Friday 17th of July 2026
|
|
|
Headlines : * চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত   * US to further restrict travel from DR Congo over Ebola   * ইরান ‘ভালো আচরণ’ না করলে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের   * বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা   * জুলাইয়ের ১৪ দিনেই দেশে এলো ১৫৪ কোটি ডলার রেমিট্যান্স   * পাবনায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২   * Ukraine PM resigns as Zelensky reshuffles government   * মার্কিন আগ্রাসনে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান   * বংশালে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০   * আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে উদ্যোক্তাদের পাশে থাকব: প্রধানমন্ত্রী  

   বাংলা সংবাদ
আর্জেন্টিনার ম্যাচ চলাকালে হঠাৎ তরুণকে ছুরিকাঘাত
  Date : 16-07-2026

চট্টগ্রামে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের খেলা দেখার সময় জনসমাগমের মধ্যে এক তরুণকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে পাঁচলাইশ থানার দুই নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মো. আসাদুল হক (২১) বাঁশখালীর ছনুয়া এলাকার শিকদার বাড়ির ইয়াছিন আলীর ছেলে। বর্তমানে তিনি নগরীর হামজারবাগ এলাকার সরওয়ারের বাড়িতে থাকেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানান, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের খেলা চলাকালে জনসমাগমের মধ্যে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত আসাদুল হককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে রাত ২টা ২৯ মিনিটে চমেক হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

তিনি আরও জানান, আহত আসাদুল হক বর্তমানে আশঙ্কামুক্ত। তবে কি কারণে ছুরিকাঘাত করা হয়েছে সেটা তিনি ও তার বন্ধুরা জানেন না।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।



  
  সর্বশেষ
Nine Cuban canoeists defect to Canada
US hits Iran infrastructure in tit-for-tat strikes
`Blessed town` on Venezuelan coast escapes quake damage
লবণ কারখানায় অগ্নিদগ্ধ শ্রমিকের মৃত্যু

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com