×
Home National Politics Business Bangladesh International Sports Entertainment Law & Justice More News Capital News Health Features Business Icon Technology Media Features Economy Education Literature Quran & Hadish Photo Gallery Editorial Religion Tours & Travels Tourism Guide Editors Corner Campus Youth Popular Organizations Country Wide Life Style Jobs Prism Notice History & Culture Messages Op-ed Wildlife Activities Foreign relation Accident Environment Asia Videoes Analysis Energy Book Reviews Literature Others KSA Arab World Cricket Football More Banking Corporate Global economy Real Estate Entrepreneur Start-up Telecom Summit Travel Art and Culture Food Book Fourth Estate View Letters to Editor Political Icon Diplomat Scholarship Career Job

Friday 18th of September 2026 E-paper
* মক্কাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ হুতি নেতার   * ঝিনাইদহে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু   * সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি   * মুসলিম দেশের জনগণের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে সৌদি ও হুথি উভয়ই   * সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি   * Trump threatens EU over `hostile` Canada association plan   * যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত   * শিল্পাঞ্চল ও আবাসিকে গ্যাস সরবরাহে আরও উন্নতি   * ঢাকার তাপমাত্রা কমাতে ছাদবাগান-ভার্টিকেল গার্ডেনিংয়ে জোর বিশেষজ্ঞদের   * সৌদির সংকটে পাশে নেই কেউ, মক্কা চুক্তি কোথায়?  
   বাংলা সংবাদ
  চাঁদাবাজদের দায় দল বা সরকার নেবে না : আইনমন্ত্রী

রাজনীতিতে ব্যক্তিস্বার্থ, পারস্পরিক রেষারেষি ও অভ্যন্তরীণ কোন্দল পরিহার করে দলের আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, নৈরাজ্য ও সাধারণ মানুষকে হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কতিপয় সুবিধাবাদীর অপকর্মের দায় দল বা সরকার নেবে না।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতা থাকতে পারে। তবে সেই প্রতিযোগিতা কোনোভাবেই ব্যক্তিগত আক্রোশ, শত্রুতা কিংবা বিভেদে রূপ নেওয়া উচিত নয়। দলের ভেতরে অনৈক্য তৈরি হলে ফ্যাসিবাদের দোসর ও কায়েমি স্বার্থান্বেষী মহল সুযোগ নেবে। তাই তৃণমূলের নেতাকর্মীদের নিজেদের মধ্যকার দূরত্ব কমিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে।

নির্বাচনে প্রার্থী মনোনয়নের প্রসঙ্গে মো. আসাদুজ্জামান আসাদ বলেন, ‘পকেটের লোক’, ‘ভাইয়ের লোক’ কিংবা ‘মাই ম্যান’ সংস্কৃতির দিন শেষ। সারাদিন দলীয় কার্যালয়ে সময় কাটানো কিংবা মিছিল-মিটিংয়ে অংশ নেওয়াই মনোনয়নের যোগ্যতার একমাত্র মাপকাঠি হবে না।

তিনি বলেন, সাধারণ ভোটারের কাছে যার গ্রহণযোগ্যতা বেশি এবং নির্বাচনের মাঠে যিনি জয়ী হওয়ার সক্ষমতা রাখেন, দল তাকেই মনোনয়ন দেবে। তৃণমূল নেতাদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে যোগ্য ও ‘উইনিং ক্যান্ডিডেট’ বাছাই করে কেন্দ্রে প্রস্তাব পাঠাতে হবে।

বিগত সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ধর্ষণ ও স্পষ্ট দুর্নীতির মামলা ছাড়া রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা নেতাকর্মীদের মামলা প্রত্যাহারে সরকার উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত কমিটি কাজ করছে।

খুলনার রাজনৈতিক মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়ে তিনি বলেন, আগামী ১০ দিনের মধ্যে জেলা প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠাতে হবে। এ কাজে কোনো পাবলিক প্রসিকিউটরের গাফিলতি পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। রূপসা ঘাটসহ বিভিন্ন হাট-বাজারে কৃষকদের পণ্য পরিবহনে অতিরিক্ত টোল আদায় ও চাঁদাবাজির অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন আইনমন্ত্রী।

তিনি বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ কৃষকদের জিম্মি করতে কিংবা ঘাট-বাজারে চাঁদাবাজি করতে পারবে না। এসব অভিযোগের বিরুদ্ধে প্রশাসনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, কোনো বড় নেতা এসব অপরাধীর পক্ষে তদবির করলেও তাকে ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজদের দায় দল কিংবা সরকার নেবে না।

