দোনেশিয়া, রাজধানীতে ৯ হাজারের বেশি পুলিশ মোতায়েন
.............................................................................................
শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত
.............................................................................................
প্রধানমন্ত্রীর টোকিও সফর নিয়ে সংবাদ সম্মেলন
.............................................................................................
ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি
.............................................................................................
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
.............................................................................................
টানা ৫ দিনের ছুটি: ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে ভিড়
.............................................................................................
ফ্রান্সে প্যারিসসহ কয়েকটি শহরে কারফিউ জারি
.............................................................................................
ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে হুথিদের হামলা, ৫৮ জন নিহত
.............................................................................................
রংপুরের পথে প্রধানমন্ত্রী
.............................................................................................
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪
.............................................................................................
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
.............................................................................................
জুলাইকে ধারণ না করায় বিরোধী দল আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে অংশ নেয়নি
.............................................................................................
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো বাধা নেই
.............................................................................................
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন: ডা. জুবাইদা রহমান
.............................................................................................
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, মামলা ৫৩
.............................................................................................
রসুনের এই উপকারিতাগুলো জানতেন?
.............................................................................................
হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পতনে সৌদিতে ৬ জন আহত
.............................................................................................
খাবারের আকুতি জানানো সাজু শেখের স্ত্রী আর নেই
.............................................................................................
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর বিমানবন্দর সড়কে চলছে সাজসজ্জা
.............................................................................................
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ জেলের কারাদণ্ড
.............................................................................................
আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
.............................................................................................
উত্তাল ফ্রান্সে একদিনে গ্রেপ্তার ২ হাজার ৪০০, হাজারের বেশি পুলিশ আহত
.............................................................................................
দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক হোসেন
.............................................................................................
কক্সবাজারে রিসোর্টে আগুন : দুই মেয়েসহ যশোরের দম্পতি নিখোঁজ
.............................................................................................
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
.............................................................................................
পাশাপাশি তিন কবর, মা-সন্তানদের শেষ ঠিকানা একসঙ্গে
.............................................................................................
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
.............................................................................................
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি
.............................................................................................
দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার
.............................................................................................
বিক্ষোভে উত্তাল ফ্রান্সের রাজধানী প্যারিস
.............................................................................................
কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার
.............................................................................................
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
.............................................................................................
সৌদি আরবে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর
.............................................................................................
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
.............................................................................................
সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ
.............................................................................................
কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত
.............................................................................................
ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
.............................................................................................
Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press, 219, Fakirapul, Dhaka-1000
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com
2022 @ All Right Reserved By www.themuslimtimes-bd.com