Wednesday 14th of October 2026
|
|
|
Headlines : * Argentina briefly closes Iguazu Falls to tourists over El Nino   * Govt takes new initiatives to boost hilsa production   * বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী   * ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে: জাহেদ উর রহমান   * আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ ফায়ার ফাইটার, চারজন হাসপাতালে   * হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান   * ঢাকা থেকে রিয়াদের ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী   * Bangladesh ready to help protect Makkah, Madinah: Shama   * President utters zero tolerance for violence against women, children   * Govt committed to ensure rights of every citizen: PM  

   বাংলা সংবাদ
১২৩ বছরেও চশমা ছাড়া কুরআন পড়া সেই আব্বাস প্রামাণিক মারা গেছেন
  Date : 12-10-2026

শতাব্দীরও বেশি সময় ধরে পৃথিবীর আলো-বাতাসে বিচরণ করে অবশেষে চিরবিদায় নিলেন ১২৩ বছর বয়সেও চশমা ছাড়া কুরআন পড়া সেই আব্বাস প্রামাণিক।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাটোরের গুরুদাসপুরের বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আব্বাস প্রামাণিকের নাতি রিপন হোসেন। তিনি জানান, রোববার হঠাৎ তার দাদার শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। তার চিকিৎসার দায়িত্ব নেওয়া খুবজিপুর প্রবীণ সেবাকেন্দ্র কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে চিকিৎসক এসে চিকিৎসাসেবা দেন। তবে সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

প্রবীণ সেবাকেন্দ্রের খুবজিপুর ইউনিটের সাধারণ সম্পাদক ও শিক্ষক আবু সাইদ সরকার জানান, আব্বাস প্রামাণিক দীর্ঘদিন ধরে তাদের সেবাকেন্দ্র থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা নিচ্ছিলেন। অসুস্থতার খবর পেয়ে তার বাড়িতে চিকিৎসক পাঠানো হয়েছিল। প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, আব্বাস প্রামাণিকের জন্ম ১৯০৩ সালে। সে হিসাবে মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১২৩ বছর। তিনি দেশের প্রবীণতম ব্যক্তিদের একজন ছিলেন।

কর্মজীবনে আব্বাস প্রামাণিক খুবজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। মাত্র ৬০ টাকা বেতনে চাকরি করার পাশাপাশি তিনি এলাকার শিশুদের বিনামূল্যে কুরআন শিক্ষা দিতেন।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, আব্বাস প্রামাণিক উপজেলার প্রবীণ ব্যক্তিদের একজন ছিলেন। উপজেলা প্রশাসন সব সময় তার শারীরিক অবস্থার খোঁজখবর রাখত। কিছুক্ষণ আগে তার মৃত্যুর খবর পেয়েছি, বিষয়টি অত্যন্ত কষ্টের।



সংবাদটি পড়া হয়েছে মোট : 71        
  
  সর্বশেষ
Bangladesh’s Education System Must Be Modernized to Meet the Demands of a Technology-Driven World
France braces for fresh nationwide student demonstrations
Talks underway with World Bank for additional $10b in assistance: Khosru
Argentina briefly closes Iguazu Falls to tourists over El Nino

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com