Friday 19th of June 2026
|
|
|
Headlines : * Key points from the US-Iran memorandum   * ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা   * মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা   * ECNEC approves 5 projects involving Tk 7,003 cr   * ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন করল একনেক   * বাজারে অধিকাংশ নিত্যপণ্যের দাম স্থিতিশীল: প্রতিমন্ত্রী শরীফুল আলম   * ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান   * সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই   * Vance says US expects Hormuz strait to reopen `toll-free   * বিশ্ববাজারে কমলো তেলের দাম, শেয়ারবাজারে বড় উত্থান  

   বাংলা সংবাদ
মেসিকে ব্রাজিল দলে সাইন করাতে চান ব্রাজিলের প্রেসিডেন্ট
  Date : 18-06-2026

ফিফা বিশ্বকাপের উত্তেজনায় বুঁদ হয়ে আছে গোটা বিশ্বের মানুষ। ফুটবলের এই উপভোগ্য মুহূর্তগুলো থেকে বাদ যায়নি রাজনীতিবিদ থেকে শুরু করে মিডিয়া জগতের মানুষ। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্রাজিল ১-১ গোলে ড্র করে দুই পয়েন্ট হারায়। অন্যদিকে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা আরেক আফ্রিকান দল আলজেরিয়াকে ৩-০ গোলের ব্যবধানে উড়িয়ে দেয় যেখানে মেসি একাই করেন তিন গোল।

মেসির এই অনবদ্য পারফরম্যান্সের ছোঁয়া পড়েছে বৈশ্বিক সম্মেলন জি-৭ এর আসরেও। সেখানে মেসির এমন পারফরম্যান্সে আত্মহারা হয়ে কিছুটা মজার ছলেই জেনেভাতে জি-৭ সাইডলাইন সামিটের সংবাদ সম্মেলনে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ‘আমি মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সাইন করাতে চেয়েছিলাম।’

ব্রাজিলের খেলা পাগল এই প্রেসিডেন্ট কথা বলেছেন নিজেদের প্রথম ম্যাচ নিয়েও। তবে মনে করিয়ে দিয়েছেন অন্য বড় দলও ড্র করেছে তাদের প্রথম ম্যাচ। ‘স্পেনও কেপ ভার্দের সঙ্গে প্রথম ম্যাচ ড্র করেছে। যা আমাদের থেকেও খারাপ ছিল। যখনই ব্রাজিলকে নিয়ে সবার সন্দেহ থাকে তখনই তারা চ্যাম্পিয়ন হয়।’

এর আগে আলজেরিয়ার বিপক্ষে তিন গোল করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডে মিরোস্লাভ ক্লোসার সঙ্গে ভাগ বসান এলএম টেন। ১৬ গোল করা এই ফুটবলার পরবর্তী ম্যাচ খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে।



  
  সর্বশেষ
Tartan Army takes over Boston as Scotland fans relish World Cup return
Brazil cuts benchmark rate again despite inflation pressure
Missile attack on Kyiv under way: AFP journalists
South Korea`s benchmark Kospi index tops 9,000 for first time

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com