Tuesday 14th of July 2026
|
|
|
Headlines : * আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে উদ্যোক্তাদের পাশে থাকব: প্রধানমন্ত্রী   * PM urges youth to become entrepreneurs braving challenges   * এক মাসের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম   * প্রথমবার স্টার্টআপ ব্যর্থ হলে ও সম্ভাবনা থাকলে পরবর্তীতে অর্থ সহায়তা দেয়া হবে   * শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ   * কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলারডুবি, ৫ জেলের মৃত্যু   * বিস্তীর্ণ জঙ্গলে সেনা মহড়া ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী, দিলেন নির্দেশনা   * ১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি   * সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে: প্রধানমন্ত্রী   * PM holds meeting on waste-to-energy projects for Dhaka City  

   বাংলা সংবাদ
‘প্রতিদিন তিন হাজার টন বর্জ্য থেকে হবে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন’
  Date : 14-07-2026

প্রতিদিন ঢাকা শহরের প্রায় তিন হাজার টন বর্জ্য ব্যবহার করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি জানান, ২০২৮ সালের আগস্টের মধ্যে প্রকল্পটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে বলে আশা করা হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে আগামী ২৫ বছর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আমিনবাজার ও দক্ষিণ সিটির মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের দুটি প্রকল্প নিয়ে বৈঠক করেছেন। রোববার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বলা হয় চীনের সিএমইসি গ্রুপ আমিনবাজারে একটি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণে বিনিয়োগ করবে।

তিনি বলেন, নগরের পরিচ্ছন্নতা কার্যক্রমকে আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে ক্লিন কেয়ার নামে একটি ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম মঙ্গলবার নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই অ্যাপের উদ্বোধন করেন।

এই অ্যাপের মাধ্যমে নগরবাসী পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সরাসরি অভিযোগ জানাতে পারবে।

অন্যদিকে আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত মহাসড়কের দুই পাশ দীর্ঘদিন ধরে বর্জ্য ও অব্যবস্থাপনার কারণে অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তার নির্দেশে ঢাকা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ওই এলাকায় বর্জ্য অপসারণ, পরিবেশ পরিচ্ছন্নকরণ এবং মহাসড়কের দুই পাশে নিমগাছের চারা রোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা জাহেদ উর রহমান।



  
  সর্বশেষ
কক্সবাজারে নামছে বন্যার পানি, ক্ষতিগ্রস্ত ২ লাখ ৩৩ হাজার মানুষ
আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে উদ্যোক্তাদের পাশে থাকব: প্রধানমন্ত্রী
এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন
‘প্রতিদিন তিন হাজার টন বর্জ্য থেকে হবে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন’

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com