Sunday 9th of August 2026
|
|
|
Headlines : * Fascism beneficiaries not sitting idle, actively working to destabilise energy sector: PM   * শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী   * ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক   * Houthi attacks kill 10 in Yemen as rebels target oil-rich Marib   * সিলেটে দুই বাসের সংঘর্ষে ৮ জন নিহত   * বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬   * জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব সীমিতের বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প   * Trump-class battleship fleet could cost $275 bn to build   * তিন বিভাগে বন্যার শঙ্কা   * ‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে’  

   বাংলা সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
  Date : 08-08-2026

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জনের অধিক আহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত থেমে থেমে উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদে নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা বিষয় নিয়ে টিয়ারা গ্রামের বাসিন্দা শিশু মিয়ার সাথে একই গ্রামের আবুল হোসেন মিয়ার বিরোধ চলছে। এ নিয়ে একাধিকবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল শুক্রবার বিকেলে বিটঘর বাজার থেকে টিয়ারা গ্রামে ফেরার পথে আবুল হোসেনের তিন সমর্থককে আটকে মারপিট করে শিশু মিয়ার লোকজন।

এর জের ধরে আজ সকালে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জনের অধিক আহত হন। এছাড়া সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের বেশ কয়েকটি ঘরবাড়িরতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে পুলিশ গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. রকীব উর রাজা জানান, পুলিশ সংর্ঘষ নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে পরবর্তী সংঘর্ষ এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 35        
  
  সর্বশেষ
Etna ash suspends arrivals at Italy`s Catania airport
Patuakhali fisherman nets 2,200 hilsa in a single haul, earns Tk 48 lakh
Home Minister calls for maintaining national unity against fascism
PM hands over appointment letters to 10 July victims’ family members

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com