×
Home National Politics Business Bangladesh International Sports Entertainment Law & Justice More News Capital News Health Features Business Icon Technology Media Features Economy Education Literature Quran & Hadish Photo Gallery Editorial Religion Tours & Travels Tourism Guide Editors Corner Campus Youth Popular Organizations Country Wide Life Style Jobs Prism Notice History & Culture Messages Op-ed Wildlife Activities Foreign relation Accident Environment Asia Videoes Analysis Energy Book Reviews Literature Others KSA Arab World Cricket Football More Banking Corporate Global economy Real Estate Entrepreneur Start-up Telecom Summit Travel Art and Culture Food Book Fourth Estate View Letters to Editor Political Icon Diplomat Scholarship Career Job
☰
Friday 13th of November 2026 E-paper
* জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন : প্রধানমন্ত্রী   * Trump to flex muscles on Asia tour after midterms losses   * S.Sudan, UN failed to heed massacre warnings: Amnesty   * No technical difficulties preventing ISS operation after 2030 - NASA   * চাঁদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫২   * PM, wife attend dinner hosted by Erdogan for world leaders   * গাজার নাসের হাসপাতালে ফের ইসরায়েলি হামলা, নিহত ৬   * খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ   * রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন   * Singapore launches gold storage service for central banks  
   বাংলা সংবাদ
  দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন

দেশে মসলাজাতীয় ফসলের উন্নত ও উচ্চফলনশীল জাত উদ্ভাবনে কাজ করছে বগুড়া মসলা গবেষণা কেন্দ্র (এসআরসি)। ১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটির বিজ্ঞানীরা এ পর্যন্ত ২৭টি মসলার প্রায় ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন করেছেন।

একইসঙ্গে বিজ্ঞানীরা মসলা উৎপাদনের ১৫০টি প্রযুক্তিও উদ্ভাবন করেছেন। এর ফলে দেশে মসলার উৎপাদন দিন দিন বাড়ছে এবং আমদানি নির্ভরতা কমছে।

এসআরসির বিজ্ঞানীরা বলছেন, পেঁয়াজ, রসুন, হলুদ ও আদার মতো নিত্যপ্রয়োজনীয় মসলা উৎপাদনে দেশ এগিয়েছে। তবে দেশীয় উদ্ভাবিত জাত ও প্রযুক্তি পর্যাপ্ত মাত্রায় ব্যবহার করলে মসলা ফসলের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। তাই সরকার নতুন নতুন জাত উদ্ভাবনে গবেষণার ওপর গুরুত্ব দিচ্ছে। এর মাধ্যমে এ জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি করা গেলে প্রয়োজনীয় চাহিদা মেটানো সম্ভব হবে।

বিজ্ঞানীরা বলছেন, মসলা কৃষিপণ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রধান শস্যগুলোর পাশাপাশি মসলার চাষ কৃষকের আয় বৃদ্ধিতে যেমন সহায়ক, তেমনই মোট কৃষি অর্থনীতিকেও এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও এর বড় ভূমিকা রয়েছে।

জনসংখ্যা বৃদ্ধির কারণে চাহিদা বেড়ে যাওয়ায় মসলার জমি খাদ্যশস্য চাষের আওতায় চলে এসেছে। এ কারণে মসলার উৎপাদন হ্রাস পেয়েছে। আর চাহিদা বৃদ্ধির কারণে বিদেশ থেকে মসলা আমদানি করে এই ঘাটতি পূরণ করতে হয়।

এসআরসির কর্মকর্তারা জানান, দেশে বর্তমানে ৪ লাখ ৪৮ হাজার হেক্টর জমিতে প্রায় ৪৮ লাখ ৭৮ হাজার মেট্রিক টন মসলা উৎপাদন হচ্ছে। প্রকৃত উৎপাদন থেকে ২৫ থেকে ৩০ শতাংশ সংরক্ষণজনিত ক্ষতির পর প্রকৃত উৎপাদন দাঁড়ায় প্রায় ৩৪ লাখ মেট্রিক টন। আর বাংলাদেশে মসলা ফসলের চাহিদা ৪৭ লাখ ৮৮ হাজার মেট্রিক টন এবং ঘাটতি প্রায় ১৩ লাখ মেট্রিক টন ।

