Sunday 21st of June 2026
|
|
|
Headlines : * দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর   * চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩   * বেনজীরকে ফেরাতে আরবিতে ১৪৪ পাতার নথি পাঠিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী   * হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল   * PM stresses investment on education & health as foundation of nation-building   * Key points from the US-Iran memorandum   * ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা   * মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা   * ECNEC approves 5 projects involving Tk 7,003 cr   * ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন করল একনেক  

   বাংলা সংবাদ
‘এক পাও সরবো না এখান থেকে’ বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি
  Date : 20-06-2026

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই সীমান্তে কিছু সময়ের জন্য মুখোমুখি অবস্থান নেন বিজিবি ও বিএসএফ সদস্যরা।

শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে উপজেলা চৌকা সীমান্তে এ ঘটনা ঘটে।

এদিকে দুই সীমান্তরক্ষী বাহিনীর এমন মুখোমুখি অবস্থানের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে বিজিবি সদস্যদের বলতে শোনা যায়, ‌‌‘এক পাও সরবো না এখান থেকে। আপনারা আগে সরে যান, তারপর আমরা সরে যাব।’ বিজিবির এমন কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত বিএসএফ পিছু হটে এবং পুশ-ইনের চেষ্টা বন্ধ করে।

এর আগে শুক্রবার (১৯ জুন) দিনগত রাতে চৌকা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি বিষয়টি টের পেয়ে তাদের বাংলাদেশে ঢুকতে বাধা দেয়। পরে তারা সীমান্তের নো-ম্যানস ল্যান্ডের ভারতীয় অংশে অবস্থান নেয়। পরে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএসএফ তাদের আবার ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেয়।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিজিবি টহল দলের তৎপরতায় ২০ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। বিজিবির বাধার মুখে তারা শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান নেয়। পরে বিএসএফ তাদের আবার ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায়। বিষয়টি আমরা পর্যবেক্ষণে রেখেছি। কোনোভাবেই যেন বিএসএফ পুশ-ইনের ঘটনা ঘটাতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে।

তিনি জানান, পুশ-ইনের চেষ্টার শিকার ২০ জনের মধ্যে ১১ জন নারী, চারজন শিশু ও পাঁচজন পুরুষ ছিলেন।



  
  সর্বশেষ
আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩
‘এক পাও সরবো না এখান থেকে’ বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com