Thursday 9th of July 2026
|
|
|
Headlines : * Bangladesh economy shows resilience despite moderating growth: ADB   * US, Iran trade new strikes in fight over Hormuz strait   * Oil surges, stocks slide as Trump says Iran ceasefire over   * SC upholds HC verdict; restores caretaker govt system, referendum   * 7 killed in Bandarban, Cox’s Bazar landslides   * রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা   * কক্সবাজারে প্রস্তুত ৬৪৮ আশ্রয়কেন্দ্র, চালু কন্ট্রোল রুম   * বিশ্ববাজারে ফের বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম   * কক্সবাজার ও বান্দরবানে পাহাড়ধসে ৭ জনের মৃত্যু   * সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা  

   বাংলা সংবাদ
অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন
  Date : 09-07-2026

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে ঘিরে নতুন করে শুরু হয়েছে দ্বিতীয় বিয়ের গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সিঙ্গাপুরে নাকি গোপনে বিয়ে করেছেন এই অভিনেত্রী। তবে এ বিষয়ে এখন পর্যন্ত অপু বিশ্বাস নিজে কোনো বক্তব্য দেননি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা। তিনি জানান, অপু বিশ্বাসের বিয়ের খবর তিনিও সামাজিক যোগাযোগমাধ্যমেই দেখেছেন। তবে খবরটি সত্য কি না, সে বিষয়ে তার কাছে কোনো নিশ্চিত তথ্য নেই।

গৌতম সাহা বলেন, খবরটি সত্য হলে তিনি অপু বিশ্বাসকে শুভেচ্ছা জানাবেন। আর যদি এটি শুধুই গুঞ্জন হয়, তাতেও অবাক হওয়ার কিছু নেই। তার ভাষায়, অপু বিশ্বাস নিজের যোগ্যতা ও আত্মবিশ্বাসে জীবনকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার সক্ষমতা রাখেন।

সাক্ষাৎকারে গৌতম সাহা আরও বলেন, শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপু বিশ্বাস মানসিকভাবে কঠিন সময় পার করেছিলেন। সেই সময় তিনি তার পাশে ছিলেন, নিয়মিত কথা বলে সাহস জুগিয়েছেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে উৎসাহ দিয়েছেন।

তবে একপর্যায়ে তৃতীয় একজনের হস্তক্ষেপে তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয় বলেও দাবি করেন তিনি। যদিও সেই ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি। বর্তমানে অপু বিশ্বাসের সঙ্গে তার আগের মতো যোগাযোগ নেই বলেও জানান গৌতম সাহা।

এদিকে অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিনেত্রীর কোরিওগ্রাফার মাহফুজ কাদরী।

তিনি বলেন, ‘গৌতম সাহা অনেক বছর ধরেই অপু বিশ্বাসের সঙ্গে কাজ করছেন না। এমন একটি বিষয়ে মন্তব্য না করাই তার জন্য ভালো হতো। কারণ, তিনি অপু বিশ্বাসের বর্তমান ব্যক্তিগত জীবন সম্পর্কে অবগত নন।’

মাহফুজ কাদরী আরও বলেন, কাজের প্রয়োজনে অপু বিশ্বাসকে প্রায়ই দেশের বাইরে যেতে হয়। ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে কোথাও ভ্রমণে গেলে সেটিও শাকিব খান ও তার পরিবারের জানা থাকে।

তার ভাষায়, ‘অপু বিশ্বাস এখন পুরোপুরি ছেলে জয় এবং নিজের ক্যারিয়ার নিয়েই ব্যস্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে যে দ্বিতীয় বিয়ের গুঞ্জন ছড়িয়েছে, তার কোনো সত্যতা নেই। এমন কোনো সিদ্ধান্ত নিলে অপু বিশ্বাস নিজেই সবার সঙ্গে বিষয়টি ভাগ করে নেবেন।’

এদিকে, দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে এখনও পর্যন্ত অপু বিশ্বাসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি আপাতত গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।



  
  সর্বশেষ
Iran to bury Khamenei in hometown as US ramps up strikes
Latest strikes hit 90 military targets in Iran: US military
Bangladesh economy shows resilience despite moderating growth: ADB
US, Iran trade new strikes in fight over Hormuz strait

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com