Sunday 20th of September 2026
|
|
|
Headlines : * স্কুল ফাঁকি দিয়ে গিয়েছিল ঘুরতে, নদীতে একে একে মিলল ৩ শিক্ষার্থীর লাশ   * Tarique Rahman set to address UNGA as third member of family   * Five Vehicles Set Ablaze in Mirpur, Postogola   * নিজেদের দলীয় স্বার্থ আদায়ে সরকারে গিয়েছে বিএনপি : নাহিদ ইসলাম   * বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ   * মিরপুরের পর এবার বাড্ডায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন   * খিলক্ষেতে শিশু নিখোঁজ, পরিবারকে অজ্ঞাত ব্যক্তির ফোন   * নয় দফা না মানলে ১ দফা দিতে বাধ্য হবো: জামায়াত আমির   * সৌদি-হুথি সংঘাতে জ্বালানি সংকট, বিশ্বজুড়ে বাড়ছে নিত্যপণ্যের দাম   * পাকিস্তানের মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭, আহত ৮০  

   বাংলা সংবাদ
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  Date : 06-09-2026

ঠাকুরগাঁও শহরই জন্ম, বেড়ে ওঠা, বিএনপির তৃণমূল কর্মী থেকে কেন্দ্রীয় মহাসচিব, পৌরসভা চেয়ারম্যান থেকে দেশের রাষ্ট্রপতি হওয়ার সব ইতিহাস। এই শহরই তাকে শেকড় থেকে শিখরে তুলেছে। জীবন, রাজনীতি ও পৃথিবী সম্পর্কে অগাধ জ্ঞান অর্জনের সাক্ষী এই শহর। রাষ্ট্রপতি হওয়ার পর সেই ঠাকুরগাঁও শহরে প্রথম সফরে এলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও মোহাম্মাদ আলী স্টেডিয়াম রাষ্ট্রপতি হেলিকপ্টারে হেলিপ্যাডে উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি দুপুর ১টার দিকে পৌঁছান। এরপর ঠাকুরগাঁও জেলা সার্কিট হাউজে উপস্থিতি এবং গার্ড অব অনার গ্রহণ করে সেনুয়া কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন।

পথে রাষ্ট্রপতি সারিবদ্ধভাবে দাঁড়ানো সাধারণ মানুষকে হাত তুলে সংবর্ধনার জবাব দেন।

বিকেলে ঐতিহাসিক বড় মাঠে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতির বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা। সেখানে জেলার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সংবর্ধনা দেওয়া হবে।

রাষ্ট্রপ্রধানের আগমনকে ঘিরে পুরো জেলাজুড়ে এখন উৎসবের আমেজ। তাকে বরণ করে নিতে শহরজুড়ে চলছে সাজসজ্জা ও নানা প্রস্তুতি। নাগরিক সংবর্ধনাসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন রাষ্ট্রপতি।



সংবাদটি পড়া হয়েছে মোট : 90        
  
  সর্বশেষ
মা হলেন সোহিনী সরকার
রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
স্কুল ফাঁকি দিয়ে গিয়েছিল ঘুরতে, নদীতে একে একে মিলল ৩ শিক্ষার্থীর লাশ
SammilitoIslami Bank holds14thBoard Meeting

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com