Monday 22nd of June 2026
|
|
|
Headlines : * ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদী   * PM urges Malaysia to open labour market, hire more Bangladeshi workers   * বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর   * মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা   * Budget debriefing sessions to strengthen parliamentary democracy: Speaker   * Finance Minister outlines reform agenda to boost growth, investment   * Sylhet DC Sarwar Alam withdrawn   * 5 Bangladeshis among 6 killed in Qatar road crash   * 59 convicted in July Uprising cases, 13 get death: Minister   * মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী  

   বাংলা সংবাদ
সংগীত দিবসে এলো কাজী নজরুলের বর্ষার গান
  Date : 22-06-2026

প্রকৃতিতে বর্ষা এসেছে সপ্তাহ খানেক হলো। কখনো গুঁড়িগুঁড়ি, কখনো ঝুম বৃষ্টিতে ভিজছে শহর-মফস্বল-গ্রাম। এমনই বৃষ্টিভেজা মৌসুমে বর্ষার গান নিয়ে এলেন বর্ণালী সরকার ও জাহাঙ্গীর আলম শ্রাবণ। ‘বরষা ঋতু এলো এলো’ শিরোনামের গানটি মূলত নজরুলগীতি। গতকাল বিশ্ব সংগীত দিবস উপলক্ষে অন্তর্জালে প্রকাশিত হয়েছে গানটি।

কণ্ঠ আর সেতারকে প্রাধান্য দিয়ে গানটি সাজানো হয়েছে। বর্ণালীর কণ্ঠের সঙ্গে সেতারের মুর্ছনা ছড়িয়েছেন শ্রাবণ। পাখাওয়াজ ও তবলায় রয়েছেন রবীন্দ্রনাথ পাল এবং পিয়ানোয় সঙ্গত করেছেন কৌশিক আহমেদ অন্তর। গানটির মিক্সিং ও মাস্টারিংয়ের দায়িত্বে ছিলেন ইফতে খাইরুল আলম শুভ।

সংশ্লিষ্ট শিল্পীরা বলেন, ‘সংগীতের মানুষ হিসেবে বিশ্ব সংগীত দিবস আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন। বর্ষা যেমন প্রকৃতিকে সজীব করে তোলে তেমনি বর্ষার গানও আমাদের মনকে প্রাণবন্ত করে দেয়। এই গানের মাধ্যমে বর্ষার আবহকে শ্রোতাদের কাছে আরও জীবন্ত ও হৃদয়গ্রাহী করে তুলতে গানটির শুধু কথা আর সুর নয়; সঙ্গে প্রাধান্য দেওয়া হয়েছে বাদ্যযন্ত্রের বিন্যাসকেও। নজরুল সংগীতের সুর ও সৌন্দর্যকে অক্ষুণ্ণ রেখে কিছুটা ভিন্নভাবে তৈরি করা এই সংগীতায়োজন নতুন প্রজন্মের শ্রোতাদের কাছেও সমাদৃত হবে বলে আশা করছি।’



  
  সর্বশেষ
কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী?
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদী
Xi Jinping’s Philosophy of Public Service Rooted in His Father’s Values
No pressure to pass to Portugal star Ronaldo: Conceicao

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com