Tuesday 16th of June 2026
|
|
|
Headlines : * সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই   * Vance says US expects Hormuz strait to reopen `toll-free   * বিশ্ববাজারে কমলো তেলের দাম, শেয়ারবাজারে বড় উত্থান   * ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক   * Media has become representative of business groups: Fakhrul   * Addl 20MW electricity export to Bangladesh blocked by India   * আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ   * ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বাংলাদেশ ব্যাংক   * বেনজীরকে দ্রুত দেশে আনা হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী   * চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী  

   বাংলা সংবাদ
মোদিকে সর্বোচ্চ জাতীয় সম্মাননা দিলো স্লোভাকিয়া
  Date : 15-06-2026

 

আন্তর্জাতিক ডেস্ক : স্লোভাকিয়ার সর্বোচ্চ জাতীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)-এ ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল রাজধানী ব্রাতিস্লাভায় তাকে এই সম্মাননা প্রদান করেছেন স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেল্লেগ্রিনি।

এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৩৩তম আন্তর্জাতিক সম্মাননা। গতকাল ১৫ জুন ইউরোপ সফরের উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করেছেন মোদি; এ সফরে ইউরোপের প্রথম দেশ হিসেবে স্লোভাকিয়াকে বেছে নিয়েছেন তিনি।

১৯৯৩ সালে তৎকালীন সমাজতান্ত্রিক রাষ্ট্র চেকোস্লোভাকিয়া ভেঙে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া নামে দু’টি রাষ্ট্র গঠিত হয়। মোদির সফরের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্লোভাকিয়ার আবির্ভাবের পর প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর পা পড়ল দেশটির ভূখণ্ডে।

সম্মাননা প্রদানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে নরেন্দ্র মোদি বলেছেন, “আজ সন্ধ্যায় ব্রাতিস্লাভায় দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস) সম্মাননা গ্রহণ করে খুবই সম্মানিত বোধ করছি। স্লোভাকিার জনগণ এবং সরকারকে আমার নিজের এবং ভারতের ১৪০ কোটি মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা। আমি এই সম্মাননা ভারত এবং স্লোভাকিার স্থায়ী বন্ধুত্বের প্রতি উৎসর্গ করলাম।”

উল্লেখ্য, সামরিক ও বেসামরিক উভয় দিক থেকে দ্য অর্ডার অব হোয়াইট ডবল ক্রস স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মাননা। কেবল বিদেশিদের এই সম্মানান প্রদান করা হয়।

মোদির এ সফরে অভিবাসন, ডিজিটাল প্রজুক্তি এবং প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে স্লোভাকিয়ার সঙ্গে ভারতের মোট ১১টি চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানা গেছে।

সূত্র : এনডিটিভি



  
  সর্বশেষ
সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই
উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব
নীরবতা ভাঙলেন সোহিনী
মোদিকে সর্বোচ্চ জাতীয় সম্মাননা দিলো স্লোভাকিয়া

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com