Thursday 17th of September 2026
|
|
|
Headlines : * Trump threatens EU over `hostile` Canada association plan   * যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত   * শিল্পাঞ্চল ও আবাসিকে গ্যাস সরবরাহে আরও উন্নতি   * ঢাকার তাপমাত্রা কমাতে ছাদবাগান-ভার্টিকেল গার্ডেনিংয়ে জোর বিশেষজ্ঞদের   * সৌদির সংকটে পাশে নেই কেউ, মক্কা চুক্তি কোথায়?   * গ্যাসের চাপ বাড়ায় মিলছে স্বস্তি   * স্বর্ণের দাম কি আরও কমতে পারে?   * More metro rail lines needed in Dhaka, surrounding areas: Saki   * পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী   * ২৪ ঘণ্টায় ৩ মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের  

   বাংলা সংবাদ
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা
  Date : 17-09-2026

 

সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় মৃত্যুর বিষয়টি নিজেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানিয়েছেন এই গায়িকা।

স্ট্যাটাসে সালমা লেখেন, ‘আমার আব্বা আর নেই।’ সালমার বাবা ফজলুল হকের আকস্মিক এ বিদায়ে তার পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে এবং কোথায় কখন জানাজা ও দাফন সম্পন্ন হবে, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

সাম্প্রতিক সময়ে নতুন নতুন গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছিলেন এই গায়িকা। সম্প্রতি ফ্যাশন ডিজাইনার ও সংগীতশিল্পী বিপ্লব সাহার সঙ্গে ‘প্রেম লীলা’ শিরোনামের একটি দ্বৈত গান প্রকাশ পায় তার। আবহমান গ্রামবাংলার ঐতিহ্য ও ভালোবাসার গল্পে নির্মিত গানটির ভিডিওচিত্রটি দর্শকমহলে বেশ সাড়াও ফেলেছিল।

এর পাশাপাশি সংগীতাঙ্গনের দীর্ঘ বিরতি কাটিয়ে সম্প্রতি গুরু শফি মণ্ডলের লেখা ও সুরে ‘কুঞ্জে আর ভালো লাগে না বন্ধু বিহনে’ নামের একটি লালনগীতির রেকর্ডিং শেষ করেছিলেন তিনি। গানটি আসন্ন দুর্গাপূজায় প্রকাশের কথা রয়েছে।

তাছাড়া রোহান রাজের বহুল আলোচিত গান ‘মানুষ বড়ই স্বার্থপর’-এর নতুন আয়োজনেও সম্প্রতি কণ্ঠ দিয়েছেন সালমা। সুমী শবনম, তসিবা, জারিন ও রোহান রাজের সাথে গাওয়া এই গানটির শুটিংয়ের কাজ শেষ হয়েছে এবং আজ (১৭ সেপ্টেম্বর) গানটি প্রকাশ্যে আসার কথা ছিল।



সংবাদটি পড়া হয়েছে মোট : 19        
  
  সর্বশেষ
Betancourt family retains majority share in firm at heart of US-Venezuela oil deal
Trump threatens EU over `hostile` Canada association plan
US Congress passes sweeping Russia sanctions bill
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com