Friday 17th of July 2026
|
|
|
Headlines : * চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত   * US to further restrict travel from DR Congo over Ebola   * ইরান ‘ভালো আচরণ’ না করলে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের   * বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা   * জুলাইয়ের ১৪ দিনেই দেশে এলো ১৫৪ কোটি ডলার রেমিট্যান্স   * পাবনায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২   * Ukraine PM resigns as Zelensky reshuffles government   * মার্কিন আগ্রাসনে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান   * বংশালে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০   * আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে উদ্যোক্তাদের পাশে থাকব: প্রধানমন্ত্রী  

   বাংলা সংবাদ
মা হচ্ছেন সোহিনী সরকার
  Date : 16-07-2026

ঠিক দুই বছর আগে বিয়ে করেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী সোহিনী সরকার। সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বেঁধেছেন ঘর। সেই ঘরে এবার নতুন অতিথি আসতে চলেছে। হ্যাঁ, মা-বাবা হচ্ছেন তারা। বুধবার নিজেরাই সুখবরটি সামনে এনেছেন।

গুঞ্জনটা অবশ্য কদিন ধরে শোনা যাচ্ছিল টালিগঞ্জে। এবার তারাই পরিষ্কার করলেন। তিনটি যৌথ ছবি পোস্ট করেছেন তারা। তাতে দেখা গেল, সাদা রঙের কুর্তি, খোলা চুলে গোঁজা লাল রঙের ফুল; এই বেশে সোহিনী। ছবিতে তার স্পষ্ট বেবিবাম্প। অন্য দিকে, শোভনের পরনে আকাশি রঙের পাঞ্জাবি।

আদুরে ছবিগুলোর সঙ্গে তারকা দম্পতি লিখেছেন, ‘আমরা দুই থেকে তিনের পথে।’ ওই পোস্টে তাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন ভক্ত, সতীর্থ ও শুভাকাঙ্ক্ষীরা। অভিনেত্রী অলিভিয়া সরকার লিখেছেন, ‘আমি আনন্দে চিৎকার করছি। তোমাদের দুজনকেই অনেক ভালোবাসা।’ সুস্মিতা চট্টোপাধ্যায় লিখেছেন, ‘অনেক ভালবাসা, দিদি।’ এছাড়া মিমি চক্রবর্তী, শ্রীময়ী চট্টরাজ, ঋদ্ধিমা ঘোষ, অনিন্দিতা রায়চৌধুরীরাও শুভেচ্ছা জানিয়েছেন তাদের।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ জুলাই বিয়ে করেছিলেন সোহিনী ও শোভন। বিয়ে নিয়ে গোপনীয়তাও যথেষ্ট বজায় রেখেছিলেন তারা। ঘরোয়া আবহে বিয়ে সেরেছিলেন দম্পতি।

এ বছরের জুনে সোহিনী ও শোভনের কোলে সন্তান আসার খবর ছড়িয়ে পড়েছিল। তখন অবশ্য তারা নীরব ছিলেন। পশ্চিমবঙ্গের গণমাধ্যমের খবর, এ বছরেই ভূমিষ্ঠ হবে তাদের সন্তান।

সম্প্রতি, সোহিনীকে দেখা গেছে ‘ফেরা’ ছবিতে। মাতৃত্বের কারণে আপাতত অভিনয় থেকে দূরে আছেন তিনি। নতুন ছবিও হাতে নিচ্ছেন না।



  
  সর্বশেষ
Nine Cuban canoeists defect to Canada
US hits Iran infrastructure in tit-for-tat strikes
`Blessed town` on Venezuelan coast escapes quake damage
লবণ কারখানায় অগ্নিদগ্ধ শ্রমিকের মৃত্যু

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com