×
Home National Politics Business Bangladesh International Sports Entertainment Law & Justice More News Capital News Health Features Business Icon Technology Media Features Economy Education Literature Quran & Hadish Photo Gallery Editorial Religion Tours & Travels Tourism Guide Editors Corner Campus Youth Popular Organizations Country Wide Life Style Jobs Prism Notice History & Culture Messages Op-ed Wildlife Activities Foreign relation Accident Environment Asia Videoes Analysis Energy Book Reviews Literature Others KSA Arab World Cricket Football More Banking Corporate Global economy Real Estate Entrepreneur Start-up Telecom Summit Travel Art and Culture Food Book Fourth Estate View Letters to Editor Political Icon Diplomat Scholarship Career Job

Friday 18th of September 2026 E-paper
* মক্কাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ হুতি নেতার   * ঝিনাইদহে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু   * সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি   * মুসলিম দেশের জনগণের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে সৌদি ও হুথি উভয়ই   * সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি   * Trump threatens EU over `hostile` Canada association plan   * যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত   * শিল্পাঞ্চল ও আবাসিকে গ্যাস সরবরাহে আরও উন্নতি   * ঢাকার তাপমাত্রা কমাতে ছাদবাগান-ভার্টিকেল গার্ডেনিংয়ে জোর বিশেষজ্ঞদের   * সৌদির সংকটে পাশে নেই কেউ, মক্কা চুক্তি কোথায়?  
   বাংলা সংবাদ
  গ্যাসের চাপ বাড়ায় মিলছে স্বস্তি

সকালে ঘুম থেকে উঠে এক কাপ কফি দিয়ে দিন শুরুর অভ্যাস রাজধানীর কলাবাগান এলাকার বাসিন্দা আবিদা সুলতানার। তার দীর্ঘদিনের সেই অভ্যাসেও ছেদ পড়ে। বাসার চুলায় গ্যাসের চাপ কম থাকায় তাকে তিনবেলা রান্নাও করতে হতো বৈদ্যুতিক চুলায়। কখনো কখনো রান্নার ঝামেলা এড়াতে খাবার কিনে আনতে হতো বাইরে থেকে।

তবে আজকের সকালটা ছিল অন্যরকম। গ্যাসের চাপ ছিল স্বাভাবিক। রান্নাঘরের গ্যাসের চুলায় আগুন জ্বলেছে। পাঁচ সদস্যের পরিবারের সকালের রান্না হয়েছে ঝামেলা ছাড়াই।

শুধু আবিদা সুলতানা নন, দীর্ঘদিনের গ্যাস সংকটে ভুগতে থাকা রাজধানীবাসীর দৈনন্দিন জীবনেও আজ এসেছে দৃশ্যমান পরিবর্তন। ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ে প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাসের সরবরাহ উল্লেখ্যযোগ্য হারে বেড়েছে। দীর্ঘদিনের ভোগান্তি শেষে শিল্পের পাশাপাশি সিএনজি ফিলিং স্টেশন ও বাসাবাড়িতে গ্যাসের চাপ বেড়েছে। গতকাল রাত থেকেই চাপ বাড়তে শুরু করায় নগরবাসীর দৈনন্দিন জীবনেও ফিরতে শুরু করেছে স্বাভাবিকতার ছন্দ।

রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে পরিবর্তনটি সবচেয়ে স্পষ্ট। কয়েক দিন আগেও যেখানে গ্যাস নিতে ঘণ্টার পর ঘণ্টা যানবাহন লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, আজ সেখানে নেই দীর্ঘ সারি। স্টেশনে ঢোকার পর অপেক্ষার সময়ও কমেছে উল্লেখযোগ্যভাবে।

যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালীর ক্যাব এক্সপ্রেস (বিডি) লিমিটেডে সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্যাস নেওয়ার জন্য হাতেগোনা কয়েকটি সিএনজি, লেগুনা ও মাইক্রোবাস অপেক্ষা করছে। স্টেশনের কর্মচারীরা জানান, গত কয়েকদিনের তুলনায় আজ গ্যাসের চাপ অনেকটাই বেড়েছে। ফলে যানবাহনগুলোকে আগের মতো দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না।

এই প্রতিবেদকের উপস্থিতিতে একটি সিএনজিতে ২০০ টাকার গ্যাস নিতে সময় লাগে মাত্র ৭ মিনিট। এসময় সিএনজি চালক বাচ্চু সিকদার বাসস-কে বলেন, ‘দুই দিন আগেও ২০০ টাকার গ্যাস নিতে ১৫ থেকে ২০ মিনিট সময় লাগতো। তার আগে আবার লাইনে দাঁড়িয়ে থাকতে হতো ২ থেকে ৩ ঘণ্টা। আজ সিরিয়ালসহ মোট ৪০ মিনিটের মধ্যেই গ্যাস নিতে পেরেছি।’

