Friday 7th of August 2026
|
|
|
Headlines : * Trump-class battleship fleet could cost $275 bn to build   * তিন বিভাগে বন্যার শঙ্কা   * ‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে’   * পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস   * জুলাই জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   * বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম   * গুমে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ   * PM to visit three flood-hit upazilas in Chattogram on August 9   * যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, পুড়ে ছাই শত শত বাড়িঘর   * বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রধানমন্ত্রী  

   বাংলা সংবাদ
জুলাই স্মৃতি জাদুঘর আজ থেকে সবার জন্য উন্মুক্ত, টিকিট ৫০ টাকা
  Date : 06-08-2026

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। জাদুঘর পরিদর্শনে আগ্রহীদের অনলাইনে আবেদন করে টিকিট সংগ্রহ করতে হবে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।

গতকাল বুধবার (৫ আগস্ট) জাদুঘরটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের দিন জাদুঘরটি শুধু আমন্ত্রিত অতিথি ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত রাখা হয়।

তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান এবং সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীরা অনলাইনে আবেদন করে নির্ধারিত সময়ের টিকিট সংগ্রহের মাধ্যমে জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন।

জাদুঘরটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। প্রতিদিন নির্দিষ্টসংখ্যক দর্শনার্থীর জন্য সময়ভিত্তিক স্লট বরাদ্দ থাকবে। অনলাইনে যে সময়ের স্লট বরাদ্দ হবে, দর্শনার্থীদের সেই নির্ধারিত সময়েই জাদুঘরে প্রবেশ করতে হবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 34        
  
  সর্বশেষ
Convicted Fugitive on a Political Stage: Delhi’s Mindset and Dhaka’s Indignation
Trump-class battleship fleet could cost $275 bn to build
Communication with Mojtaba `very difficult at moment`: Iran president
Climate change made Canadian wildfires twice as likely: study

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com