Tuesday 23rd of June 2026
|
|
|
Headlines : * আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে   * 18 dead in France as Europe bakes   * ফ্রান্সে তীব্র গরম-তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু   * ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদী   * PM urges Malaysia to open labour market, hire more Bangladeshi workers   * বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর   * মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা   * Budget debriefing sessions to strengthen parliamentary democracy: Speaker   * Finance Minister outlines reform agenda to boost growth, investment   * Sylhet DC Sarwar Alam withdrawn  

   বাংলা সংবাদ
বিশ্বকাপের মাঝেই অ্যাতলেটিকো ছাড়ার ঘোষণা আলভারেজের, গন্তব্য কোথায়
  Date : 23-06-2026

আলজেরিয়ার বিপক্ষে বড় জয়ে এবারের বিশ্বকাপ আসর শুরু করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিময় আরেকটি ম্যাচে গতকাল তারা নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়েছে। এরই মাঝে অ্যাতলেটিকো মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিলেন আলবিসেলেস্তে তারকা হুলিয়ান আলভারেজ।

‘জে’ গ্রুপের ম্যাচে আর্জেন্টিনার দ্বিতীয় জয়ের পর ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন, ‘আমি ক্লাবের (অ্যাতলেটিকো) মানুষদের সঙ্গে কথা বলেছি। যাদের সঙ্গে কথা হয়েছে, তাদের প্রত্যেকেই আমার স্বপ্ন পূরণের স্বার্থে দলবদলের সিদ্ধান্তকে সেরা বলে উল্লেখ করেছেন।’


যদিও বিশ্বকাপের মাঝে কারও গন্তব্য বদলানোর বিষয়ে কথা বলাটা কিছুটা অদ্ভুত মনে হতে পারে। সেটা আলভারেজ নিজেও অনুভব করছেন, ‘এটা বিষয়টি নিয়ে কথা বলার সময় নয়, কিন্তু আমি গোপনও করতে পারছি না। আমি সৎ থাকার চেষ্টা করছি।’

এর কয়েক সপ্তাহ আগে স্প্যানিশ গণমাধ্যমে বলা হয়েছিল, এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের জন্য রিয়াল মাদ্রিদের ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে অ্যাতলেটিকো। পাশাপাশি স্প্যানিশ ও আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলো জানায়, আলভারেজকে দলে নিতে আগ্রহী বার্সেলোনা ও পিএসজিও। তবে তাদের চেয়ে রিয়ালের দেওয়া প্রস্তাবের অঙ্ক আকর্ষণীয় বলে বিবেচিত হচ্ছিল।

আলভারেজ যদিও ক্লাব ফুটবলে তার পরবর্তী গন্তব্য কোথায় সেটি জানাননি। তবে দলবদল বিষয়ক প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক টুইট বার্তায় লিখেছেন, যেমনটা আগে থেকেই বলা হচ্ছিল– হুলিয়ান বার্সেলোনায় যোগদানে সম্মতি দিয়েছেন এবং তিনি ক্লাব ছাড়তে চান। এখন বিষয়টি ক্লাবের ওপর নির্ভর করছে।

এদিকে, বার্সেলোনায় এই তারকা ফরোয়ার্ডের যাওয়ার তথ্য এখনও নিশ্চিত নয় বলে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘দায়ারিও এএস’কে অ্যাতলেটিকোর পক্ষ থেকে বলা হয়েছে। সেখানে বলা হয়, এখনও বার্সেলোনা থেকে কত টাকার অঙ্কে আলভারেজকে নেওয়া হবে তা জানায়নি। তিনি বার্সেলোনায় দলবদল করবেন না। যদি তারা রিলিজ ক্লজের ৫০০ মিলিয়ন ডলার না দেয়, কোনো চুক্তি হবে না।


এর আগে ২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে অ্যাতলেটিকোতে যোগ দেওয়া আলভারেজের ট্রান্সফার ফি ৯৫ মিলিয়ন ইউরো ছিল বলে স্প্যানিশ ও ইংলিশ গণমাধ্যমগুলো জানিয়েছিল। নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। ডালাস স্টেডিয়ামে সাংবাদিকদের আলভারেস বলেন, ‘এটি কবে সমাধান হবে, তা জানা নেই।’ গোড়ালির চোট থেকে সেরে ওঠা এই স্ট্রাইকার বিশ্বকাপে আর্জেন্টিনার দুই ম্যাচেই বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছেন।



  
  সর্বশেষ
আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে
যাত্রাবাড়ী-সায়েদাবাদে পুলিশের কড়া নজরদারি
Shooting in Montreal, Canada leaves three dead including suspect
Trump threatens prison for damage to Washington Reflecting Pool

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com