Friday 11th of September 2026
|
|
|
Headlines : * Padma water nears danger mark in Chapainawabganj, thousands isolated   * কঙ্গোতে স্কুলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২২   * Philippine ferry fire kills 5, 87 missing: coast guard   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * ফিলিস্তিনের পক্ষে কথা বলায় কাজ হারাচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে আগুন : ৫ জন নিহত, ৮৭ জন নিখোঁজ   * বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * Farmers to get solar irrigation pumps within five years: PM  

   বাংলা সংবাদ
পাচারের সময় তিন ট্রাক সার উদ্ধার, আটক ২
  Date : 10-09-2026

চট্টগ্রামের সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া তিন ট্রাকভর্তি ৭০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করেছে কোস্টগার্ড। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। জব্দ করা সারের পরিমাণ ৩৫ হাজার কেজি।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব সার ও সার পরিবহনে ব্যবহৃত তিনটি ট্রাক জব্দ করা হয়।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়ারী কোস্টগার্ড স্টেশনের একটি দল বাঁশবাড়িয়া ঘাট এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে কার্গো বোটে সার স্থানান্তর করা হচ্ছিল। অভিযান চালিয়ে ৭০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। পরে পাচারে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক এবং তিনটি ট্রাক জব্দ করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জব্দ করা সার, পাচারের কাজে ব্যবহৃত ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

চোরাচালান রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



সংবাদটি পড়া হয়েছে মোট : 12        
  
  সর্বশেষ
Japan feminist theatre fights misogyny in `cute` fashion
Appreciation, anger await as Trump heads to Irish golf resort
Padma water nears danger mark in Chapainawabganj, thousands isolated
কঙ্গোতে স্কুলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২২

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com