সরকারের বিভিন্ন সংস্কার ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ভিআইপি প্রটোকল সংস্কৃতিতে পরিবর্তন আনা হয়েছে। অতিরিক্ত পুলিশ প্রটোকল কমিয়ে জনগণের নিরাপত্তায় পুলিশকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রীদের গাড়ির বহর কমানো এবং জ্বালানি বরাদ্দ ৩০ শতাংশ কমিয়ে রাষ্ট্রীয় অপচয় রোধের পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই প্রায় ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। প্রান্তিক মানুষের সহায়তায় ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে, যা পর্যায়ক্রমে চার কোটি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া নদী-খাল খনন, বৃক্ষরোপণ এবং বিদ্যুৎ সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের সম্প্রসারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।

মহানগর বিএনপির সভাপতি ও কেডিএর চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এমপি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি, আমির এজাজ খান এমপি, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন, কেডিএস’র নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম কবীর, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু প্রমুখ।

মতবিনিময় সভা পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী।

Share Button
  
মক্কাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ হুতি নেতার
.............................................................................................
ইমানের চতুর্থ শাখা: আল্লাহর কিতাবসমূহের ওপর বিশ্বাস
.............................................................................................
জামালপুরে ডেঙ্গু রোগীর ঠাঁই মেডিসিন ওয়ার্ডে, ভোগান্তি
.............................................................................................
ঝিনাইদহে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
.............................................................................................
অযত্নে বিলীনপ্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী ‘আবদালের মসজিদ’
.............................................................................................
প্রতিশ্রুতি থেকে সরে উল্টো পথে হাঁটছে সরকার: জামায়াত আমির
.............................................................................................
বিমানে দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি
.............................................................................................
ভারত-পাকিস্তানের দুই জাহাজের সংঘর্ষ, আসলে কী ঘটেছে?
.............................................................................................
শুভেচ্ছা সফরে বাংলাদেশে চীনা নৌবাহিনীর তিন জাহাজ
.............................................................................................
সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি
.............................................................................................
মুসলিম দেশের জনগণের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে সৌদি ও হুথি উভয়ই
.............................................................................................
সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
.............................................................................................
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা
.............................................................................................
যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত
.............................................................................................
শিল্পাঞ্চল ও আবাসিকে গ্যাস সরবরাহে আরও উন্নতি
.............................................................................................
ঢাকার তাপমাত্রা কমাতে ছাদবাগান-ভার্টিকেল গার্ডেনিংয়ে জোর বিশেষজ্ঞদের
.............................................................................................
সৌদির সংকটে পাশে নেই কেউ, মক্কা চুক্তি কোথায়?
.............................................................................................
গ্যাসের চাপ বাড়ায় মিলছে স্বস্তি
.............................................................................................
স্বর্ণের দাম কি আরও কমতে পারে?
.............................................................................................
গ্রিসের উপকূল থেকে একদিনে ২৩৫ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
.............................................................................................
পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
.............................................................................................
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
.............................................................................................
২৪ ঘণ্টায় ৩ মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
.............................................................................................
প্রশান্ত মহাসাগরের তলদেশে বিপুল স্বর্ণ-রুপা মজুতের সন্ধান
.............................................................................................
সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু, মালামালসহ গ্রেপ্তার ২
.............................................................................................
নিখোঁজের ৭ দিন পর শিশুর বস্তাবন্দি টুকরো মরদেহ উদ্ধার
.............................................................................................
সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান
.............................................................................................
মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, আটকে দিয়ে ধ্বংস করল সৌদি
.............................................................................................
জীবনে উত্থান-পতন আসবেই : পূর্ণিমা
.............................................................................................
হঠাৎ ঘন কুয়াশায় ঢাকা পড়ল নীলফামারী
.............................................................................................
সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ
.............................................................................................
মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড
.............................................................................................
দেশে চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার মেট্রিক টন বেশি
.............................................................................................
স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরে, জানে না সরকার: মীর শাহে আলম
.............................................................................................
‘শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব’
.............................................................................................
বেড়েছে দাম, ছোট হয়েছে কেক-পাউরুটি
.............................................................................................
পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় ২ কোটি শিশু
.............................................................................................
ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
.............................................................................................
সৌদির ৩ শহরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, ১৩ বেসামরিক আহত
.............................................................................................
রাষ্ট্রপতি হয়ে প্রথমবার পুণ্যভূমি সিলেটে মির্জা ফখরুল ইসলাম
.............................................................................................
ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
.............................................................................................
চাঁদাবাজদের দায় দল বা সরকার নেবে না : আইনমন্ত্রী
.............................................................................................
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২
.............................................................................................
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন
.............................................................................................
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
.............................................................................................
একক কনসার্ট নিয়ে আসছেন বাপ্পা মজুমদার
.............................................................................................
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে সভা অনুষ্ঠিত
.............................................................................................
সৌদির জ্বালানি স্থাপনায় হামলার পর তেলের দাম বাড়ল প্রায় ৩ শতাংশ
.............................................................................................
মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল
.............................................................................................
নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন
.............................................................................................
Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press, 219, Fakirapul, Dhaka-1000
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com
2022 @ All Right Reserved By www.themuslimtimes-bd.com