×
Home National Politics Business Bangladesh International Sports Entertainment Law & Justice More News Capital News Health Features Business Icon Technology Media Features Economy Education Literature Quran & Hadish Photo Gallery Editorial Religion Tours & Travels Tourism Guide Editors Corner Campus Youth Popular Organizations Country Wide Life Style Jobs Prism Notice History & Culture Messages Op-ed Wildlife Activities Foreign relation Accident Environment Asia Videoes Analysis Energy Book Reviews Literature Others KSA Arab World Cricket Football More Banking Corporate Global economy Real Estate Entrepreneur Start-up Telecom Summit Travel Art and Culture Food Book Fourth Estate View Letters to Editor Political Icon Diplomat Scholarship Career Job

Friday 18th of September 2026 E-paper
* মক্কাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ হুতি নেতার   * ঝিনাইদহে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু   * সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি   * মুসলিম দেশের জনগণের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে সৌদি ও হুথি উভয়ই   * সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি   * Trump threatens EU over `hostile` Canada association plan   * যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত   * শিল্পাঞ্চল ও আবাসিকে গ্যাস সরবরাহে আরও উন্নতি   * ঢাকার তাপমাত্রা কমাতে ছাদবাগান-ভার্টিকেল গার্ডেনিংয়ে জোর বিশেষজ্ঞদের   * সৌদির সংকটে পাশে নেই কেউ, মক্কা চুক্তি কোথায়?  
   বাংলা সংবাদ
  ইমানের চতুর্থ শাখা: আল্লাহর কিতাবসমূহের ওপর বিশ্বাস

আল্লাহ তাআলা যুগে যুগে নবী-রাসুলদের মাধ্যমে মানুষের হেদায়াতের জন্য কিতাব ও ওহি নাজিল করেছেন। মুসলমানের দায়িত্ব হলো, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া এসব কিতাবের সত্যতা বিশ্বাস করা এবং বিশেষভাবে শেষ নবী মুহাম্মাদের (সা.) ওপর নাজিল হওয়া কোরআনকে আল্লাহর কালাম হিসেবে বিশ্বাস করা। বায়হাকি (রহ.) ইমানের চতুর্থ শাখা হিসেবে এ বিষয়টিকেই উল্লেখ করেছেন। কোরআন ও হাদিসেও কিতাবসমূহের ওপর ইমানকে মুমিনের পরিচয়ের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে তুলে ধরা হয়েছে।

নবীজিকে (সা.) যখন ইমান সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছিলেন: ‘তুমি আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ ও তার রাসুলগণের ওপর ইমান আনবে।’ (মুসনাদে আহমদ, ১৯১)

এই সংক্ষিপ্ত হাদিসে লক্ষ্য করার মতো বিষয় হলো, কিতাব ও রাসুলকে ইমানের মৌলিক উপাদানের মধ্যে রাখা হয়েছে। কারণ আল্লাহর পরিচয় জানার পর মানুষ কীভাবে তার জীবন পরিচালনা করবে, তার নির্দেশনা আসে তার কিতাব ও রাসুলের মাধ্যমে।

ইমাম বায়হাকির (রহ.) মতে কোরআনের ওপর বিশ্বাসের তিনটি মৌলিক দিক রয়েছে:

১. কোরআনকে আল্লাহর কালাম বলে বিশ্বাস করা
মুমিনকে বিশ্বাস করতে হবে, কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে। এটি মুহাম্মাদের (সা.) নিজের রচনা নয়, জিবরাইলেরও (আ.) রচনা নয়। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই এটি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ। বিশ্বস্ত রুহ (জিবরাইল) তা নিয়ে তোমার অন্তরে অবতরণ করেছেন।’ (সুরা শুআরা, ১৯২–১৯৪) অর্থাৎ কোরআনের উৎস সম্পর্কে মুমিনের বিশ্বাসে কোনো সংশয় থাকার সুযোগ নেই।

