Monday 7th of September 2026
|
|
|
Headlines : * গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নারীসহ নিহত ৩   * রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর   * রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা   * লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী   * ৩ কোটি টাকার জমি দেড় কোটিতে রেজিস্ট্রি, দুদকের অভিযান   * ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ   * PM to champion `Bangladesh First` agenda at UNGA: Shama   * PM to carry `New Bangladesh` message to UNGA: Humaiun   * সোশ্যাল মিডিয়া-ইন্টারনেট গেমে আসক্তি মাদকের মতোই ক্ষতিকর   * ভূমি প্রশাসনে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি  

   বাংলা সংবাদ
কোকোর জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে স্বেচ্ছাসেবক দলের দোয়া
  Date : 13-08-2026

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে দোয়া ও মোনাজাত করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবরের পাশে এ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক ও প্রতিমন্ত্রী রাজিব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া ও মোনাজাতে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ প্রয়াত নেতাকর্মীদের জন্যও দোয়া করা হয়।

এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চান। অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 136        
  
  সর্বশেষ
Sylhet: Younger brother allegedly hacked to death by assailants seeking elder brother
Call to Deepen China-Russia Cooperation for Development in Northeast Asia
China Offers Satellite Data and Weather Support to Help Nepal Respond to Disasters
PLA Deploys 726 Officers and Soldiers After Landslide in Xizang

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com