ক্যাব এক্সপ্রেস (বিডি) লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. এমদাদুল হক বলেন, গ্যাসের চাপ সন্তোষজনকভাবে বেড়েছে। ফলে, ফিলিং স্টেশনে এখন আর আগের মতো যানবাহনের দীর্ঘ সারি নেই।

তিনি বলেন, ‘কমপ্রেস করার পর গ্যাসের চাপ এখন ২০০-এর কাছাকাছি। দুই দিন আগেও যা ছিল ১৩০ থেকে ১৩৫-এর মতো।’

লেগুনা চালক মো. রনির অভিজ্ঞতাও একই। তিনি বলেন, ‘আজ ২ হাজার ৫০০ টাকার গ্যাস নিয়েছি। এতে সারাদিন গাড়ি চালাতে পারব। কয়েকদিন আগেও গ্যাস নেওয়ার তাড়া ছিল। তাই আগেভাগেই এসে সিরিয়াল দিতে হতো। এখন আর সেই ঝামেলা নেই।’

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) সূত্রে জানা গেছে, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে উৎপাদন অব্যাহত রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহ করা হচ্ছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদন, শিল্প-কারখানা, বাসাবাড়ি ও সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বৃদ্ধি পেয়েছে।

রাজধানীর মানিকনগরের বেস্ট ইস্টার্ণ সিএনজি ফিলিং স্টেশন, বকশীবাজারের সোনারবাংলা সিএনজি ফিলিং স্টেশন এবং গাবতলীর যমুনা সিএনজি অ্যান্ড এলপিজি স্টেশন ঘুরেও একই চিত্র দেখা গেছে।

সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার রাত থেকে সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ বাড়তে শুরু করেছে। আজ তা আরো বেড়েছে। ফলে, যানবাহনগুলোতে চাহিদা মতো গ্যাস দেওয়া হচ্ছে।

পেট্রোবাংলার তথ্যানুযায়ী, বুধবার বিকেল পর্যন্ত জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ছিল ২৬১ কোটি ঘনফুট। যার অধিকাংশই ছিল দেশীয় উৎস থেকে সরবরাহকৃত গ্যাস।

পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, জাতীয় গ্রিডে দেশীয় গ্যাসক্ষেত্রের পাশাপাশি এলএনজি আমদানি অব্যাহত রয়েছে। গ্যাস সরবরাহ ধীরে ধীরে বাড়ানো হচ্ছে।

সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারহান নূর বলেন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের পর গতকাল রাত থেকেই গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে নতুন লাইনগুলোতে গ্যাসের চাপ পুরোনো লাইনের তুলনায় বেশি।

তিনি বলেন, ‘কমপ্রেস করার পর গ্যাসের চাপ এখন ২০০-এর কাছাকাছি। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের চাপ কমেছে। আমরা আশা করছি, পুরোনো লাইনগুলোতেও ধীরে ধীরে চাপ বাড়বে। সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, গ্যাসের চাপ যেন এই পর্যায়ে বজায় থাকে।’

গ্যাসের চাপ বাড়ার বিষয়টি শুধু সিএনজি স্টেশনেই নয়, স্বস্তি ফিরিয়েছে বাসাবাড়িতেও। মানিকনগরের রিকশাচালক সৌরভ দে জানান, চার সদস্যের পরিবার নিয়ে তিনি সেখানে থাকেন। বাসায় গ্যাস না থাকায় এতদিন সকালে না খেয়েই রিকশা নিয়ে বের হতে হতো।

তিনি আরো বলেন, ‘দীর্ঘদিন পর আজ সকালে বাসা থেকে নাশতা খেয়ে বের হয়েছি। কয়েকদিন আগেও গ্যাস না থাকায় পরিবারের চার সদস্যের জন্য তিনবেলার খাবার হোটেল থেকে কিনে আনতে হতো। এখন আর সেই প্রয়োজন হচ্ছে না।’

আবিদা সুলতানাও দুপুর পর্যন্ত গ্যাসের চাপ স্বাভাবিক থাকার কথা জানান। বিকেল ৩টার দিকে মোবাইলে তিনি বাসস-কে বলেন, গ্যাসের চাপ তখনও অব্যাহত। দুপুরের রান্নাও গ্যাসের চুলায় করেছেন তিনি। গ্যাসের চাপ বাড়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

