Friday 7th of August 2026
|
|
|
Headlines : * সিলেটে দুই বাসের সংঘর্ষে ৮ জন নিহত   * বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬   * জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব সীমিতের বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প   * Trump-class battleship fleet could cost $275 bn to build   * তিন বিভাগে বন্যার শঙ্কা   * ‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে’   * পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস   * জুলাই জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   * বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম   * গুমে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ  

   বাংলা সংবাদ
আইনি বিপাকে সালমান
  Date : 06-08-2026

প্রতারণার মামলায় বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন বলিউড তারকা সালমান খান ও তার বোন আলভিরা খান অগ্নিহোত্রি। ২০২১ সালে দায়ের হওয়া ৩ কোটি রুপির প্রতারণার একটি মামলায় তাদের জবাব চেয়ে নোটিশ পাঠিয়েছেন চণ্ডীগড়ের একটি জেলা আদালত। আগামী ৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে সালমান, আলভিরা ও ‘বিইং হিউম্যান’ ব্র্যান্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজেদের বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত চণ্ডীগড়ের মণিমাজরা এলাকার ব্যবসায়ী অরুণ গুপ্তের এক অভিযোগকে কেন্দ্র করে। তিনি সলমন খানের সংস্থাসংলগ্ন ‘বিইং হিউম্যান জুয়েলারি’র একটি ফ্র্যাঞ্চাইজি নিয়েছিলেন। অরুণ গুপ্তের দাবি, শোরুম নেওয়ার সময় সংস্থার পক্ষ থেকে বিশাল প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তাকে বলা হয়েছিল, সলমন খান নিজে তাদের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ এই শোরুমটির প্রচার করবেন এবং চণ্ডীগড়ে এসে ব্যক্তিগতভাবে শোরুমের উদ্বোধন করবেন। পাশাপাশি, পণ্য সরবরাহ ও বিক্রিতে সংস্থা থেকে পূর্ণ সহায়তার নিশ্চয়তাও দেওয়া হয়।

এসব প্রতিশ্রুতির ওপর ভরসা করে ৩ কোটি রুপি বিনিয়োগের মাধ্যমে শোরুম চালু করেছিলেন অরুণ গুপ্ত। তবে তার অভিযোগ, শোরুম খোলার পর থেকেই প্রতিশ্রুতির খেলাপ শুরু হয়। ২০১৮ সালের নভেম্বরে উদ্বোধনের দিন সলমন খানের বদলে পাঠানো হয় তার শ্যালক আয়ুশ শর্মাকে। পরবর্তীতে ২০২০ সালে পণ্য সরবরাহের মূল গুদামটি কোম্পানি হুট করে বন্ধ করে দেয়। ফলে শোরুমে নতুন পণ্যের সরবরাহ আটকে যায় এবং পুরো ব্যবসায় বড় ধরনের ধস নামে।

প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ২০২১ সালে চণ্ডীগড় পুলিশের দ্বারস্থ হন অরুণ গুপ্ত। সে সময় পুলিশ সলমন খান, আলভিরা খানসহ সংস্থার ৮ থেকে ১০ জন কর্মকর্তার বিরুদ্ধে সমন জারি করেছিল। তবে দীর্ঘ সময় পার হলেও কোনো সমাধান বা আর্থিক ক্ষতিপূরণ পাননি বলে জানান এই ব্যবসায়ী। বাধ্য হয়ে পরবর্তীতে তিনি আদালতের দ্বারস্থ হন।

মামলার প্রাথমিক শুনানিতে আদালত জানায়, কোনো পক্ষের বিরুদ্ধে আইনি সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের বক্তব্য জানা বাধ্যতামূলক। সে কারণেই বিচারক সালমান খান, তার বোন আলভিরা ও ‘বিইং হিউম্যান’ ব্র্যান্ডের সঙ্গে যুক্ত অভিযুক্তদের আগামী ৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে সশরীরে বা আইনজীবীর মাধ্যমে নিজেদের লিখিত জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 11        
  
  সর্বশেষ
সিলেটে দুই বাসের সংঘর্ষে ৮ জন নিহত
নরসিংদীতে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
হাশরের ময়দানের ৫ প্রশ্ন
আইনি বিপাকে সালমান

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com