Sunday 28th of June 2026
|
|
|
Headlines : * পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি   * সৌদিতে হেলিকপ্টার বিধ্বস্ত, ১৪ আরোহীর সবাই নিহত   * ৭২ ঘণ্টার গোল্ডেন সময় শেষ, ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরার সম্ভাবনা কতটুকু?   * ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু   * ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী   * ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ, হাত দিয়ে সরানো হচ্ছে ধ্বংসস্তূপ   * পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১৫ কোটি ৯০ লাখ টাকা   * Venezuela earthquakes toll rises to 920: official   * ইরানে আবারও ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র   * ডেম্বেলের ইতিহাস গড়া হ্যাটট্রিকে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স  

   বাংলা সংবাদ
ফ্রান্সে বিমান বিধ্বস্ত নিহত অন্তত ১১
  Date : 28-06-2026

ফ্রান্সের পূর্বাঞ্চলীয় তোম্বলেইন শহরের কাছে বেসামরিক একটি বিমান বিধ্বস্ত হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। এই দুর্ঘটনায় বিমানের অন্তত ১১ যাত্রী নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকালের দিকে বিমান বিধ্বস্তের এই ঘটনা ঘটেছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলের তোম্বলেইন শহরের বিমানবন্দরের কাছে বেসামরিক বিমান বিধ্বস্তে অন্তত ১৩ আরোহীর প্রাণহানি ঘটেছে। স্থানীয় পুলিশ বলেছে, বিমান বিধ্বস্তের খবর পাওয়ার পর উদ্ধারকারী বিভিন্ন সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে।

বিমান দুর্ঘটনার পর তোম্বলেইন বিমানবন্দরের আশপাশের এলাকা কঠোরভাবে এড়িয়ে চলতে বেসামরিক নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয় পুলিশ।
স্থানীয় একাধিক গণমাধ্যম বলছে, বিমানটি আকাশ থেকে প্যারাসুট নিয়ে লাফিয়ে পড়তে যাওয়া একদল মানুষকে বহন করছিল। তবে বিমানটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে।

তবে কী কারণে বিমান বিধ্বস্তের এই ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি বলে জানিয়েছে তোম্বলেইন পুলিশ। এই ঘটনার বিস্তারিত জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

সূত্র: এএফপি, রয়টার্স।



  
  সর্বশেষ
ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি
আরও কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের
মুক্তিযুদ্ধ ও জুলাইকে একভাবে দেখার সুযোগ নেই : সংসদে ত্রাণমন্ত্রী
তুরাগ থেকে মরদেহ উদ্ধারের প্রচারিত তথ্য বিভ্রান্তিকর

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com