Monday 17th of August 2026
|
|
|
Headlines : * হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছে জানে না বাংলাদেশ   * সীতাকুণ্ডে ৯ মৃত্যুর রেশ না কাটতেই আরেক শিপইয়ার্ডে দুর্ঘটনা   * তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী   * টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি   * ইরান যুদ্ধে পাশে না থাকায় দ. কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমাবেন ট্রাম্প   * ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া   * মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর   * হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১   * PM for optimum use of water bodies to create jobs, boost fish exports   * কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর  

   বাংলা সংবাদ
গাজীপুরের জঙ্গলে পড়ে আছে ১২ ঘোড়ার মাথা-চামড়া
  Date : 17-08-2026

গাজীপুরের শ্রীপুরে গভীর জঙ্গলে ১২টি ঘোড়া জবাই করা হয়েছে। পরে ঘোড়ার পা, মাথা, চামড়া ফেলে মাংস নিয়ে গেছে একটি চক্র।

সোমবার (১৭ আগস্ট) সকালে জেলার শ্রীপুর উপজেলার কর্ণপুর-বরমী আঞ্চলিক সড়কের বরমী ও গোসিংগা ইউনিয়নের সীমান্তবর্তী মুদিপাড়া এলাকায় ঘোড়াগুলোর দেহাবশেষ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা জানান, কর্ণপুর-বরমী আঞ্চলিক সড়ক থেকে একটি পায়ে হাঁটা পথ জঙ্গলের ভেতরে চলে গেছে। সেই পথে গরুর জন্য ঘাস কাটতে যাওয়ার সময় জঙ্গলের ভেতর ঘোড়ার মাথা, চামড়া, হাড় ও নাড়িভুড়ি পড়ে থাকতে দেখেন লোকজন। পরে খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে যায়।

গোসিংগা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সুমন প্রধান বলেন, গত রাতের যেকোন সময় ১২টি ঘোড়া জবাই করে মাংসা নিয়ে যাওয়া হয়েছে। সকালে ওই এলাকার এক কৃষক ঘটনাস্থলে ঘোড়ার মাথা, চামড়া, পা, নাড়িভুড়ি ও হাড়গোড় পড়ে থাকতে দেখে আমাকে জানায়। পরে বিষয়টি পুলিশে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে আসে।

শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফ হোসেন বলেন, আশপাশে দুই কিলোমিটার এলাকায় কোনো বাড়িঘর নেই। ঘটনাস্থল থেকে ১২টি ঘোড়ার মাথা উদ্ধার করা হয়েছে। আমরা ধারণা করছি সেখানে ১২টা ঘোড়া জবাই করে মাংস নিয়ে দেহের বিভিন্ন অংশ ফেলে রেখে গিয়েছে একটি চক্র। ঘোড়ার মাংস কারা নিল, কোথায় নিয়ে বিক্রি করা হচ্ছে, ক্রেতা কারা এসব খোঁজ করতে ইতোমধ্যে কার্যক্রম চলমান রেখেছি। দেহাবশেষগুলো মাটিচাপা দেয়া হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 11        
  
  সর্বশেষ
হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছে জানে না বাংলাদেশ
চার বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, পাহাড়ে ভূমিধসের সতর্কতা
পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭
সীতাকুণ্ডে ৯ মৃত্যুর রেশ না কাটতেই আরেক শিপইয়ার্ডে দুর্ঘটনা

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com