Friday 26th of June 2026
|
|
|
Headlines : * বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত   * মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী   * ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু   * ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত অন্তত ১৮৮, নিখোঁজের সংখ্যা ছাড়াল ৪১ হাজার   * PM invites Chinese investors to co-author next great Asian economic miracle in Bangladesh   * ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করলেন প্রেসিডেন্ট   * ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের   * ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা   * দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি   * PM joins WEF’s annual meeting in Dalian  

   বাংলা সংবাদ
ডেনমার্কে লাউডস্পিকারে আজান নিষিদ্ধের পরিকল্পনা
  Date : 26-06-2026

 

ডেনমার্ক সরকার দেশজুড়ে মসজিদ থেকে লাউডস্পিকারে আজান সম্প্রচার নিষিদ্ধ করার সম্ভাবনা নিয়ে আইনি পর্যালোচনা শুরু করতে যাচ্ছে। নবনির্বাচিত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের নিষেধাজ্ঞা দেশের সংবিধান ও বিদ্যমান আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা খতিয়ে দেখা হবে।

সরকারের প্রতিনিধি ও সোশ্যাল ডেমোক্র্যাটস পার্টির নেতা মর্টেন বডস্কভ বলেন, ডেনমার্কের আকাশে আজানের ধ্বনি শোনা উচিত নয় এবং এর জন্য আইনি ভিত্তি তৈরি করা সম্ভব কি না, তা সরকার পরীক্ষা করবে। তার দাবি, ধীরে ধীরে ‘ইসলামায়ন’ দেশটির জনপরিসরে অতিরিক্ত প্রভাব ফেলছে।

লন্ডন ভিত্তিক জিবি নিউজের প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে ডেনমার্কে এটি তৃতীয়বারের মতো কোনো অভিবাসনমন্ত্রী প্রকাশ্যে আজান সম্প্রচার নিষিদ্ধের আইনি ভিত্তি তৈরির উদ্যোগ নিলেন। এর আগে ২০২০ এবং ২০২৫ সালেও একই ধরনের চেষ্টা করা হয়েছিল।

ইসলামে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আহ্বান হিসেবে আজান মসজিদের মিনার থেকে লাউডস্পিকারের মাধ্যমে প্রচার করা হয়। তবে ডেনমার্কের কিছু এলাকায়, বিশেষ করে রাজধানী কোপেনহেগেনে, শব্দদূষণবিষয়ক স্থানীয় বিধিনিষেধের কারণে বাইরে লাউডস্পিকারে আজান সম্প্রচারের অনুমতি নেই। কোপেনহেগেনের গ্র্যান্ড মসজিদও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার ভিত্তিতে বাইরে আজান সম্প্রচার করে না।

তবে দেশব্যাপী নিষেধাজ্ঞা কার্যকর করতে গেলে আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে। তদন্তকারীদের ধর্মীয় স্বাধীনতা ও জনস্বার্থের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। ডেনমার্কের সংবিধানে প্রকাশ্যে ধর্মীয় উপাসনার অধিকার নিশ্চিত করা হয়েছে, যদিও গণতন্ত্রবিরোধী প্রচারণা বা নিষিদ্ধ সংগঠনের অর্থায়নের মতো কিছু ক্ষেত্রে ব্যতিক্রমী বিধান রয়েছে।



  
  সর্বশেষ
Dhaka Ahsania Mission Honored with Two Awards for Outstanding Drug Prevention Efforts
4 killed in separate septic tank in Chattogram
ডেনমার্কে লাউডস্পিকারে আজান নিষিদ্ধের পরিকল্পনা
তিস্তার তীব্র ভাঙনে বিলীন ২৫ বসতবাড়ি

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com