Sunday 21st of June 2026
|
|
|
Headlines : * Budget debriefing sessions to strengthen parliamentary democracy: Speaker   * Finance Minister outlines reform agenda to boost growth, investment   * Sylhet DC Sarwar Alam withdrawn   * 5 Bangladeshis among 6 killed in Qatar road crash   * 59 convicted in July Uprising cases, 13 get death: Minister   * মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী   * সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার   * কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা   * দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর   * চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩  

   বাংলা সংবাদ
যুদ্ধে ইরানের জয় হয়েছে, মনে করেন ৯২ শতাংশ ইসরায়েলি
  Date : 21-06-2026

 

দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরানের জয় হয়েছে বলে মনে করেন ৯২ শতাংশ ইসরায়েলি। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল রোববার (২১ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, হিব্রু বিশ্ববিদ্যালয় এ নিয়ে একটি জরিপ চালিয়েছে। সেখানে উঠে এসেছে এমন তথ্য।

জরিপে অংশ নেওয়াদের মধ্যে ৮২ দশমিক ৯ শতাংশ বলেছেন এ যুদ্ধ ইসরায়েলের নিরাপত্তাকে দুর্বল করে দিয়েছে। এ ছাড়া যুদ্ধের ফলাফলকে ৮৬ শতাংশ নেতিবাচক হিসেবে দেখছেন।

জরিপে অংশ নেওয়া ৭২ দশমিক ৫ শতাংশ বলেছেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধে যে যে অর্জনের কথা বলে থাকেন সেগুলো তারা বিশ্বাস করেন না। অর্থাৎ নেতানিয়াহুর বক্তব্যকে তাদের কাছে ভুয়া মনে হয়। নেতানিয়াহু বলে থাকেন, ইসরায়েলের অস্তিত্বের হুমকি বিনাশ করেছেন তিনি। এটিও বিশ্বাস করেন না এসব ইসরায়েলি।

৫৬ দশমিক ৪ শতাংশ বলেছেন নেতানিয়াহু যুদ্ধের নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তির পর দখলদার ইসরায়েলকে লেবাননে বাধ্য হয়ে হামলা বন্ধ করতে হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি এ ব্যাপারে হস্তক্ষেপ করেছেন।

হিব্রু বিশ্ববিদ্যালয়ের জরিপে অংশ নেওয়া ৪৮ দশমিক ২ শতাংশ বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষিপ্ত হনও তা সত্ত্বেও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের আবারও যুদ্ধ শুরু করা উচিত।

গত ১৭ থেকে ২০ জুনের মধ্যে আগাম ইনস্টিটিউটের সঙ্গে যৌথভাবে জরিপটি চালায় হিব্রু বিশ্ববিদ্যালয়। এতে অংশ নেন ৩ হাজার ৬৪৪ জন ইসরায়েলি। যাদের বয়স ১৭ ও তার ওপরে।

সূত্র: টাইমস অব ইসরায়েল



  
  সর্বশেষ
Budget debriefing sessions to strengthen parliamentary democracy: Speaker
Finance Minister outlines reform agenda to boost growth, investment
PM off to Malaysia on maiden overseas visit
Sylhet DC Sarwar Alam withdrawn

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com