২. কোরআনের অলৌকিকতার ওপর বিশ্বাস রাখা
কোরআনের ভাষা, বিন্যাস ও বর্ণনাশৈলী এমন এক বৈশিষ্ট্য ধারণ করে, মানুষ ও জিন একত্রিত হলেও এর অনুরূপ কিছু নিয়ে আসতে পারবে না। তাই কোরআনের প্রতি ইমানের মধ্যে এর এই অলৌকিক বৈশিষ্ট্যের স্বীকৃতিও রয়েছে।

৩. কোরআন অবিকৃত অবস্থায় সংরক্ষিত থাকার ওপর বিশ্বাস রাখা
মুমিন বিশ্বাস করে, নবীজির (সা.) ওপর যে পূর্ণ কোরআন নাজিল হয়েছিল, মুসলমানদের কাছে সংরক্ষিত মুসহাফে সেটিই রয়েছে। এর কোনো অংশ হারিয়ে যায়নি, বিকৃত হয়নি এবং এতে কোনো অক্ষর বাড়ানো বা কমানো হয়নি। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ‘নিশ্চয়ই আমিই এই উপদেশবাণী অবতীর্ণ করেছি এবং আমিই এর সংরক্ষণকারী।’ (সুরা হিজর: ৯)

এই তিনটি বিশ্বাসের পর কোরআনের সঙ্গে মুমিনের সম্পর্কের স্বাভাবিক পরিণতি হলো, কোরআন অনুসরণ করা। কারণ কোনো কিতাবকে আল্লাহর কিতাব বলে বিশ্বাস করেও যদি তার নির্দেশনা জীবনে গ্রহণ করা না হয়, তাহলে সেই বিশ্বাসের দাবি পূর্ণ হয় না। আল্লাহ তাআলা বলেন, ‘এটি একটি বরকতময় কিতাব, যা আমি অবতীর্ণ করেছি। তোমরা এর অনুসরণ করো।’ (সুরা আনআম, ১৫৫)

অর্থাৎ কোরআনের ওপর ইমান মানুষের হাতে শুধু একটি পবিত্র গ্রন্থ তুলে দেয় না; তার সামনে একটি জীবনপথও খুলে দেয়। সে তখন ভালো-মন্দের মানদণ্ড কেবল নিজের পছন্দ, সমাজের প্রচলন কিংবা সাময়িক লাভের মধ্যে খুঁজে বেড়ায় না। তার কাছে আল্লাহর বাণী হয়ে ওঠে সত্য যাচাইয়ের একটি চূড়ান্ত মানদণ্ড।

এই বিশ্বাস মানুষের ভেতরে একটি বিশেষ দায়িত্ববোধও তৈরি করে। কোরআন যদি সত্যিই আল্লাহর কালাম হয়, তাহলে তা শুধু তেলাওয়াতের জন্য নয়; বোঝার জন্য, চিন্তা করার জন্য এবং অনুসরণ করার জন্য। তাই কিতাবের ওপর ইমানের স্বাভাবিক প্রকাশ হলো কোরআনের সঙ্গে সম্পর্ক গভীর করা তার কথা শোনা, তার অর্থ বোঝা এবং জীবনের সিদ্ধান্তগুলোকে তার নির্দেশনার আলোকে বিচার করা।

কিতাবের ওপর ইমান দিনশেষে একজন মুমিনের কাছে এই প্রশ্ন নিয়ে আসে, ‘আমি কি কোরআনকে আল্লাহর কিতাব বলে বিশ্বাস করার পর তার নির্দেশনাকে আমার জীবনের পথনির্দেশ হিসেবে গ্রহণ করেছি?’

