Tuesday 29th of September 2026
|
|
|
Headlines : * Myanmar rescuers fear 10 dead in cut-off flood zone   * জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ   * ভারতে মসজিদ ভাঙা নিয়ে উত্তেজনা, পুলিশের সঙ্গে সংঘর্ষ   * ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম   * রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান   * মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ   * দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই : পানিসম্পদ প্রতিমন্ত্রী   * লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩   * চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টায় ৮ জন গ্রেপ্তার   * স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়  

   বাংলা সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে নিহত ১
  Date : 28-09-2026

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জুয়েল মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল নরসিংদীর রায়পুরা উপজেলার নিলোখা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শান্তিপুর গ্রামের বাসিন্দা মোক্তার হোসেন ও মোমেনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। বর্তমানে মোমেন গ্রুপের আধিপত্য রয়েছে গ্রামে। তাদেরকে বিতাড়িত করে এলাকা দখলে নেওয়ার জন্য ভোররাতে মোমেন গ্রুপের সঙ্গে সংঘর্ষে জড়ায় মোক্তার গ্রুপের লোকজন। এই সংঘর্ষে পার্শ্ববর্তী নরসিংদীর রায়পুরা থেকে লোক ভাড়া করে আনেন মোক্তার। সংঘর্ষ চলাকালে টেঁটাবিদ্ধ হয়ে জুয়েল মিয়া নিহত হন। এ ঘটনায় আহত হন উভয় পক্ষের অন্তত ১০ জন।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন জানান, নিজেদের আধিপত্য বিস্তারের জন্য মোক্তার গ্রুপের লোকজন চেয়েছিল মোমেন গ্রুপের লোকজনদের গ্রাম থেকে বের করে দিতে। সেজন্যই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আর নিহত জুয়েল মোক্তার গ্রুপের হয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক, পাঁচ রাউন্ড গুলি ও পাঁচটি ককটেল উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 35        
  
  সর্বশেষ
Awareness and a Healthy Lifestyle Are Essential for Preventing Heart Disease
US-bound Delta jet makes emergency landing in Portugal
Nor`easter lashes US east with punishing rain and wind
Myanmar rescuers fear 10 dead in cut-off flood zone

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com