Tuesday 14th of July 2026
|
|
|
Headlines : * কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলারডুবি, ৫ জেলের মৃত্যু   * বিস্তীর্ণ জঙ্গলে সেনা মহড়া ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী, দিলেন নির্দেশনা   * ১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি   * সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে: প্রধানমন্ত্রী   * PM holds meeting on waste-to-energy projects for Dhaka City   * ভারী বৃষ্টিতে কয়েক অঞ্চলে বন্যার শঙ্কা   * সাতক্ষীরার সীমান্তে বিজিবির গুলি, পালালো দুই ভারতীয়   * ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪   * সরকার পারছে না, এখন দোষ দিয়ে লাভ নেই : বন্যা প্রসঙ্গে নাহিদ ইসলাম   * শেষ আষাঢ়ের বৃষ্টিতে ঢাকার সড়ক-অলিগলিতে জলাবদ্ধতা  

   বাংলা সংবাদ
দেশকে বড় সংকটের দিকে ঠেলে দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার
  Date : 13-07-2026

জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি দেশকে বড় রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, বিএনপি ১২ কোটি মানুষের গণভোটের রায় মানছে না। তারা মুখে জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও বাস্তবে তা করতে চায় না।

সোমবার বিকেলে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে ১১ দলীয় ঐক্য আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ দিয়ে গুরুত্বহীন বিষয় বাস্তবায়নের কথা বলছে সরকার। অথচ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনগণ দুটি ভোট দিয়েছে। একটি গণভোট, অন্যটি সংসদ নির্বাচনের ভোট। গণভোটের রায় বাস্তবায়ন না হলে বিরোধী দলগুলো কোনোভাবেই ছাড় দেবে না।

এ সময় সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সময় থাকতে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করুন। তালবাহানা কিংবা ফ্যাসিবাদী কায়দায় কিছু করার চেষ্টা করবেন না। এর পরিণতি ভয়াবহ হবে।

তিনি আরও বলেন, সংসদে সংসদ নেতা উপস্থিত থাকলেও তার পক্ষে অন্য সংসদ সদস্য বক্তব্য দেন, এমন নজির পৃথিবীর কোথাও নেই। এতে জাতির কাছে ভুল বার্তা যাচ্ছে। ৭০ শতাংশ মানুষ গণভোটে রায় দিলেও সরকার তা মানছে না। জুলাই সনদের সাংবিধানিক পরিবর্তনসংক্রান্ত ৩৭টি বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছেছিলাম। ঐকমত্য কমিশনে মত দেওয়ার পর এখন সেই বিষয়গুলো থেকেও সরকার সরে আসছে। এটি জাতির সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়।

সেমিনারে আরও বক্তব্য দেন এবি পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, জনগণের সঙ্গে করা ওয়াদা ভঙ্গ করা হয়েছে। গণভোটের মাধ্যমে জনগণকে সবচেয়ে বড় ধোঁকা দেওয়া হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন করা হচ্ছে না। এমনকি নিজেদের ঘোষিত ৩১ দফাও এখন আর মানছে না বিএনপি।

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ২০২৬ সালের মতো ভয়াবহ বন্যা যেন ২০২৭ সালে না ঘটে, সে জন্য এখন থেকেই পরিকল্পনা নিতে হবে। বিরোধী দল, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আবহাওয়া অধিদপ্তর, যোগাযোগ মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়সহ সব অংশীজনকে নিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রতি বছর পাহাড়ি ঢলে শত শত মানুষ প্রাণ হারালেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি মাওলানা আবদুল হান্নানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, সাবেক জেলা আমির একেএম শামছুদ্দীন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দীন মানিক, এবি পার্টির ফেনী জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ, সদস্যসচিব অধ্যাপক ফজলুল হক এবং এনসিপির ফেনী জেলা সদস্যসচিব শাহ ওয়ালী উল্লাহ মানিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।



  
  সর্বশেষ
দেশকে বড় সংকটের দিকে ঠেলে দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার
বিরূপ আবহাওয়াতেও চলবে এইচএসসি পরীক্ষা
কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলারডুবি, ৫ জেলের মৃত্যু
FIFA`s Stained Legacy: How Will It Erase the Shame of 2026?

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com