Sunday 13th of September 2026
|
|
|
Headlines : * PM calls for collective efforts to build desired state   * ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা ১৮ সেপ্টেম্বর   * শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার   * আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী   * ২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে হামের ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী   * আদাবর হাক্কারপাড় খাল থেকে বস্তাবন্দি নারীর খণ্ডিত মাথা ও হাত উদ্ধার   * গুজরাটের ইলিশ আসছে বাংলাদেশে   * ফের বাড়ল সবজির দাম   * আগস্টে ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড সেপ্টেম্বরের ১১ দিনেই ভাঙলো   * From potato chips to silicon chips: lobbies cover all in Brussels  

   বাংলা সংবাদ
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার
  Date : 12-09-2026

(বাসস) : জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী। তিনি গুম ও খুন হওয়া স্বজনদের গণভবনে ডেকে তাদের স্ত্রী সন্তানদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতেন। পক্ষান্তরে তার ভিতরেই লুকিয়ে থাকতো গুম-খুনে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব।

আজ লালমোহনের নাগরিক সমাজের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এসব কথা বলেন।

স্পিকার বলেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের শেখ হাসিনা আশ্বস্ত করতেন, তাদেরকে ফিরিয়ে দেওয়ার। কিন্তু তিনি নিজেই জানতেন আসলে গুম হওয়া ব্যক্তিরা কোথায় আছেন। তার এসব আচরণ ও অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বের সেরা অভিনেত্রীর অভিনয় করেছেন। জনগণ তখন বুঝতে পারেনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ব্যক্তিদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এখন জনগণের কাছে প্রমাণ হয়ে গেছে শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী ও নিজেই ছিলেন গুম-খুনের নির্দেশদাতা। তিনি বলেন, একজন ব্যারিস্টারকে আট বছর হ্যান্ডকাফ লাগিয়ে আয়না ঘরে বন্দি করে রেখেছেন। কতবড় নির্মম ও জঘন্যতম কাজ করা হয়েছে তার সঙ্গে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ওই ব্যারিস্টার মুক্ত হয়ে এবার সংসদ সদস্য হয়েছেন।

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় উপজেলা অডিটোরিয়ামের এ সভায় বিগত আওয়ামী লীগ সরকারের লুটপাট প্রসঙ্গে স্পিকার বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে একটি বালিশের দাম ধরা হয়েছে ৬০ হাজার টাকা। একটি পর্দার দাম ধরেছে ৪২ হাজার টাকা। তখনকার এক ভূমি প্রতিমন্ত্রী যার লন্ডনে ৩৬০টি বাড়ি রয়েছে, সরকারের ধারাবাহিক উন্নয়নের প্রকল্পগুলোর কাজ না করে টাকা আত্মসাৎ করেছেন।

লালমোহনের স্থানীয় রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, বিগত লীগ সরকারের সময় এখানকার স্থানীয় এমপি ছিলেন একজন শীর্ষ সন্ত্রাসী ও খুনি। ২০১০ সালের উপনির্বাচনে ঢাকা থেকে সন্ত্রাসী এনে দিনে দুপুরে আমার নেতাকর্মীদের বাড়িতে গিয়ে রামদা দিয়ে কুপিয়ে আহত করেছে এবং বাড়িঘর ভাঙচুর করেছে। তখনকার সময়ে আমার নির্বাচনী প্রধান সমন্বয়ক ভোলা-৪ আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন আলমকে পিটিয়ে জখম করেছে। আমি হাসপাতালে তাকে দেখতে গিয়ে হাসপাতালে প্রবেশ করতে পারিনি।

স্পিকার বলেন, অতীতের মতো দেশব্যাপী সন্ত্রাসের ধারাবাহিকতা আর চলতে দেওয়া হবে না। তারেক রহমান সরকারের প্ল্যান সম্পর্কে স্পিকার হাফিজ আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষ নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ইনসাফের এক নতুন বাংলাদেশ। এজন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা চেয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।



সংবাদটি পড়া হয়েছে মোট : 39        
  
  সর্বশেষ
PM calls for collective efforts to build desired state
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা ১৮ সেপ্টেম্বর
হুথিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com