বগুড়ার শিবগঞ্জে অবস্থিত মসলা গবেষণা কেন্দ্রের (এসআরসি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাসুদ আলম জানান, এ গবেষণা কেন্দ্রটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) অধীনে পরিচালিত দেশের একমাত্র বিশেষায়িত মসলা গবেষণা প্রতিষ্ঠান এবং বাংলাদেশের মসলা গবেষণার সূতিকাগার। এখান থেকে উদ্ভাবিত বিভিন্ন জাত ও প্রযুক্তি সারাদেশে ছড়িয়ে পড়েছে।

তিনি জানান, এসআরসি উদ্ভাবিত বিভিন্ন উচ্চ ফলনশীল জাত ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃষকরা আধুনিক মসলা চাষে অগ্রণী ভূমিকা পালন করছেন। বস্তায় আদা চাষ, উন্নত জাতের হলুদ ও পেঁয়াজ চাষে কৃষকদের বড় সাফল্য অর্জিত হয়েছে।

ড. মাসুদ আলম বলেন, বিএআরআইয়ের মাধ্যমে বগুড়ার মসলা গবেষণা কেন্দ্র এবং এর অধীন আঞ্চলিক কেন্দ্র ও উপকেন্দ্রগুলোর কার্যক্রম জোরদার করা হয়েছে। কৃষকদের মধ্যে মানসম্মত উচ্চফলনশীল বীজ সরবরাহ, প্রশিক্ষণ এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি (যেমন- বস্তায় আদা চাষ, সেচ, সার, রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনা) পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, দেশে এলাচ, দারুচিনি, তেজপাতা, রাঁধুনি ও জিরার মতো আমদানি-নির্ভর মসলা চাষে উদ্বুদ্ধ করতে নানা ধরনের প্রণোদনা প্রদান ও গবেষণা চলছে।

মসলাজাতীয় বিভিন্ন ফসলের সংরক্ষণ পদ্ধতি (পেঁয়াজ ও রসুনের পাউডার, পেয়াজের পেস্ট, আদার পেস্ট ও পাউডার, রসুনের পেস্ট, কাঁচা মরিচের পেস্ট ও পাউডার) ও প্রযুক্তির উদ্ভাবন করা হয়েছে।

এছাড়া আলুবোখারার বিভিন্ন প্রসেস প্রোডাক্ট (আচার, জ্যাম, চাটনী, বার, মোরব্বা ইত্যাদি) তৈরি করা হয়েছে। যার মাধ্যমে বিভিন্ন মসলা ফসলের সংগ্রহের পর ও সংরক্ষণ ক্ষতি অনেকাংশে হ্রাস করা সম্ভব হয়েছে।

মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আরও বলেন, বিএআরআইয়ের অধীনে পরিচালিত মসলা গবেষণা কেন্দ্রে (এসআরসি) আরও আধুনিক ল্যাবরেটরি ও পর্যাপ্ত বাজেট দিয়ে শক্তিশালী করা প্রয়োজন। পেঁয়াজ ও রসুন পচনশীল হওয়ায় উপযুক্ত কোল্ড স্টোরেজ বা সংরক্ষণাগার তৈরি করা জরুরি, যাতে উৎপাদিত মসলা পচে নষ্ট না হয় এবং সারাবছর ন্যায্যমূল্য নিশ্চিত হয়। মসলা চাষিদের জন্য সহজ শর্তে কৃষিঋণ এবং নিয়মিত মাঠপর্যায়ের প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার বলে তিনি মনে করেন।

আমদানি বিকল্পের ওপর জোর দিয়ে তিনি বলেন, জিরা, এলাচ ও দারুচিনির মতো মসলাগুলো দেশেই বাণিজ্যিক ভিত্তিতে চাষের উপযোগী জোন তৈরি করে বেসরকারি উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়া উচিত। লবঙ্গ, এলাচ, জিরা, দারুচিনি, জয়ফল, জয়ত্রি, ভ্যানিলা, জাফরানসহ মূল্যবান মসলার জার্মপ্লাজম সরবরাহ নিশ্চিত করতে সরকারি উদ্যোগ গ্রহণ করা খুব জরুরি।

মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের পরিচালক মো. মাসুদুর রহমান বলেন, ২০২৫-২৬ অর্থবছরে ৬৩ হাজার মেট্রিক টন মরিচ আমদানি করতে হয়েছে। চাহিদার চেয়ে উৎপাদন বেশি হওয়ার স্বত্বেও সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় আমদানি করতে হয়।

তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে চিলি ড্রায়ার মেশিন দেওয়া হচ্ছে। এই মেশিনের মাধ্যমে কাঁচা মরিচ শুকিয়ে গুড়া করা হচ্ছে। কাঁচা মরিচ সংরক্ষণ করা না গেলে আমদানি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।

মাসুদুর রহমান বলেন, বর্ষা মৌসুমে কাঁচা মরিচের ঘাটতি পূরণের জন্য চৈত্র-বৈশাখ মাসে মরিচ চাষের জন্য কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, দারুচিনি, গুল মরিচ, তেজপাতার মাতৃবাগান তৈরি করা হচ্ছে। যার মাধ্যমে কৃষকরা হর্টিকালচার সেন্টারের থেকে এ মসলাগুলোর চারা সংগ্রহ করতে পারে।

তিনি জানান, আদার ঘাটতি পূরণের জন্য প্রকল্প থেকে পাহাড়ি জমিতে আদা চাষ এবং সমতলে বস্তায় আদা চাষের প্রযুক্তির বিস্তার ঘটানো হচ্ছে। দেশের পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে সবচেয়ে বেশি আদা উৎপাদিত হয়। মোট চাহিদার প্রায় ৪০ ভাগ এই তিন জেলায় উৎপন্ন হয়। এছাড়াও রংপুর, টাঙ্গাইল, বগুড়া, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও সিরাজগঞ্জ জেলাতেও প্রচুর পরিমাণে আদা উৎপাদিত হয়।

জিরা চাষের বিষয়ে মাসুদুর রহমান বলেন, ২০২৫ সালে আমরা ৫০ বিঘা জমিতে জিরা চাষের উদ্যোগ গ্রহণ করি। কৃষকরা সফলভাবে জিরা চাষ করায় চলতি বছর ১৩০ বিঘা জমিতে এই মসলা চাষের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি সফল হলে আগামীতে জিরা চাষ ব্যাপকভাবে বেড়ে যাবে। প্রতিবছর জিরা আমদানিতে প্রায় ৯০০ থেকে ১ হাজার কোটি টাকা ব্যয় করা হয়।

মাসুদুর রহমান বলেন, জিরা চাষের জন্য মূলত পদ্মার অববাহিকা অঞ্চলকে বেছে নেওয়া হয়েছে। কুষ্টিয়া সদর, রাজশাহীর গোদাগাড়ী, ফরিদপুর, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহ সদর, পাবনার ইশ্বরদী, চুয়াডাঙ্গার জীবননগর ও দামুরহুদায় জিরা চাষ করা হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম বলেন, দেশে পেঁয়াজ সংরক্ষণ বাড়ানোর জন্য কৃষকদের মধ্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হচ্ছে। চলতি বছর কৃষকদের মধ্যে ১৫ হাজার মেশিন বিতরণ করা হয়েছে। এর আগে আরও ১১ হাজার ৭০০ মেশিন বিতরণ করা হয়েছে। এতে এ বছর আর পেঁয়াজ আমাদানি করতে হয়নি এবং আমদানি করতে হবেও না।

