Sunday 26th of July 2026
|
|
|
Headlines : * ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ   * US unveils new tariffs on 60 partners as Trump rebuilds trade agenda   * Six candidates to lead UN take stage for televised debate   * বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ   * সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা   * জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে   * দিল্লিতে বিক্ষোভস্থলে বাড়ছে ভিড়, ফের বন্ধ করা হলো ১৬ মেট্রো স্টেশন   * Nearly 3,000-year-old human remains unearthed in El Salvador   * ইরান যুদ্ধে ৩৭.৫ বিলিয়ন ডলার ব্যয়ের দাবি, সিনেটে চাপে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী   * ADR can cut pending cases to around 2 million within next year: Asaduzzaman  

   বাংলা সংবাদ
সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা
  Date : 23-07-2026

টানা বৃষ্টি ও ভারতের আসাম থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে সিলেট অঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে কয়েকটি পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। কোথাও কোথাও পানি বিপৎসীমা অতিক্রম করায় সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা দেখা দিয়েছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সিলেট পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৯ সেন্টিমিটার পানি বাড়লেও তা এখনো বিপৎসীমার নিচে রয়েছে। কুশিয়ারা নদীর পানি অমলশীদ পয়েন্টে বিপৎসীমা স্পর্শ করেছে এবং ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে শেওলা ও শেরপুর পয়েন্টে পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে। এছাড়া সারিগোয়াইন, পিয়াইন, লোভা ও ধলাই নদীর পানিও বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ, দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সিলেট জেলার ১৩টি উপজেলায় ৫৭৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এছাড়া ১০ হাজার ৩১৯ প্যাকেট শুকনা খাবার, ১ হাজার ২৫০ প্যাকেট শিশুখাদ্য, ৪৮ বান্ডিল ঢেউটিন, ১৭৫ মেট্রিক টন জিআর চাল এবং ১০ লাখ টাকা নগদ বরাদ্দ মজুদ রয়েছে। ইতোমধ্যে ৪১০ প্যাকেট শুকনা খাবার ও ১৫০ প্যাকেট শিশুখাদ্য বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত জেলায় বন্যাজনিত উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কোথাও পাহাড়ধস বা ভূমিধসের ঘটনাও ঘটেনি। অতিবৃষ্টি বা পাহাড়ধসে হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলার ১৩টি উপজেলায় ১০৫টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ২ লাখ ৯৫ হাজার ৬০০ প্যাকেট খাবার স্যালাইন, ১ লাখ ৪২ হাজার ২০০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ১০ হাজার ২১৫ প্যাকেট কলেরা স্যালাইন, ১৭৬ ভায়াল অ্যান্টি-স্নেক ভেনমসহ প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী মজুদ রাখা হয়েছে। জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে কর্মস্থলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, টানা বৃষ্টি এবং ভারতের আসামের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সুরমা ও কুশিয়ারা নদীর পানি দ্রুত বাড়ছে। কোনো কোনো পয়েন্টে পানি সাময়িকভাবে বিপৎসীমা অতিক্রম করতে পারে। তবে স্থানীয় বৃষ্টির তুলনায় উজানের ঢলই পানি বৃদ্ধির প্রধান কারণ। আসামের বন্যার পানি বরাক নদী হয়ে সুরমা ও কুশিয়ারা দিয়ে মেঘনা হয়ে বঙ্গোপসাগরের দিকে দ্রুত নেমে যাচ্ছে।

তিনি আরও বলেন, পানি সাময়িকভাবে বিপৎসীমার কাছাকাছি বা কিছুটা ওপরে গেলেও এটি দীর্ঘস্থায়ী বন্যায় রূপ নেবে না। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পানি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মেঘালয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কোনো পূর্বাভাসও নেই। তাই নিম্নাঞ্চলের মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম বলেন, সিলেটে এখনো পূর্ণাঙ্গ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে টানা বৃষ্টির কারণে যেকোনো সময় বন্যার ঝুঁকি রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। ১০৫টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে। বন্যাপ্রবণ এলাকার কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত সরঞ্জাম ও জনবল পাঠানো হবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 65        
  
  সর্বশেষ
কেন জামায়াতের সঙ্গ ছাড়ল খেলাফত মজলিস?
ভারতে আন্দোলনকারী তরুণদের অভিনন্দন জানাই: নাহিদ ইসলাম
সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী
রংপুর জেলার নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com