×
Home National Politics Business Bangladesh International Sports Entertainment Law & Justice More News Capital News Health Features Business Icon Technology Media Features Economy Education Literature Quran & Hadish Photo Gallery Editorial Religion Tours & Travels Tourism Guide Editors Corner Campus Youth Popular Organizations Country Wide Life Style Jobs Prism Notice History & Culture Messages Op-ed Wildlife Activities Foreign relation Accident Environment Asia Videoes Analysis Energy Book Reviews Literature Others KSA Arab World Cricket Football More Banking Corporate Global economy Real Estate Entrepreneur Start-up Telecom Summit Travel Art and Culture Food Book Fourth Estate View Letters to Editor Political Icon Diplomat Scholarship Career Job
☰
Friday 13th of November 2026 E-paper
* জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন : প্রধানমন্ত্রী   * Trump to flex muscles on Asia tour after midterms losses   * S.Sudan, UN failed to heed massacre warnings: Amnesty   * No technical difficulties preventing ISS operation after 2030 - NASA   * চাঁদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫২   * PM, wife attend dinner hosted by Erdogan for world leaders   * গাজার নাসের হাসপাতালে ফের ইসরায়েলি হামলা, নিহত ৬   * খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ   * রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন   * Singapore launches gold storage service for central banks  
   বাংলা সংবাদ
  বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় নিজ বাসার সামনে জাকিয়া সুলতানা (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে। সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে শহররের থানাপাড়া এলাকার ক্রিসেন্ট ক্লাবের পাশে ওই শিক্ষার্থীর ভাড়া বাসার গেটে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় জাকিয়াকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে জাকিয়া।

আহত জাকিয়া সুলতানা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাকারিয়া হোসেনের মেয়ে ও কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ওষুধ কোম্পানিতে চাকরি করার সুবাদে পরিবারটি কুষ্টিয়া শহরের থানাপাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন।

এই ঘটনায় অভিযুক্ত ইমন কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। স্থানীয় সানআপ স্কুলে দশম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে এসএসসির টেস্ট পরীক্ষা শেষ করে স্কুল ছুটির পর বাড়িতে ফেরেন জাকিয়া। এসময় বাসার সামনে দাঁড়িয়ে গেট খোলার অপেক্ষা করছিল সে। হঠাৎ পিছন দিক থেকে কালো শার্ট পরিহিত ইমন গিয়ে ধারালো ছুরি দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে। এসময় জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গেলে ছুরি ফেলে পালিয়ে যায় অভিযুক্ত ইমন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে জাকিয়াকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল মজমপুর এলাকার ইমন। কোচিংয়ে পড়ার সময় থেকেই জাকিয়াকে উত্ত্যক্ত করত সে। বিষয়টি ইমনের পরিবারের সদস্যদের জানানো হলে কিছুদিনের জন্য বিরক্ত করা বন্ধ করে দেয় ইমন। তবে পরিবারের ধারণা, তার অভিভাবকদের কাছে অভিযোগ করার কারণেই পরিকল্পিতভাবে জাকিয়াকে ছুরিকাঘাত করা হয়ে থাকতে পারে।

জাকিয়ার মা সুমি আক্তার বলেন, ইমন দীর্ঘদিন ধরে আমার মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। বিষয়টি তার অভিভাবকদের জানানোর পর কিছুদিন আর বিরক্ত করেনি। আজ আমার মেয়ে স্কুল ছুটির পর বাড়ির সামনে গেট খোলার অপেক্ষায় ছিল। এসময় ইমন হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে আঘাত করে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

ওই ছাত্রীর বাবা জাকারিয়া হোসেনের অভিযোগ, বখাটে যুবক ইমন বেশকিছু দিন ধরে মেয়েকে স্কুলে যাতায়াতের পথে উত্ত্যক্ত করত। কে জানতো যে শেষ পর্যন্ত আমার মেয়েকে হত্যার উদ্দেশ্যে এভাবে নৃসংশ হামলা করবে। বর্তমান যে পরিস্থিতি চলছে, আমরা যারা মেয়ের অভিভাবক, তাদের মার খেয়েও তা মুখ বুজে হজম করতে হচ্ছে। আমি এই হামলার দৃষ্টান্তমূলক বিচার চাই।

বিষয়টি সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় জাকারিয়ার সহকর্মীরা। তারা জানান, এই ঘটনায় তারা আতঙ্কিত। অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি করেন তারা।

কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিগ্যান মন্ডল বলেন, জাকিয়া সুলতানা মমো ওদের ব্যাচের সেরা দশের মধ্যে একজন। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে দারুন মেধাবী। মমোর ব্যবহার আচরণের মধ্যে কখননোই কোনো অভদ্রতা ছিল না। অত্যন্ত ভদ্র ছাত্রী হিসেবে স্কুলে পরিচিত। বিষয়টি স্কুলের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি। এমন অনাকাঙিক্ষত পরিস্থিতি আমাদের সবাইকে চরম শঙ্কার মুখে ফেলে দিয়েছে।

