Friday 21st of August 2026
|
|
|
Headlines : * রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান   * বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে: তথ্যমন্ত্রী   * চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা   * ধানমন্ডি ৩২-এ হামলা: ইউনূস-হাসনাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন   * ইরানের সঙ্গে আমিরাতের সব ধরনের বাণিজ্য স্থগিত   * ৩ জেলার ডিসি প্রত্যাহার   * বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো   * কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু   * অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী   * মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী  

   বাংলা সংবাদ
চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা
  Date : 20-08-2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি।

বুধবার (১৯ আগস্ট) চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এ ঘোষণা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।

সমাবেশে বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা করে সলিম উল্লাহ সেলিম বলেন, নতুন একটি দল হয়েছে এনসিপি। এটি একটি বেয়াদবের দল। আর এই দলের মধ্যে নাসীরুদ্দীন পাটওয়ারী আরেকজন বেয়াদব। ইনশাআল্লাহ, এবার নাসীরুদ্দীন পাটওয়ারী চাঁদপুরে এলে আমরা তাকে জিজ্ঞাসা করবো। আমরা চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলাম।

তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনে মতপার্থক্য থাকাটা স্বাভাবিক। একটি দল বা রাজনৈতিক নেতার কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করাও গণতান্ত্রিক চর্চার অংশ। তবে বিরোধী দলের সমালোচনা করতে গিয়ে রাজনৈতিক শালীনতা ও সৌজন্য বজায় রাখা প্রয়োজন। ব্যক্তিগত আক্রমণ কিংবা অশালীন বক্তব্য পরিহার করে গঠনমূলক রাজনৈতিক সমালোচনার মাধ্যমে রাজনৈতিক পরিবেশকে আরও সহনশীল করার আহ্বান জানান তিনি।

বিএনপি নেতার এ ঘোষণাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বাসিন্দা হওয়ায় জেলার রাজনীতিতে তার বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময়ে প্রতিক্রিয়া দেখা গেছে।

এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে চাঁদপুরের শাহরাস্তিতেও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন। এবার জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতার বক্তব্যে পুরো চাঁদপুর জেলায় তাঁকে অবাঞ্ছিত ঘোষণার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

 



সংবাদটি পড়া হয়েছে মোট : 47        
  
  সর্বশেষ
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল
২২ আগস্ট থেকে কলেরার টিকা, লক্ষ্য ৫১ লাখ ৭৫ হাজার মানুষ
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা
সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com