Friday 11th of September 2026
|
|
|
Headlines : * Padma water nears danger mark in Chapainawabganj, thousands isolated   * কঙ্গোতে স্কুলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২২   * Philippine ferry fire kills 5, 87 missing: coast guard   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * ফিলিস্তিনের পক্ষে কথা বলায় কাজ হারাচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে আগুন : ৫ জন নিহত, ৮৭ জন নিখোঁজ   * বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * Farmers to get solar irrigation pumps within five years: PM  

   বাংলা সংবাদ
ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে শিশুখাদ্য উৎপাদন, লক্ষাধিক টাকা জরিমানা
  Date : 10-09-2026

নীলফামারী সদরে একটি অনিবন্ধিত কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে শিশুখাদ্য তৈরি করে বাজারজাত করার দায়ে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


উপজেলার টুপামারী এলাকার ‘অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড’ কারখানায় এ অভিযান চালানো হয়। এ সময় কারখানায় থাকা ৫ লাখ ৮০ হাজার ৪১০ টাকার অস্বাস্থ্যকর শিশুখাদ্য ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশ্বিরা আমাতুল্লাহ। এতে সহায়তা করেন জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শিহাব উদ্দিন ও থানা-পুলিশের সদস্যরা।

জানা যায়, অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড দীর্ঘদিন ধরে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ‘আইসললি’ ও ‘রোবট’ শিশুখাদ্য তৈরি করে বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে সেখানকার ৫ লাখ ৮০ হাজার ৪১০ টাকার অস্বাস্থ্যকর শিশুখাদ্য ধ্বংস করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশ্বিরা আমাতুল্লাহ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে শিশুখাদ্য তৈরির দায়ে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ও সেখানকার ৫ লাখ ৮০ হাজার ৪১০ টাকার শিশুখাদ্য ধ্বংস করা হয়েছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 8        
  
  সর্বশেষ
Japan feminist theatre fights misogyny in `cute` fashion
Appreciation, anger await as Trump heads to Irish golf resort
Padma water nears danger mark in Chapainawabganj, thousands isolated
কঙ্গোতে স্কুলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২২

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com