তিনি বলেন, আদা, গ্রীষ্মকালীন টমেটো ও বর্ষাকালীন মরিচ উৎপাদনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্ষাকালে মরিচ আমদানি বন্ধে বর্ষা সহনশীল জাতের মরিচ উৎপাদনের জন্য কাজ করা হচ্ছে। আমদানি কমাতে বস্তায় আদা চাষের প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। এতে সামনের দিনগুলোতে আদা আমদানি কমে যাবে। আর গ্রীষ্মকালীন টমেটো উৎপাদন বাড়াতে দেশের বিভিন্ন জেলার মাটির গুণাগুণ পরীক্ষা করে তালিকা তৈরি করা হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, গরম মসলা হিসেবে আমরা যে মসলাগুলো বিদেশ থেকে আমদানি করে থাকি, সে মসলাগুলো উৎপাদনের জন্য আমাদের দেশের মাটি ও আবহাওয়া তেমন উপযোগী নয়। তারপরও আমরা স্বল্প পরিসরে জিরা চাষ শুরু করেছি। কিন্তু এলাচ, দারুচিনি উৎপাদনে আরও গবেষণা প্রয়োজন। তবে মসলা আমদানি কমাতে নতুন নতুন প্রযুক্তি, উন্নত জাত উদ্ভাবনে আমরা কাজ করে যাচ্ছি। সূত্র: বাসস



  
Share Button
  

    
সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ বন্ধুর মৃত্যু
.............................................................................................
তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
.............................................................................................
তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ‘জিরো ওয়েস্ট মিউজিয়াম’ উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান
.............................................................................................
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন : প্রধানমন্ত্রী
.............................................................................................
ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার
.............................................................................................
আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
.............................................................................................
দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন
.............................................................................................
বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ
.............................................................................................
নিউইয়র্কে ভবন ধসে নিহত ২, আহত ১৭
.............................................................................................
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২
.............................................................................................
চাঁদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫২
.............................................................................................
গাজিপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ, যানচলাচল বন্ধ
.............................................................................................
গাজার নাসের হাসপাতালে ফের ইসরায়েলি হামলা, নিহত ৬
.............................................................................................
নিরাপত্তা শঙ্কায় কাতারের বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
.............................................................................................
খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ
.............................................................................................
নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
.............................................................................................
যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু
.............................................................................................
রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন
.............................................................................................
হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ
.............................................................................................
হঠাৎ লকডাউন হোয়াইট হাউস
.............................................................................................
সরবরাহ বাড়লেও কমেনি ইলিশের দাম
.............................................................................................
মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
.............................................................................................
বাবা হারালেন সোহম চক্রবর্তী
.............................................................................................
ক্ষেপণাস্ত্র উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ইরান: আইআরজিসি
.............................................................................................
মদিনায় সৌদির পাইপলাইনে ফের হুথির হামলা
.............................................................................................
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার
.............................................................................................
শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি জটিলতা দেখছে না সরকার
.............................................................................................
আশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ
.............................................................................................
বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত
.............................................................................................
ঢাকায় বৃষ্টি-বজ্রপাত
.............................................................................................
গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
.............................................................................................
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
.............................................................................................
‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই হচ্ছে’
.............................................................................................
নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা : রয়টার্স
.............................................................................................
কারাগারে কুরআন ও বাইবেল পড়ে সময় কাটাচ্ছেন মাদুরো
.............................................................................................
দুইবার ২ গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়াল ম্যানইউ
.............................................................................................
মিসরে দুই ট্রেনের সংঘর্ষে ৭ জন নিহত
.............................................................................................
ঢাবি ক্যাম্পাসে ৯ ককটেল বিস্ফোরণ, আটক ৩
.............................................................................................
ভাটারায় দাঁড়িয়ে থাকা স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
.............................................................................................
সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর
.............................................................................................
সিআইডির প্রধান কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
.............................................................................................
আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার
.............................................................................................
চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল শুরু
.............................................................................................
জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি
.............................................................................................
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
.............................................................................................
বিচার বিভাগে বুদ্ধিবৃত্তিক দুর্নীতির বিষয়টিকেও গুরুত্বের সঙ্গে নিতে হবে
.............................................................................................
ভারী বৃষ্টিতে গাজায় ৭০ হাজার তাঁবু প্লাবিত
.............................................................................................
গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার: প্রধানমন্ত্রী
.............................................................................................
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪
.............................................................................................
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
.............................................................................................
Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press, 219, Fakirapul, Dhaka-1000
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com
2022 @ All Right Reserved By www.themuslimtimes-bd.com