কুষ্টিয়া আড়াইশ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন বলেন, রোববার দুপুরে জাকিয়া সুলতানা (১০) নামে এক স্কুল ছাত্রী শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে জখম নিয়ে জরুরি বিভাগে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসাসহ শল্য চিকিৎসা সম্পন্ন করেছেন। ওই রোগীর প্রচুর রক্তক্ষণ হয়েছে। চিকিৎসাধীন ওই রোগী এখনও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। তবে, মহিলা সার্জারি ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন আপাতত রোগী ঝুঁকিমুক্ত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, সোমবার দুপুর ১টায় কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী স্কুলে টেস্ট পরীক্ষা শেষে বাসায় ফিরে নিজ বাসার গেটের সামনে অপেক্ষারত অবস্থায় এক বখাটের ছুরিকাঘাতের শিকার হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও বলেন, এই ঘটনায় পুলিশ ইতোমধ্যেই স্থানীয় ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। সন্দেহজনক হামলাকারীকেও শনাক্ত করাও হয়েছে। হামলাকারী কিশোর ইমনকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর সব কয়টি ইউনিট অভিযান চালাচ্ছে। খুব শিগগিরই হামলাকারী কিশোরকে গ্রেপ্তার করতে সক্ষম হবে পুলিশ।



  
Share Button
  

    
সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ বন্ধুর মৃত্যু
.............................................................................................
তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
.............................................................................................
তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ‘জিরো ওয়েস্ট মিউজিয়াম’ উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান
.............................................................................................
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন : প্রধানমন্ত্রী
.............................................................................................
ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার
.............................................................................................
আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
.............................................................................................
দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন
.............................................................................................
বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ
.............................................................................................
নিউইয়র্কে ভবন ধসে নিহত ২, আহত ১৭
.............................................................................................
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২
.............................................................................................
চাঁদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫২
.............................................................................................
গাজিপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ, যানচলাচল বন্ধ
.............................................................................................
গাজার নাসের হাসপাতালে ফের ইসরায়েলি হামলা, নিহত ৬
.............................................................................................
নিরাপত্তা শঙ্কায় কাতারের বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
.............................................................................................
খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ
.............................................................................................
নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
.............................................................................................
যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু
.............................................................................................
রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন
.............................................................................................
হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ
.............................................................................................
হঠাৎ লকডাউন হোয়াইট হাউস
.............................................................................................
সরবরাহ বাড়লেও কমেনি ইলিশের দাম
.............................................................................................
মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
.............................................................................................
বাবা হারালেন সোহম চক্রবর্তী
.............................................................................................
ক্ষেপণাস্ত্র উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ইরান: আইআরজিসি
.............................................................................................
মদিনায় সৌদির পাইপলাইনে ফের হুথির হামলা
.............................................................................................
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার
.............................................................................................
শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি জটিলতা দেখছে না সরকার
.............................................................................................
আশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ
.............................................................................................
বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত
.............................................................................................
ঢাকায় বৃষ্টি-বজ্রপাত
.............................................................................................
গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
.............................................................................................
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
.............................................................................................
‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই হচ্ছে’
.............................................................................................
নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা : রয়টার্স
.............................................................................................
কারাগারে কুরআন ও বাইবেল পড়ে সময় কাটাচ্ছেন মাদুরো
.............................................................................................
দুইবার ২ গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়াল ম্যানইউ
.............................................................................................
মিসরে দুই ট্রেনের সংঘর্ষে ৭ জন নিহত
.............................................................................................
ঢাবি ক্যাম্পাসে ৯ ককটেল বিস্ফোরণ, আটক ৩
.............................................................................................
ভাটারায় দাঁড়িয়ে থাকা স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
.............................................................................................
সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর
.............................................................................................
সিআইডির প্রধান কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
.............................................................................................
আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার
.............................................................................................
চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল শুরু
.............................................................................................
জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি
.............................................................................................
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
.............................................................................................
বিচার বিভাগে বুদ্ধিবৃত্তিক দুর্নীতির বিষয়টিকেও গুরুত্বের সঙ্গে নিতে হবে
.............................................................................................
ভারী বৃষ্টিতে গাজায় ৭০ হাজার তাঁবু প্লাবিত
.............................................................................................
গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার: প্রধানমন্ত্রী
.............................................................................................
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪
.............................................................................................
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
.............................................................................................
Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press, 219, Fakirapul, Dhaka-1000
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com
2022 @ All Right Reserved By www.themuslimtimes-bd.com