কিতাবের ওপর ইমান তখনই জীবন্ত হয়ে ওঠে, যখন বিশ্বাস কেবল অন্তরে থাকে না; মানুষের চিন্তা, চরিত্র ও আচরণেও তার ছাপ পড়ে।

Share Button
  
মক্কাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ হুতি নেতার
.............................................................................................
ইমানের চতুর্থ শাখা: আল্লাহর কিতাবসমূহের ওপর বিশ্বাস
.............................................................................................
জামালপুরে ডেঙ্গু রোগীর ঠাঁই মেডিসিন ওয়ার্ডে, ভোগান্তি
.............................................................................................
ঝিনাইদহে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
.............................................................................................
অযত্নে বিলীনপ্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী ‘আবদালের মসজিদ’
.............................................................................................
প্রতিশ্রুতি থেকে সরে উল্টো পথে হাঁটছে সরকার: জামায়াত আমির
.............................................................................................
বিমানে দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি
.............................................................................................
ভারত-পাকিস্তানের দুই জাহাজের সংঘর্ষ, আসলে কী ঘটেছে?
.............................................................................................
শুভেচ্ছা সফরে বাংলাদেশে চীনা নৌবাহিনীর তিন জাহাজ
.............................................................................................
সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি
.............................................................................................
মুসলিম দেশের জনগণের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে সৌদি ও হুথি উভয়ই
.............................................................................................
সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
.............................................................................................
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা
.............................................................................................
যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত
.............................................................................................
শিল্পাঞ্চল ও আবাসিকে গ্যাস সরবরাহে আরও উন্নতি
.............................................................................................
ঢাকার তাপমাত্রা কমাতে ছাদবাগান-ভার্টিকেল গার্ডেনিংয়ে জোর বিশেষজ্ঞদের
.............................................................................................
সৌদির সংকটে পাশে নেই কেউ, মক্কা চুক্তি কোথায়?
.............................................................................................
গ্যাসের চাপ বাড়ায় মিলছে স্বস্তি
.............................................................................................
স্বর্ণের দাম কি আরও কমতে পারে?
.............................................................................................
গ্রিসের উপকূল থেকে একদিনে ২৩৫ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
.............................................................................................
পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
.............................................................................................
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
.............................................................................................
২৪ ঘণ্টায় ৩ মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
.............................................................................................
প্রশান্ত মহাসাগরের তলদেশে বিপুল স্বর্ণ-রুপা মজুতের সন্ধান
.............................................................................................
সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু, মালামালসহ গ্রেপ্তার ২
.............................................................................................
নিখোঁজের ৭ দিন পর শিশুর বস্তাবন্দি টুকরো মরদেহ উদ্ধার
.............................................................................................
সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান
.............................................................................................
মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, আটকে দিয়ে ধ্বংস করল সৌদি
.............................................................................................
জীবনে উত্থান-পতন আসবেই : পূর্ণিমা
.............................................................................................
হঠাৎ ঘন কুয়াশায় ঢাকা পড়ল নীলফামারী
.............................................................................................
সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ
.............................................................................................
মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড
.............................................................................................
দেশে চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার মেট্রিক টন বেশি
.............................................................................................
স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরে, জানে না সরকার: মীর শাহে আলম
.............................................................................................
‘শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব’
.............................................................................................
বেড়েছে দাম, ছোট হয়েছে কেক-পাউরুটি
.............................................................................................
পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় ২ কোটি শিশু
.............................................................................................
ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
.............................................................................................
সৌদির ৩ শহরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, ১৩ বেসামরিক আহত
.............................................................................................
রাষ্ট্রপতি হয়ে প্রথমবার পুণ্যভূমি সিলেটে মির্জা ফখরুল ইসলাম
.............................................................................................
ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
.............................................................................................
চাঁদাবাজদের দায় দল বা সরকার নেবে না : আইনমন্ত্রী
.............................................................................................
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২
.............................................................................................
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন
.............................................................................................
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
.............................................................................................
একক কনসার্ট নিয়ে আসছেন বাপ্পা মজুমদার
.............................................................................................
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে সভা অনুষ্ঠিত
.............................................................................................
সৌদির জ্বালানি স্থাপনায় হামলার পর তেলের দাম বাড়ল প্রায় ৩ শতাংশ
.............................................................................................
মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল
.............................................................................................
নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন
.............................................................................................
Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press, 219, Fakirapul, Dhaka-1000
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com
2022 @ All Right Reserved By www.themuslimtimes-bd.com