Friday 19th of June 2026
|
|
|
Headlines : * Key points from the US-Iran memorandum   * ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা   * মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা   * ECNEC approves 5 projects involving Tk 7,003 cr   * ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন করল একনেক   * বাজারে অধিকাংশ নিত্যপণ্যের দাম স্থিতিশীল: প্রতিমন্ত্রী শরীফুল আলম   * ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান   * সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই   * Vance says US expects Hormuz strait to reopen `toll-free   * বিশ্ববাজারে কমলো তেলের দাম, শেয়ারবাজারে বড় উত্থান  

   বাংলা সংবাদ
ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ
  Date : 18-06-2026

দেশের বাজারে সোনার দাম নতুন করে নির্ধারণ করা হয়েছে। এতদিন ভ্যাট বাদে সোনার দাম নির্ধারণ করা হলেও এবার ভ্যাটসহ দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এতে ভরিপ্রতি দাম কমেছে ৯ হাজার ১৩ টাকা।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এদিন সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৫ জুন ভালো মানের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এর ওপর ৫ শতাংশ ভ্যাট নির্ধারিত ছিল। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারিত হয় ২ লাখ ৪১ হাজার ৯৪৩ টাকা।



  
  সর্বশেষ
Tartan Army takes over Boston as Scotland fans relish World Cup return
Brazil cuts benchmark rate again despite inflation pressure
Missile attack on Kyiv under way: AFP journalists
South Korea`s benchmark Kospi index tops 9,000 for first time

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com