×
Home National Politics Business Bangladesh International Sports Entertainment Law & Justice More News Capital News Health Features Business Icon Technology Media Features Economy Education Literature Quran & Hadish Photo Gallery Editorial Religion Tours & Travels Tourism Guide Editors Corner Campus Youth Popular Organizations Country Wide Life Style Jobs Prism Notice History & Culture Messages Op-ed Wildlife Activities Foreign relation Accident Environment Asia Videoes Analysis Energy Book Reviews Literature Others KSA Arab World Cricket Football More Banking Corporate Global economy Real Estate Entrepreneur Start-up Telecom Summit Travel Art and Culture Food Book Fourth Estate View Letters to Editor Political Icon Diplomat Scholarship Career Job
☰
Friday 27th of November 2026 E-paper
* Major storm batters US on Thanksgiving holiday   * Singapore `engaging` with local firms over US chip restrictions   * Family card household data collection to be completed by Dec 17   * রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান   * মধ্যপ্রাচ্যে ‘পারমাণবিক বিপর্যয়’ ঘটতে পারে: ট্রাম্প   * সৌদি আরবের তেল শোধনাগারে হামলায় বিদেশি নাগরিক নিহত   * নিউইয়র্কে ঝড় : ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন ৯ লাখ ৬০ হাজার গ্রাহক   * গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ   * Hasina must return in line with country’s laws: Andaleeve   * মজুরি নির্ধারণে সরকারের কোনো সম্পৃক্ততা বা প্রভাব ছিল না : মাহদী আমিন  
   বাংলা সংবাদ
  গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ

(বাসস) : বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার। এর মধ্য দিয়ে বাংলাদেশে যেন আর কখনো ফ্যাসিবাদী শক্তির উত্থান, পুনরুত্থান কিংবা প্রত্যাবর্তন না ঘটে, সে লক্ষ্য নিয়ে দলটি কাজ করছে।

তিনি বলেন, বিএনপি সবসময় গণতান্ত্রিক আচরণে বিশ্বাসী এবং দেশে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা ও অব্যাহত রাখতে অঙ্গীকারবদ্ধ।

আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনসমূহের যৌথ সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে। বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা এবং সব ধরনের রাজনৈতিক চর্চা গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালনার বিষয়ে দলটি অঙ্গীকারবদ্ধ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করবে না। তবে জনগণের জানমাল রক্ষার প্রয়োজনে আইনানুগভাবে কঠোরতম পদক্ষেপ নেবে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি দেশে রাজনৈতিক কোনো অস্থিরতা দেখছেন না।

গণঅভ্যুত্থানের মুখে পতিত ফ্যাসিবাদী শক্তি দেশ ছেড়ে পালিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্ত এবং আহত, পঙ্গু ও দৃষ্টিশক্তি হারানো ব্যক্তিদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, এই গণঅভ্যুত্থানের বেদনা ও অর্জন তারাই সবচেয়ে ভালো জানেন।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের মুখে জনগণ যাদের বিতাড়িত করেছে, তারা বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক। তাদের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে দেশে থাকা তাদের দলীয় সমর্থকেরাও বিপদগ্রস্ত হয়েছেন। কেউ কেউ বিভ্রান্ত হয়ে তাদের পাতা ফাঁদে পা দিয়েছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি অত্যন্ত ধৈর্যের সঙ্গে গণতান্ত্রিকভাবে সরকার ও রাষ্ট্র পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও চূড়ান্ত ধৈর্য ধারণ করতে হয়েছে। বিএনপি কোনো রক্তপাত চায়নি। সরকারি দল হিসেবে বিএনপির আচরণ, আত্মত্যাগ ও ধৈর্য দেশের পাশাপাশি বিদেশেও প্রশংসিত হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলমান রয়েছে। দেশে যারা গণহত্যার জন্য দায়ী, প্রত্যেকটি হত্যার বিচার করা হবে। সংবিধানের ৪৭ অনুচ্ছেদ এবং সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অনুসারে মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তি ও সংগঠনের বিচার করা হবে।

তিনি বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষ হলে যথাযথ প্রক্রিয়ায় অভিযোগ গঠন ও অভিযোগপত্র দাখিল করা হবে। এরপর আদালত আইনানুগভাবে বিচার কার্যক্রম পরিচালনা করবেন। আদালতের নির্দেশনা ও আইনের বিধান অনুসারেই পতিত শক্তির ভাগ্য নির্ধারিত হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, পৃথিবীর ইতিহাসে স্বীকৃত যে, কোনো দেশে গণহত্যা চালিয়ে রাষ্ট্রক্ষমতার অপব্যবহার এবং নিজ দেশের মানুষকে হত্যার সঙ্গে জড়িতরা পরবর্তী সময়ে আর রাজনীতিতে ফিরতে পারেনি। পতিত ফ্যাসিবাদী শক্তিও বাংলাদেশে রাজনীতিতে ফিরতে পারবে না বলে তিনি মনে করেন।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে একনায়কতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক প্রবণতা ছিল। তারা একদলীয় রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল এবং সাংবিধানিকভাবে গণতন্ত্রকে সংকুচিত করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে দেশে বহুদলীয় গণতন্ত্র চালু হওয়ার পর তারা আবার রাজনীতি করার সুযোগ পায়।

