×
Home National Politics Business Bangladesh International Sports Entertainment Law & Justice More News Capital News Health Features Business Icon Technology Media Features Economy Education Literature Quran & Hadish Photo Gallery Editorial Religion Tours & Travels Tourism Guide Editors Corner Campus Youth Popular Organizations Country Wide Life Style Jobs Prism Notice History & Culture Messages Op-ed Wildlife Activities Foreign relation Accident Environment Asia Videoes Analysis Energy Book Reviews Literature Others KSA Arab World Cricket Football More Banking Corporate Global economy Real Estate Entrepreneur Start-up Telecom Summit Travel Art and Culture Food Book Fourth Estate View Letters to Editor Political Icon Diplomat Scholarship Career Job
☰
Friday 27th of November 2026 E-paper
* Major storm batters US on Thanksgiving holiday   * Singapore `engaging` with local firms over US chip restrictions   * Family card household data collection to be completed by Dec 17   * রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান   * মধ্যপ্রাচ্যে ‘পারমাণবিক বিপর্যয়’ ঘটতে পারে: ট্রাম্প   * সৌদি আরবের তেল শোধনাগারে হামলায় বিদেশি নাগরিক নিহত   * নিউইয়র্কে ঝড় : ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন ৯ লাখ ৬০ হাজার গ্রাহক   * গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ   * Hasina must return in line with country’s laws: Andaleeve   * মজুরি নির্ধারণে সরকারের কোনো সম্পৃক্ততা বা প্রভাব ছিল না : মাহদী আমিন  
   বাংলা সংবাদ
  রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান

পাবনার ঈশ্বরদীতে নির্মিত দেশের প্রথম পারমানবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জন্য রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। এর মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটের জন্য নির্ধারিত নয়টি চালানে পারমাণবিক জ্বালানি আনার প্রক্রিয়া সম্পন্ন হলো।

প্রকল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালানে এসব ইউরেনিয়াম আনা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দুটি কার্গো বিমানে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা ছিল। সর্বশেষ চালান পৌঁছানোর মধ্য দিয়ে সেই পরিকল্পনার বাস্তবায়ন শেষ হলো।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রয়েছে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।

এদিকে, জ্বালানি আমদানির প্রক্রিয়া শেষ হওয়ার পাশাপাশি কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের কার্যক্রমও এগিয়ে চলছে। গত ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরীক্ষা চালানোর কথা জানানো হয়েছে।

এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় প্রথম ইউনিট। টানা সাড়ে ৮ ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করা হয়। ওই পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সফল পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা পুরো জাতির জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দ্বিতীয় দফায় পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিট থেকে শুরু হয়েছে। এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের পরীক্ষা চলে।

রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে প্রথম ইউনিট থেকে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ হবে। এ সময় প্রথম ইউনিটের দায়িত্ব রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রভিশনাল টেকওভারের মাধ্যমে গ্রহণ করবে। পরবর্তী সময়ে সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে অপারেটিং অর্গানাইজেশন হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হবে।



  
Share Button
  

    
লেখক ও নির্মাতা মাতিয়া বানু শুকু মারা গেছেন
.............................................................................................
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান
.............................................................................................
মধ্যপ্রাচ্যে ‘পারমাণবিক বিপর্যয়’ ঘটতে পারে: ট্রাম্প
.............................................................................................
সৌদি আরবের তেল শোধনাগারে হামলায় বিদেশি নাগরিক নিহত
.............................................................................................
পঞ্চগড়ে টানা চার দিন ১৫ ডিগ্রির নিচে তাপমাত্রা
.............................................................................................
ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
.............................................................................................
নিউইয়র্কে ঝড় : ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন ৯ লাখ ৬০ হাজার গ্রাহক
.............................................................................................
গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ
.............................................................................................
পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, পুড়লো অধিকাংশ সিট
.............................................................................................
মজুরি নির্ধারণে সরকারের কোনো সম্পৃক্ততা বা প্রভাব ছিল না : মাহদী আমিন
.............................................................................................
সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৩ টাকা
.............................................................................................
চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার
.............................................................................................
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
.............................................................................................
দেশের প্রাণিজ আমিষের ৫৬ শতাংশের জোগান দেয় প্রাণিসম্পদ খাত: রাষ্ট্রপতি
.............................................................................................
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার : প্রধানমন্ত্রী
.............................................................................................
কায়রোতে ব্যস্ত মহাসড়কে অগ্নিকাণ্ড : নিহত ৩১
.............................................................................................
চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন ঘোষণা
.............................................................................................
হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরা ও প্রত্যর্পণ দুটি ভিন্ন বিষয়: ভারত
.............................................................................................
বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের
.............................................................................................
গোপালগঞ্জে আপাতত চালু হচ্ছে না ট্রেন-দুই থানা, স্থগিত সরকারি বরাদ্দও
.............................................................................................
রাজশাহীতে মধ্যরাতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ
.............................................................................................
উপসাগরে যুক্তরাষ্ট্রের আরও ২ ড্রোন ধ্বংসের দাবি ইরানের
.............................................................................................
রাতভর হোটেলে তল্লাশি, সাবেক এমপি বদির ছেলে-ভাই আটক
.............................................................................................
অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির
.............................................................................................
নেত্রকোণায় ইউএনও কার্যালয়ে আগুন
.............................................................................................
মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা
.............................................................................................
হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি, পঞ্চগড়ে তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি
.............................................................................................
ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন
.............................................................................................
পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা
.............................................................................................
গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
.............................................................................................
নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি, এই ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নাই
.............................................................................................
শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয় : চিফ প্রসিকিউটর
.............................................................................................
হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ
.............................................................................................
অভিনেতা সোহেল খান আর নেই
.............................................................................................
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
.............................................................................................
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
.............................................................................................
ফের বাড়লো সোনার দাম
.............................................................................................
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা
.............................................................................................
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
.............................................................................................
যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের
.............................................................................................
সিকিমে ভূমিকম্প, ঢাকা-রংপুরসহ বিভিন্ন এলাকায় অনুভূত
.............................................................................................
বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেছেন হুমায়ুন কবির
.............................................................................................
ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
.............................................................................................
ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়
.............................................................................................
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
.............................................................................................
দেশ ছেড়ে পালিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন : রিজভী
.............................................................................................
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি
.............................................................................................
বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা
.............................................................................................
পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ
.............................................................................................
পঞ্চগড়ে বাড়ছে শীত
.............................................................................................
Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press, 219, Fakirapul, Dhaka-1000
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com
2022 @ All Right Reserved By www.themuslimtimes-bd.com