Friday 7th of August 2026
|
|
|
Headlines : * Trump-class battleship fleet could cost $275 bn to build   * তিন বিভাগে বন্যার শঙ্কা   * ‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে’   * পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস   * জুলাই জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   * বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম   * গুমে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ   * PM to visit three flood-hit upazilas in Chattogram on August 9   * যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, পুড়ে ছাই শত শত বাড়িঘর   * বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রধানমন্ত্রী  

   বাংলা সংবাদ
সম্পত্তি বিক্রি করলেন মাধুরী দীক্ষিত
  Date : 06-08-2026

সিনেমার রুপালি পর্দার পাশাপাশি আবাসন ব্যবসায় বড় অঙ্কের মুনাফা তোলার খেলায় এখন বুঁদ বলিউড তারকারা। সেই তালিকার নাম লেখালেন বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিত। সম্প্রতি মুম্বাইয়ের অভিজাত এলাকা আন্ধেরি পশ্চিমে নিজের প্রায় ১৮ বছর আগে কেনা একটি বাণিজ্যিক সম্পত্তি মোটা অঙ্কের লাভে বিক্রি করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।

চলতি বছরের জুন মাসে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় মাধুরী দীক্ষিত অভিনীত সিনেমা ‘মা বহেন’। সমালোচক মহলে ছবিটি প্রশংসিত হলেও বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। অভিনেত্রীর পরবর্তী নতুন কাজের খবর নিয়েও রয়েছে কিছুটা ধোঁয়াশা। তবে বিনোদন জগতের এই নীরবতার মাঝেই রিয়েল এস্টেট বাজারে বড়সড় এক মাস্টারস্ট্রোক দিলেন তিনি।

রিয়েল এস্টেট অ্যানালিটিক্স সংস্থা ‘সিআরই ম্যাট্রিক্স’ -এর তথ্য অনুযায়ী, প্রায় ১৮ বছর আগে মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরিতে ৫২.৫ লাখ রুপির ১ হাজার ৫৯৪.২৪ বর্গফুটের একটি অফিস কিনেছিলেন মাধুরী। সুবিশাল সেই অফিসের সঙ্গে রয়েছে তিনটি গাড়ি পার্কিংয়ের সুবিধাও। এতদিন পর সেই সম্পত্তিটি কয়েক গুণ বেশি দামে কিনে নিয়েছে ‘ফ্রেমস প্রোডাকশন কোম্পানি প্রাইভেট লিমিটেড’ ।

ভারতীয় গণমাধ্যম ‘দ্য হিন্দুস্তান টাইমস’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই সম্পত্তি হাতবদলের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ৩০ লাখ রুপির স্ট্যাম্প ডিউটি পরিশোধ করা হয়েছে। অবশ্য রিয়েল এস্টেট খাতে মাধুরী দীক্ষিত ও তার স্বামী ডক্টর শ্রীরাম নেনের বিনিয়োগের খবর নতুন নয়। এর আগেও লিজে সম্পত্তি দেওয়া কিংবা যৌথ মালিকানার সম্পত্তি বিক্রি করে মুনাফা তুলেছেন এই তারকা দম্পতি।

চলতি বছরের মার্চ মাসে মুম্বাইয়ের লোয়ার প্যারেলের ‘ওয়ান লোধা প্যালেস’-এ ৭৩১ বর্গফুটের একটি অফিস পাঁচ বছরের জন্য লিজ নেন মাধুরী। এছাড়া এর আগে ২০২৫ সালের ডিসেম্বর মাসে জুহু এলাকায় তাদের মালিকানাধীন একটি ফ্ল্যাট ৩.৯ কোটি রুপিতে বিক্রি করেন তারা।



সংবাদটি পড়া হয়েছে মোট : 35        
  
  সর্বশেষ
Convicted Fugitive on a Political Stage: Delhi’s Mindset and Dhaka’s Indignation
Trump-class battleship fleet could cost $275 bn to build
Communication with Mojtaba `very difficult at moment`: Iran president
Climate change made Canadian wildfires twice as likely: study

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com