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ঐক্যের কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, অসংখ্য মানুষের রক্তপাতের মধ্য দিয়ে দেশের মানুষ পুনরায় গণতন্ত্রকে মুক্ত করেছে। অতীতে যখনই স্বৈরতন্ত্রের আবির্ভাব ঘটেছে, বিএনপির নেতৃত্বেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। একবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আরেকবার তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের মুক্তি এসেছে।

১৯৭৫ সালের ৭ নভেম্বরের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ওই সময় দেশের প্রায় অবরুদ্ধ গণতন্ত্র এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব যখন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হওয়ার উপক্রম হয়েছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে তা মুক্ত হয়েছিল।

বিজয় মাসের কর্মসূচি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ১ ডিসেম্বর গ্র্যান্ড র‌্যালির মধ্য দিয়ে বিএনপির বিজয় মাসের কর্মসূচি শুরু হবে। ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করা হবে। এরপর ৩১ ডিসেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে আরও কর্মসূচি অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বিএনপি বিশ্বস্বীকৃত স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার পরিচালনার দায়িত্ব পেয়ে বিজয়ের মাসের কর্মসূচি ১ ডিসেম্বর থেকেই পালনের সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী সরকারি ও দলীয় পর্যায়ে কর্মসূচি প্রণয়ন করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে যৌথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন।

এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন, সদস্য সচিব এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এমপি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম জিলানী এমপি, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ঢাকার আশপাশের বিভিন্ন জেলার নেতারা সভায় অংশ নেন।



  
Share Button
  

    
লেখক ও নির্মাতা মাতিয়া বানু শুকু মারা গেছেন
.............................................................................................
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান
.............................................................................................
মধ্যপ্রাচ্যে ‘পারমাণবিক বিপর্যয়’ ঘটতে পারে: ট্রাম্প
.............................................................................................
সৌদি আরবের তেল শোধনাগারে হামলায় বিদেশি নাগরিক নিহত
.............................................................................................
পঞ্চগড়ে টানা চার দিন ১৫ ডিগ্রির নিচে তাপমাত্রা
.............................................................................................
ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
.............................................................................................
নিউইয়র্কে ঝড় : ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন ৯ লাখ ৬০ হাজার গ্রাহক
.............................................................................................
গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ
.............................................................................................
পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, পুড়লো অধিকাংশ সিট
.............................................................................................
মজুরি নির্ধারণে সরকারের কোনো সম্পৃক্ততা বা প্রভাব ছিল না : মাহদী আমিন
.............................................................................................
সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৩ টাকা
.............................................................................................
চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার
.............................................................................................
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
.............................................................................................
দেশের প্রাণিজ আমিষের ৫৬ শতাংশের জোগান দেয় প্রাণিসম্পদ খাত: রাষ্ট্রপতি
.............................................................................................
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার : প্রধানমন্ত্রী
.............................................................................................
কায়রোতে ব্যস্ত মহাসড়কে অগ্নিকাণ্ড : নিহত ৩১
.............................................................................................
চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন ঘোষণা
.............................................................................................
হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরা ও প্রত্যর্পণ দুটি ভিন্ন বিষয়: ভারত
.............................................................................................
বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের
.............................................................................................
গোপালগঞ্জে আপাতত চালু হচ্ছে না ট্রেন-দুই থানা, স্থগিত সরকারি বরাদ্দও
.............................................................................................
রাজশাহীতে মধ্যরাতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ
.............................................................................................
উপসাগরে যুক্তরাষ্ট্রের আরও ২ ড্রোন ধ্বংসের দাবি ইরানের
.............................................................................................
রাতভর হোটেলে তল্লাশি, সাবেক এমপি বদির ছেলে-ভাই আটক
.............................................................................................
অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির
.............................................................................................
নেত্রকোণায় ইউএনও কার্যালয়ে আগুন
.............................................................................................
মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা
.............................................................................................
হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি, পঞ্চগড়ে তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি
.............................................................................................
ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন
.............................................................................................
পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা
.............................................................................................
গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
.............................................................................................
নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি, এই ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নাই
.............................................................................................
শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয় : চিফ প্রসিকিউটর
.............................................................................................
হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ
.............................................................................................
অভিনেতা সোহেল খান আর নেই
.............................................................................................
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
.............................................................................................
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
.............................................................................................
ফের বাড়লো সোনার দাম
.............................................................................................
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা
.............................................................................................
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
.............................................................................................
যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের
.............................................................................................
সিকিমে ভূমিকম্প, ঢাকা-রংপুরসহ বিভিন্ন এলাকায় অনুভূত
.............................................................................................
বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেছেন হুমায়ুন কবির
.............................................................................................
ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
.............................................................................................
ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়
.............................................................................................
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
.............................................................................................
দেশ ছেড়ে পালিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন : রিজভী
.............................................................................................
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি
.............................................................................................
বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা
.............................................................................................
পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ
.............................................................................................
পঞ্চগড়ে বাড়ছে শীত
.............................................................................................
Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press, 219, Fakirapul, Dhaka-1000
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com
2022 @ All Right Reserved By www.themuslimtimes-bd.com