Sunday 30th of August 2026
|
|
|
Headlines : * নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০   * লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী   * সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া   * কাপ্তাই হ্রদের পানি দ্রুত বাড়ছে, ৩ ফুট খোলা হয়েছে ১৬ জলকপাট   * স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি   * Maersk Line keen to invest directly in Bangladesh`s shipbuilding industry   * PM asks for shifting terminals, markets to ease traffic   * হত্যার হুমকিতে আড়ালে ব্যারন ট্রাম্প, বের হন না ঘরের বাইরে   * বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় আবারও ৬৮তম চট্টগ্রাম   * অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর  

   বাংলা সংবাদ
সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া
  Date : 30-08-2026

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সেপ্টেম্বর থেকে ৬ মাসের মধ্যে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া। এর মধ্যে ১০ হাজার নেবে বিনামূল্যে। এছাড়া বিভিন্ন খাতে বাংলাদেশে ২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মালয়েশিয়া।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে রাষ্ট্রদূতের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, পলিমার মডিফাইড বিটুমিন বা রাবারাইজড বিটুমিন ব্যবহারের বিষয়ে তাঁরা আমাদের কারিগরি সহযোগিতা দেবেন। এটি সাধারণত রাস্তার পিচ ঢালাইয়ের (কার্পেটিং) কাজে ব্যবহৃত হয়। মালয়েশিয়ায় প্রচুর বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও কার্পেটিং করা রাস্তা সহজে নষ্ট হয় না; কারণ তারা বিটুমিনের সঙ্গে রাবার ব্যবহার করে। এই প্রযুক্তি ব্যবহার করে ২০০৫ সালে বগুড়া সদরে আমরা দুই কিলোমিটার রাস্তায় পাইলটিং করেছিলাম, যা এখনো ভালো অবস্থায় রয়েছে। ওই সময় বর্তমান সচিব শহীদুল হাসান এলজিইডির প্রধান প্রকৌশলী ছিলেন।

তিনি বলেন, ইতোমধ্যে বাংলাদেশ সরকারও সিদ্ধান্ত নিয়েছে যে পর্যায়ক্রমে বৃষ্টির সিজনে যাতে রাস্তাগুলো নষ্ট হয়ে না যায় এই কারণে আমরা পর্যাক্রমে শুরু করব। যেহেতু প্রযুক্তিটা আমাদের কাছে এভেলেবল না। ২০% রাস্তা এখন থেকে আমরা যেন রাবারইজ বিটুমিন দিয়ে করতে পারি। তাহলে হবে কি ভিটমিনের সঙ্গে রাবারটা থাকলে মালয়েশিয়ার মডেলে বর্ষাকালে আমাদের রাস্তাগুলো সহজে নষ্ট হবে না।

মীর শাহ আলম আরও বলেন, ইভি ইলেকট্রিক ভকেলে তারা এখানে ইনভেস্ট এরপরে আমাদের সোলার প্যানেলে নবায়নযোগ্য বিদ্যুৎ, রেননিয়েবল এনার্জি, সেখানে তারা ইনভেস্ট করবে। হালাল ফুডে তারা এখানে ইনভেস্ট করবে এবং সব মিলিয়ে প্রায় ২ বিলিয়ন ডলারের মত ইনভেস্টমেন্ট করার ব্যাপারে একটা প্রস্তুতি চলছে।

তিনি বলেন, রাজধানীর প্রধান সড়কে এখন ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেওয়া হবে না। দ্রুত বিধিমালা হবে। ঢাকায় চলাচলের জন্য ২ এবং চার সিটে ই-রিকশা নিবন্ধনের আওতায় আসবে ৬ সিটের রিকশা নিবন্ধন পাবেনা বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, নীতিমালা আমাদের একদম শেষ পর্যায়ে এটা আমরা একটু ভ্যাটিং করব এখন আইন মন্ত্রণালয় যাবে ভ্যাটিং হয়ে আসার পরেই আমরা এক সপ্তাহের মধ্যেই বা পরের সপ্তাহে যত দ্রুত সম্ভব আমরা এটা দিয়ে দেব।



সংবাদটি পড়া হয়েছে মোট : 29        
  
  সর্বশেষ
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০
লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী
সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া
কাপ্তাই হ্রদের পানি দ্রুত বাড়ছে, ৩ ফুট খোলা হয়েছে ১৬ জলকপাট

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com