ফারহান নূর বলেন, দীর্ঘমেয়াদে গ্যাস সংকট মোকাবিলায় আমদানিনির্ভরতা কমাতে হবে। এজন্য দেশীয় গ্যাস উৎপাদনের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, ‘বিগত সরকারের সময়ে দেশীয় উৎপাদনকে পাশ কাটিয়ে জ্বালানি খাতকে আমদানিনির্ভর করা হয়েছিল। এর ফলে মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে আমাদের এখন চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।’

তিনি বর্তমান সরকারকে ধীরে ধীরে এলএনজি আমদানি কমিয়ে দেশীয় উৎপাদনকে বিশেষ গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান। সূত্র: বাসস

Share Button
  
মক্কাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ হুতি নেতার
.............................................................................................
ইমানের চতুর্থ শাখা: আল্লাহর কিতাবসমূহের ওপর বিশ্বাস
.............................................................................................
জামালপুরে ডেঙ্গু রোগীর ঠাঁই মেডিসিন ওয়ার্ডে, ভোগান্তি
.............................................................................................
ঝিনাইদহে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
.............................................................................................
অযত্নে বিলীনপ্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী ‘আবদালের মসজিদ’
.............................................................................................
প্রতিশ্রুতি থেকে সরে উল্টো পথে হাঁটছে সরকার: জামায়াত আমির
.............................................................................................
বিমানে দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি
.............................................................................................
ভারত-পাকিস্তানের দুই জাহাজের সংঘর্ষ, আসলে কী ঘটেছে?
.............................................................................................
শুভেচ্ছা সফরে বাংলাদেশে চীনা নৌবাহিনীর তিন জাহাজ
.............................................................................................
সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি
.............................................................................................
মুসলিম দেশের জনগণের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে সৌদি ও হুথি উভয়ই
.............................................................................................
সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
.............................................................................................
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা
.............................................................................................
যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত
.............................................................................................
শিল্পাঞ্চল ও আবাসিকে গ্যাস সরবরাহে আরও উন্নতি
.............................................................................................
ঢাকার তাপমাত্রা কমাতে ছাদবাগান-ভার্টিকেল গার্ডেনিংয়ে জোর বিশেষজ্ঞদের
.............................................................................................
সৌদির সংকটে পাশে নেই কেউ, মক্কা চুক্তি কোথায়?
.............................................................................................
গ্যাসের চাপ বাড়ায় মিলছে স্বস্তি
.............................................................................................
স্বর্ণের দাম কি আরও কমতে পারে?
.............................................................................................
গ্রিসের উপকূল থেকে একদিনে ২৩৫ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
.............................................................................................
পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
.............................................................................................
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
.............................................................................................
২৪ ঘণ্টায় ৩ মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
.............................................................................................
প্রশান্ত মহাসাগরের তলদেশে বিপুল স্বর্ণ-রুপা মজুতের সন্ধান
.............................................................................................
সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু, মালামালসহ গ্রেপ্তার ২
.............................................................................................
নিখোঁজের ৭ দিন পর শিশুর বস্তাবন্দি টুকরো মরদেহ উদ্ধার
.............................................................................................
সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান
.............................................................................................
মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, আটকে দিয়ে ধ্বংস করল সৌদি
.............................................................................................
জীবনে উত্থান-পতন আসবেই : পূর্ণিমা
.............................................................................................
হঠাৎ ঘন কুয়াশায় ঢাকা পড়ল নীলফামারী
.............................................................................................
সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ
.............................................................................................
মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড
.............................................................................................
দেশে চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার মেট্রিক টন বেশি
.............................................................................................
স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরে, জানে না সরকার: মীর শাহে আলম
.............................................................................................
‘শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব’
.............................................................................................
বেড়েছে দাম, ছোট হয়েছে কেক-পাউরুটি
.............................................................................................
পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় ২ কোটি শিশু
.............................................................................................
ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
.............................................................................................
সৌদির ৩ শহরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, ১৩ বেসামরিক আহত
.............................................................................................
রাষ্ট্রপতি হয়ে প্রথমবার পুণ্যভূমি সিলেটে মির্জা ফখরুল ইসলাম
.............................................................................................
ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
.............................................................................................
চাঁদাবাজদের দায় দল বা সরকার নেবে না : আইনমন্ত্রী
.............................................................................................
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২
.............................................................................................
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন
.............................................................................................
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
.............................................................................................
একক কনসার্ট নিয়ে আসছেন বাপ্পা মজুমদার
.............................................................................................
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে সভা অনুষ্ঠিত
.............................................................................................
সৌদির জ্বালানি স্থাপনায় হামলার পর তেলের দাম বাড়ল প্রায় ৩ শতাংশ
.............................................................................................
মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল
.............................................................................................
নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন
.............................................................................................
Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press, 219, Fakirapul, Dhaka-1000
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com
2022 @ All Right Reserved By www.themuslimtimes-bd.com